Vande Bharat Sleeper: RAC নেই, শুধু কনফার্ম টিকিট! বদলে যাচ্ছে রেলযাত্রার চেনা ছবি, আসছে বন্দে ভারত স্লিপার

Vande Bharat Sleeper Express: আগামী সপ্তাহে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেনে থাকবে না RAC সুবিধা, শুধু কনফার্ম টিকিটেই যাত্রা। জানুন ভাড়া, রুট ও নতুন নিয়মের বিস্তারিত।

Vande Bharat Sleeper Express: আগামী সপ্তাহে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেনে থাকবে না RAC সুবিধা, শুধু কনফার্ম টিকিটেই যাত্রা। জানুন ভাড়া, রুট ও নতুন নিয়মের বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Vande Bharat Sleeper  ,Howrah-Kamakhya Train  ,PM Narendra Modi,  Malda News , Indian Railways,  Train Fare and Schedule,  Northeast Connectivity,  First Sleeper Vande Bharat,বন্দে ভারত স্লিপার,  হাওড়া-কামাখ্যা রুট  ,নরেন্দ্র মোদী  ,মালদা  ,ভারতীয় রেল , ট্রেনের সময়সূচি,  ট্রেনের ভাড়া  ,এসি স্লিপার ট্রেন

Vande Bharat Sleeper Train: বন্দে ভারত এক্সপ্রেস।

Vande Bharat Sleeper Express: নতুন সপ্তাহ থেকেই যাত্রা শুরু করতে চলেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তবে এই অত্যাধুনিক ট্রেনে থাকছে না রেলযাত্রার একটি পরিচিত সুবিধা, RAC (Reservation Against Cancellation)। 

Advertisment

রেল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিটই ইস্যু করা হবে। RAC, ওয়েটিং লিস্ট বা আংশিক কনফার্ম টিকিটের কোনও ব্যবস্থাই থাকবে না। অর্থাৎ, কোনও আসন বা বার্থ কনফার্ম না হলে টিকিট মিলবে না।

ভাড়া হবে প্রিমিয়াম

রেল সূত্রে জানা গিয়েছে, ৩এসি: প্রতি কিমি ২.৪ টাকা। ২এসি: প্রতি কিমি ৩.১১ টাকা। ১এসি: প্রতি কিমি ৩.৮ টাকা। ফলে ৪০০ কিমির জন্য ভাড়া হবে, ৩এসি: ৯৬০ টাকা। ২এসি: ১,২৪০ টাকা। ১এসি: ১,৫২০ টাকা। (এর সঙ্গে আলাদা করে GST প্রযোজ্য)হাওড়া-গুয়াহাটি (প্রায় ১,০০০ কিমি) রুটে ভাড়া দাঁড়াবে, ৩এসি: ২,৪০০ টাকা। ২এসি: ৩,১০০ টাকা। ১এসি: ৩,৮০০ টাকা।

আরও পড়ুন- Donald Trump: ইরানের সঙ্গে ব্যবসা করলেই ২৫% শুল্ক! খামেইনিকে কব্জা করতে 'মাস্টারপ্ল্যান' মার্কিন প্রেসিডেন্টের

রাজধানীর তুলনায় ভাড়া বেশি

বর্তমানে হাওড়া-গুয়াহাটি রুটে চলা সরাইঘাট এক্সপ্রেসে ভাড়া, ৩এসি:১,৪১০ টাকা।২এসি: ১,৯৮৫ টাকা। ১এসি: ৩,৩২০ টাকা। অন্যদিকে, দিল্লি-মুম্বই রাজধানী এক্সপ্রেসে প্রতি কিমি ভাড়া তুলনামূলক কম।

যাত্রা শুরু ও রুট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে গুয়াহাটি-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এই ট্রেন চালু হলে যাত্রা সময় প্রায় তিন ঘণ্টা কমবে বলে দাবি রেলের।

আরও পড়ুন- West Bengal weather: পৌষের শেষেই কামড় বসাচ্ছে শীত! মকর সংক্রান্তিতে কাঁপবে বাংলা, কলকাতার পারদ কোথায় নামতে পারে জানেন?

ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি ও কোচবিহার এবং অসমের কামরূপ-সহ মোট ১০টি স্টেশনে দাঁড়াবে। এটি হবে রাতের যাত্রা, সন্ধ্যায় ছেড়ে সকালে গন্তব্যে পৌঁছবে।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা

১৬ কোচের এই ট্রেনে থাকবে, ১১টি ৩এসি,৪টি ২এসি,১টি ১এসি কামরা। ট্রেনটির ১৮০ কিমি গতির ক্ষমতা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সর্বোচ্চ গতি রাখা হবে ১৩০ কিমি। ট্রেনে থাকছে কবচ অটো ট্রেন প্রোটেকশন সিস্টেম, স্বয়ংক্রিয় দরজা, উন্নত সাসপেনশন, কম শব্দ প্রযুক্তি, আধুনিক ড্রাইভার কেবিন ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা।

আরও পড়ুন-West Bengal news live updates:বাংলায় নিপা ভাইরাসের থাবা, গুরুতর অসুস্থ ২, উদ্বিগ্ন কেন্দ্র বিশেষজ্ঞদের দল পাঠাল কলকাতায়

রেল কর্তৃপক্ষের মতে, বন্দে ভারত স্লিপার ট্রেন বিলাসবহুল ও নিরাপদ রেলযাত্রায় নতুন মানদণ্ড তৈরি করতে চলেছে, ঠিক যেমনটি এক সময় করেছিল রাজধানী এক্সপ্রেস।

Vande Bharat sleeper fare Howrah Guwahati Vande Bharat No RAC in Vande Bharat Vande Bharat Sleeper Express