150 years of vande Mataram: বন্দে মাতরমের ১৫০ বছর: বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি আজও জাগিয়ে রাখে 'জাতীয় চেতনা'কে

150 years of vande Mataram: ১৮৭৫ সালের ৭ নভেম্বর সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন-এ প্রথম প্রকাশিত হয় ‘বন্দে মাতরম’। সাত বছর পর, ১৮৮২ সালে, বঙ্কিমচন্দ্র তাঁর উপন্যাস ‘আনন্দমঠ’-এ গানটি অন্তর্ভুক্ত করেন

150 years of vande Mataram: ১৮৭৫ সালের ৭ নভেম্বর সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন-এ প্রথম প্রকাশিত হয় ‘বন্দে মাতরম’। সাত বছর পর, ১৮৮২ সালে, বঙ্কিমচন্দ্র তাঁর উপন্যাস ‘আনন্দমঠ’-এ গানটি অন্তর্ভুক্ত করেন

author-image
Sayan Sarkar
New Update
Vande Mataram 150 years, Bankim Chandra Chattopadhyay, Anandamath, Indian national song, Rabindranath Tagore Vande Mataram, Swadeshi movement, Indian independence, Vande Mataram history, national pride, Bankim Chandra biography

বন্দে মাতরমের ১৫০ বছর: বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি আজও জাগিয়ে রাখে 'জাতীয় চেতনা'কে

150 years of vande Mataram: ‘বন্দে মাতরম্ সুজলাং সুফলাং মলয়জশীতলাং শস্যশ্যামলাং মাতরম্’।— এই গানের সঙ্গে নাড়ির যোগ রয়েছে প্রতিটি ভারতবাসীর।  আজ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে সারা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নিজেই এই গান গেয়ে শ্রদ্ধা জানান ও অনুষ্ঠানে এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

Advertisment

‘বন্দে মাতরম’— ভারতের আত্মার সঙ্গীত

‘বন্দে মাতরম’ গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’-এ গানটি অন্তর্ভুক্ত করেন। ইতিহাস বিদদের ধারণা তিনি এই গানের অনুপ্রেরণা পেয়েছিলেন অথর্ব বেদ থেকে, যেখানে ধরিত্রীকে মাতৃরূপে বর্ণনা করা হয়েছে। বঙ্কিমচন্দ্র বিশ্বাস করতেন, এই গানটি দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলবে — এবং সত্যিই, স্বাধীনতার ১৫০ বছর পরেও “বন্দে মাতরম” জাতীয় ঐক্যের প্রতীক হয়ে রয়ে গেছে।

জাতীয় গানের জন্ম ও ইতিহাস

১৮৭৫ সালের ৭ নভেম্বর সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন-এ প্রথম প্রকাশিত হয় ‘বন্দে মাতরম’। সাত বছর পর, ১৮৮২ সালে, বঙ্কিমচন্দ্র তাঁর উপন্যাস ‘আনন্দমঠ’-এ গানটি অন্তর্ভুক্ত করেন। ১৮৯৬ সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার গানটি জনসমক্ষে পরিবেশন করেন।

Advertisment

১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময়, “বন্দে মাতরম” রূপ নেয় স্বাধীনতার স্লোগানে। দেশজুড়ে এই গান ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। রংপুর, বরিশাল, বেনারস— সর্বত্র মানুষ রাস্তায় নেমে গানটি গেয়েছেন। সেই সময়ে ব্রিটিশ সরকার এই গান গাওয়া নিষিদ্ধ করে, এমনকি স্কুলের ছাত্রদের জরিমানা ও নির্যাতন করা হয়।

বঙ্কিমচন্দ্র: বাংলার সাহিত্যসম্রাট

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ জুন ২৪ পরগনার কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জনকারী প্রথম ভারতীয় তিনি। পরবর্তীতে আইন পড়ে ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্যজগতে তিনি ১৮৬৫ সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক সৃষ্টি— কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ— তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ 'শাসকে' পরিণত করে। 

১৮৯৪ সালের ৮ এপ্রিল মাত্র ৫৬ বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর রচিত “বন্দে মাতরম” ভারতীয় স্বাধীনতা সংগ্রামের 'মন্ত্র' হয়ে  উঠেছিল।  সময়ের স্রোতে শতাধিক বছর পার হলেও “বন্দে মাতরম” আজও ভারতের স্বাধীনতা, ঐক্য ও জাতীয় চেতনার অমর প্রতীক হয়ে রয়েছে।

আরও পড়ুন- FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

 “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন

সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

bankim chandra chatterjee weather latest news West Bengal News Vande Mataram