ভেনেজুয়েলায় এয়ার স্ট্রাইক চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক, ট্রাম্পের বিস্ফোরক দাবিতে উত্তাল বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সফল ও বড়সড় অভিযান চালিয়েছে"।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সফল ও বড়সড় অভিযান চালিয়েছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
ডোনাল্ড ট্রাম্প, পারমাণবিক পরীক্ষা, এনপিটি চুক্তি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, nuclear weapons, NPT treaty, Donald Trump statement, US nuclear policy, World nuclear powers

ট্রাম্পের হুঙ্কারে তোলপাড় বিশ্ব

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই শনিবার সকাল (৩ জানুয়ারি, ২০২৬) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পর ভেনেজুয়েলার সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন।

Advertisment

বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সফল ও বড়সড় অভিযান চালিয়েছে। নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানানো হবে।” তবে এই দাবির পক্ষে এখনো কোনও প্রামাণ্য তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন। মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার কৌশলের অংশ হিসেবেই এই হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ভেনেজুয়েলার ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে অভিযান চালিয়েছে। এই সব পদক্ষেপের জেরে ভেনেজুয়েলাজুড়ে বিক্ষোভ ও অস্থিরতা বেড়েছে।

২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক?

অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক রেকর্ড করা সাক্ষাৎকারে দাবি করেন, যুক্তরাষ্ট্র তাঁর দেশকে অস্থিতিশীল করে সরকার পরিবর্তন করতে চায় এবং ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। মাদুরোর বক্তব্য অনুযায়ী, এই চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছিল গত আগস্ট মাসে, যখন ক্যারিবিয়ান সাগরে বড় আকারে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা হয়।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য ভেনেজুয়েলা ভ্রমণ সংক্রান্ত কড়া সতর্কতা জারি করেছে। পরামর্শে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ভ্রমণ বা অবস্থান থেকে বিরত থাকতে। সব মিলিয়ে কারাকাসে বিস্ফোরণের ঘটনার পর লাতিন আমেরিকার এই দেশটি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক, হার না মানা অদম্য লড়াইয়ের এ কাহিনী অনুপ্রেরণা জোগাবে

Donald Trump