/indian-express-bangla/media/media_files/2025/12/01/kolkata-weather-cyclone-ditwah-sri-lanka-south-india-impact-bengal-2025-12-01-11-18-40.jpg)
ছুটির দিনে ভুলেও কলকাতার এই পথ মাড়াবেন না, দুর্ভোগের শেষ থাকবে না
রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, যা বিদ্যাসাগর সেতু নামেই বেশি পরিচিত। ২৫ জানুয়ারি রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। হাওড়া সিটি পুলিশের তরফে ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী যানবাহনগুলিকে ঘুরপথে চলাচল করতে হবে। বিকল্প রুট ব্যবহার করার জন্য আগাম প্রস্তুতি নিতে সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য গত ১৪ ডিসেম্বর প্রায় ৮ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফের দীর্ঘ সময়ের জন্য সেতু বন্ধ থাকায় শহরবাসীর যাতায়াতে কিছুটা ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর কেবল ও বেয়ারিং বদলের কাজের জন্য এই সময়ের মধ্যে সেতুর উপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকছে।
কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থ এবং যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে। সেতুর মেরামতি ও পুনর্বাসনের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া সিটি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ট্রাফিক ডাইভার্সন পরিকল্পনা করা হয়েছে। সমস্ত সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডকে সেতু বন্ধের সময়সূচি জানিয়ে ব্যানার টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আগাম সতর্ক হতে পারেন। ডাইভার্সন পরিকল্পনা অনুযায়ী, আলিপুর দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনগুলিকে হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে স্ট্র্যান্ড রোড ধরে উত্তর দিকে এগিয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে বলা হবে।
আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক
এছাড়া, জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কে পি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী সমস্ত যানবাহনকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই যানবাহনগুলিকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলার গার্ডেন রিচ রোড দিয়ে সেতুর দিকে আসা ছোট ও ভারী যানবাহনগুলিকেও হেস্টিংস মোড় থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সার্কুলার গার্ডেন রিচ রোড ধরে সেতুর দিকে আসা ছোট ও ভারী যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাস থেকেই বিদ্যাসাগর সেতুতে পূর্ণমাত্রায় রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ শুরু হয়েছে। সেই কারণেই প্রায় প্রতি সপ্তাহে রবিবার আংশিক সময়ের জন্য সেতু বন্ধ রাখা হচ্ছে এবং যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে।
আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us