/indian-express-bangla/media/media_files/2025/09/05/vodafone-5g-launched-in-kolkata-2025-09-05-12-16-25.jpg)
ভুলেও এই দিনে কলকাতায় আসবেন না
ফের যানযটের জেরে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বিকল্প পথে চলবে যানবাহন। আগামিকাল, রবিবার (২৩ নভেম্বর) সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ফের আট ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে এই সময়ের মধ্যে এই সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। সব যানবাহনকে বিকল্প পথে ঘোরানো হবে। পুলিশের তরফে জানানো হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) স্টে কেবল, হোল্ডিং–ডাউন কেবল, বেয়ারিংসহ সেতুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বদলানোর কাজ করছে। তারই জেরে আগামী রবিবার বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু। প্রতিদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাজার-হাজার গাড়ি যাতায়াত করে। স্বাভাবিকভাবেই কাল দিনভর এই সেতু বন্ধ থাকার জেরে দুর্ভোগ বাড়বে।
আরও পড়ুন-বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী রবিবার (২৩ নভেম্বর) সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ফের আট ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়ের মধ্যে সেতুর মেরামতির কাজ চলবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বিকল্প পথে গাড়ি যাতায়াত করবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে একাধিক রবিবার বিদ্যাসাগর সেতু দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে জরুরি মেরামতি কাজের জন্য। ফলে বহু যাত্রীকে আবারও ভোগান্তির মুখে পড়তে হবে। আগামী ২৩ নভেম্বর বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় গাড়িগুলিকে বিকল্প পথে চালানো হবে। এজেসি বসু রোড থেকে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে টার্ফভিউ হয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পাঠানো হবে। আবার হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ধরেও গাড়িগুলি এগোতে পারবে।
খিদিরপুর–সিজিআর রোড ধরে সেতুমুখী গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকে বাঁদিক ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর ওয়াই–পয়েন্ট র্যাম্প হয়ে হাওড়া ব্রিজ যেতে হলে ঘোড়া পাসের কাছে রেড রোড ধরতে হবে।
আরও পড়ুন-BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা
৮২৩ মিটার দীর্ঘ বিদ্যাসাগর সেতুর নির্মাণ কাজ প্রায় ২৭ বছর আগে শেষ হয়েছিল। স্টে–কেবল, হোল্ডিং–ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ অংশগুলির বয়স ২৫ বছর পেরোনোর পর এখন এগুলি পরিবর্তন করা অপরিহার্য হয়ে উঠেছে। তাই চলছে বৃহৎ পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us