/indian-express-bangla/media/media_files/2025/10/05/rg-kar-rape-victims-family-rejects-ncrb-report-naming-kolkata-safest-city-2025-10-05-08-19-47.jpg)
Kolkata traffic alert: প্রতীকী ছবি।
দ্বিতীয় হুগলি সেতু ফের বন্ধ থাকবে। আগামী রবিবার টানা কয়েক ঘণ্টার জন্য এই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে। ফের বন্ধ কলকাতা পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী রবিবার, ১৪ ডিসেম্বর বড়সড় মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়ে সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করা যাবে না।
কখন থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু?
কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর (রবিবার), সকাল ৬টা থেকে দুপুর ২ টো পর্যন্ত মোট ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ও তার র্যাম্পগুলিতে। এই সময়ে HRBC (Hooghly River Bridge Commissioners) সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল ও বেয়ারিং প্রতিস্থাপনের জরুরি কাজ করবে।
আরও পড়ুন- West Bengal Weather: দার্জিলিং ৪ ডিগ্রি! পাহাড়ে শীতের সুনামি, সমতলেও হাড়-কাঁপানো ঠান্ডা কবে থেকে?
রুট ডাইভার্সন-কোন পথে চলবে গাড়ি?
পশ্চিমমুখী যান AJC Bose Road-Zeerut Island দিক থেকে যে গাড়িগুলি আসবে সেগুলি টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জজেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ বা হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড ধরে যাবে।
অন্যদিকে কেপি রোড দিয়ে জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলি ১১ নং ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জজেস গেট রোড-স্ট্র্যান্ড রোজ, হাওড়া ব্রিজ ধরে যাবে।
একইভাবে খিদিরপুরের দিক থেকে CGR Road দিয়ে পূর্বমুখী যানগুলি হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জজেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে যাবে।
আরও পড়ুন-SIR: BLO-তো ফর্ম নিয়ে গেল! আপনার নামটা SIR লিস্টে উঠেছে তো? জানুন এক ক্লিকে যাচাইয়ের নিয়ম
কেপি রোড-Y-Point Ramp ব্যবহারকারী গাড়িগুলি Y-Point থেকে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে কেপি রোড-রেড রোড-হাওড়া ব্রিজ ধরে যাবে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আরও বিকল্প রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us