/indian-express-bangla/media/media_files/2026/01/11/syria-isis-attack-2026-01-11-10-14-19.jpg)
ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক আমেরিকার
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএসআইএস)-এর বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কয়েক ডজন আইএসআইএস ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর আওতায় সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদী সংগঠনটির অন্তত ৩৫টিরও বেশি আস্তানা লক্ষ্য করে ৯০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকার।
কোটি কোটি টাকার বেআইনি লেনদেন, IPAC-এর বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ ইডির
সেন্টকম এক্স -এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সময় দুপুর ১২টা বেজে ৩০ মিনিট নাগাদ এই বিমান হামলা শুরু করে। সিরিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা আইএসআইএসের ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার ও অপারেশনাল কেন্দ্রগুলিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। অভিযানে দু ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানা গিয়েছে।
— U.S. Central Command (@CENTCOM) January 10, 2026
সেন্টকমের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন এই সামরিক অভিযান। ভবিষ্যতে মার্কিন সেনা ও মিত্র বাহিনীর উপর সম্ভাব্য হামলা ঠেকানো, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা এবং গোটা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। সেন্টকমের কড়া বার্তা, “যে কেউ আমাদের সেনাদের ক্ষতি করার চেষ্টা করবে, তারা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে নির্মূল করা হবে।”
ট্রাম্পের ৫০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি, অস্থির বাজার, রূপা ২.৬০ লাখ পার, সোনার দামও আকাশছোঁয়া
সূত্রের খবর, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার পরই এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ১৯ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু হয়।
সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই অভিযানে ৯০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই অভিযান সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসবাদী নেটওয়ার্কের উপর বড়সড় ধাক্কা এবং আগামী দিনে এই ধরনের অভিযান আরও জোরদার হতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us