Indian Railways: অনলাইন টিকিটে বড় রদবদল! বন্ধ হচ্ছে UTS, নিত্যযাত্রীদের জন্য নতুন অ্যাপ আনল রেল

UTS app stopped: ইউটিএস অ্যাপ প্রায় অকেজো, মাসিক টিকিট কাটা বন্ধ। নিত্যযাত্রীদের জন্য ভারতীয় রেলের নতুন অ্যাপ। ১ মার্চ থেকে ইউটিএস দিয়ে টিকিট কাটায় বড় পরিবর্তন।

UTS app stopped: ইউটিএস অ্যাপ প্রায় অকেজো, মাসিক টিকিট কাটা বন্ধ। নিত্যযাত্রীদের জন্য ভারতীয় রেলের নতুন অ্যাপ। ১ মার্চ থেকে ইউটিএস দিয়ে টিকিট কাটায় বড় পরিবর্তন।

author-image
IE Bangla Web Desk
New Update
UTS app stopped,  RailOne app Indian Railways,  New railway ticket app  ,Monthly ticket booking stopped  ,Indian Railways digital services,  UTS app alternative  ,Online train ticket app India  ,Platform ticket booking app  ,PNR status RailOne,  Railway food order app,ইউটিএস অ্যাপ বন্ধ  ,রেলওয়ান অ্যাপ  ,রেলের নতুন টিকিট অ্যাপ  ,মাসিক টিকিট কাটা বন্ধ , নিত্যযাত্রী সমস্যা  ,অনলাইন রেল টিকিট,  ইউটিএসের বিকল্প,  প্ল্যাটফর্ম টিকিট অ্যাপ  ,পিএনআর স্ট্যাটাস চেক  ,ভারতীয় রেলের ডিজিটাল পরিষেবা

Indian Railways: প্রতীকী ছবি।

RailOne app Indian Railways: ইউটিএস (UTS) অ্যাপ ব্যবহারকারীরা চরম সমস্যায় পড়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় রেলের এই অ্যাপের মাধ্যমে যেসব নিত্যযাত্রী অনায়াসে মাসিক ও দৈনিক টিকিট কাটছিলেন, হঠাৎ করেই সেই পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রী। বিশেষ করে শহরতলির নিত্যযাত্রীদের মধ্যে এই নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisment

ভারতীয় রেল সূত্রে খবর, ইউটিএস অ্যাপ ধীরে ধীরে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই এই অ্যাপের মাধ্যমে মাসিক টিকিট কাটা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। ফলে যাঁরা নিয়মিত ইউটিএসের উপর নির্ভর করতেন, তাঁদের জন্য বড়সড় সমস্যার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- West Bengal news live Updates: দিল্লি দাঙ্গা মামলায় বিরাট নির্দেশ, উমর খালিদ,শারজিল ইমামের জামিন নিয়ে কী জানালো শীর্ষ আদালত?

এই পরিস্থিতিতে অনলাইন যাত্রী পরিষেবার জন্য ভারতীয় রেল চালু করেছে এক নতুন অ্যাপ, ‘রেলওয়ান’ (RailOne)। ইউটিএস অ্যাপ থেকে ব্যবহারকারীদের তথ্য ও পরিষেবা ধাপে ধাপে এই নতুন অ্যাপে স্থানান্তরিত করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই তথ্য স্থানান্তরের কাজ ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।

আরও পড়ুন-TMC: টেবিল জুড়ে বান্ডিল বান্ডিল টাকা! পাশে দাপুটে তৃণমূল নেতা! ভিডিও ভাইরাল, তদন্ত দাবি BJP-র

নতুন ‘রেলওয়ান’ অ্যাপের মাধ্যমে যাত্রীরা শুধু প্ল্যাটফর্ম টিকিটই নয়, সংরক্ষিত ও অসংরক্ষিত, সব ধরনের রেল টিকিট কাটতে পারবেন। পাশাপাশি এই অ্যাপে ট্রেনের সময়সূচি দেখা, পিএনআর স্ট্যাটাস চেক করা, অনলাইনে খাবার অর্ডার করা-সহ রেলের আওতায় থাকা প্রায় সমস্ত ডিজিটাল পরিষেবাই এক ছাদের তলায় পাওয়া যাবে।

যদিও আপাতত ইউটিএস অ্যাপ পুরোপুরি বন্ধ হয়নি, তবে রেল সূত্রে জানানো হয়েছে খুব শীঘ্রই এই অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। জানা গিয়েছে, আগামী ১ মার্চ থেকে ইউটিএস অ্যাপের মাধ্যমে সংরক্ষিত ট্রেনের টিকিট কাটাও আর সম্ভব হবে না। মাসিক টিকিটের পরিষেবা তো আগেই বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন-Suvendu Adhikari: ‘অস্বস্তিকর সত্য আড়াল করতেই আপত্তি’, SIR নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, কমিশনে চিঠি

ফলে আগামী দিনে দৈনিক অনলাইন টিকিট কাটার ক্ষেত্রেও যাত্রীদের পুরোপুরি নির্ভর করতে হবে নতুন ‘রেলওয়ান’ অ্যাপের উপরেই। রেলের এই নতুন উদ্যোগ যাত্রী পরিষেবাকে আরও সহজ ও একত্রিত করবে বলেই দাবি কর্তৃপক্ষের।

UTS app stopped RailOne app Indian Railways New railway ticket app Online train ticket app India