/indian-express-bangla/media/media_files/2025/11/05/mgnrega-2025-11-05-10-22-37.jpg)
100 days work: প্রতীকী ছবি।
গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এনডিএ সরকারের প্রস্তাবিত ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা VB-G Ram G Bill, 2025 লোকসভায় পেশ হলে, তা কার্যকর হলে বাতিল হয়ে যাবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA), ২০০৫। নতুন বিলে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে কর্মদিবস বাড়িয়ে ১০০ দিনের বদলে ১২৫ দিন করার প্রস্তাব রাখা হয়েছে।
তবে এই বাড়তি কাজের গ্যারান্টির সঙ্গে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনও প্রস্তাব করা হয়েছে, যা রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- West Bengal news live Updates: রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা
১২৫ দিনের কর্মসংস্থানের গ্যারান্টি
VB-G Ram G Bill অনুযায়ী, প্রত্যেক গ্রামীণ পরিবার, যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শ্রমে কাজ করতে ইচ্ছুক, তারা বছরে সর্বোচ্চ ১২৫ দিনের কাজ পাবেন। বর্তমানে MGNREGA-তে এই সীমা ১০০ দিন। যদিও বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ৫০ দিনের কাজের সুযোগ থাকলেও, নতুন বিলে তা স্থায়ীভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন-lottery scam: রাজ্যে জাল লটারি চক্রের শিকড়ের খোঁজে CID, পূর্ব বর্ধমানে বড়সড় গ্রেফতারি
কেন্দ্র-রাজ্যের মধ্যে ব্যয়ের ভাগ
নতুন বিলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অর্থ বরাদ্দে। MGNREGA-তে যেখানে মজুরির সম্পূর্ণ দায়িত্ব ছিল কেন্দ্রের, সেখানে VB-G Ram G প্রকল্পে রাজ্যগুলিকেও ব্যয়ের ভাগ নিতে হবে।
উত্তর-পূর্ব ও হিমালয় রাজ্য এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য ব্যয়ের অনুপাত হবে ৯০:১০। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই অনুপাত হবে ৬০:৪০
তবে যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই, সেখানে সম্পূর্ণ ব্যয় বহন করবে কেন্দ্র।
আরও পড়ুন-West Bengal Weather: শীতের কামড়ে কাবু রাজ্য! কোন কোন জেলায় এ সপ্তাহে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে?
‘লেবার বাজেট’-এর বদলে নির্দিষ্ট বরাদ্দ
MGNREGA-র লেবার বাজেট ব্যবস্থার পরিবর্তে নতুন বিলে আনা হয়েছে ‘নর্মেটিভ অ্যালোকেশন’। অর্থাৎ, কেন্দ্র আগেই রাজ্যভিত্তিক নির্দিষ্ট তহবিল বরাদ্দ করবে। এই বরাদ্দের অতিরিক্ত ব্যয় হলে, সেই খরচ বহন করতে হবে রাজ্য সরকারকেই।
কৃষির ব্যস্ত মৌসুমে কাজ বন্ধের বিধান
প্রথমবারের মতো নতুন বিলে কৃষির ব্যস্ত মৌসুমে কাজ বন্ধ রাখার প্রস্তাব রাখা হয়েছে। বছরে সর্বোচ্চ ৬০ দিন, বীজ বপন ও ফসল কাটার সময়, রাজ্য সরকার নির্ধারিত সময়ে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এর ফলে কৃষিকাজে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাবে বলে দাবি কেন্দ্রের। তবে এতে কার্যত ১২৫ দিনের কাজ পাওয়ার সময়সীমা কমে যেতে পারে বলেও আশঙ্কা।
সাপ্তাহিক মজুরি, তবে দেরিতে ক্ষতিপূরণ নয়
VB-G Ram G Bill অনুযায়ী, শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে দেওয়ার কথা বলা হয়েছে। তবে MGNREGA-র মতো মজুরি দিতে দেরি হলে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা নতুন বিলে রাখা হয়নি। যদিও মজুরির হার আগের মতোই বহাল থাকবে।
সব মিলিয়ে, নতুন এই বিল গ্রামীণ কর্মসংস্থানে একদিকে যেমন কাজের দিন বাড়ানোর আশ্বাস দিচ্ছে, তেমনই অর্থনৈতিক ও প্রশাসনিক দায়িত্বের ভার রাজ্যগুলির উপর বাড়িয়ে দিচ্ছে, যা নিয়ে রাজনৈতিক ও নীতিগত বিতর্ক শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us