/indian-express-bangla/media/media_files/2025/12/05/putin-india-visit-live-updates-2025-2025-12-05-09-34-49.jpg)
বাণিজ্য, মহাকাশ এবং প্রতিরক্ষা নিয়ে মোদী-পুতিনের হাইভোল্টেজ বৈঠক
Vladimir Putin India Visit: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছেছেন। প্রায় আট দশকের ভারত–রাশিয়া কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েনের মধ্যেও দুই দেশের সম্পর্ক যে স্থিতিশীল রয়েছে, তারই নতুন বার্তা দেবে পুতিনের এই সফর। এমনই মত কূটনৈতিক মহলের।
আরও পড়ুন- ধার্মিক চোরের কীর্তিতে চোখ কপালে এলাকাবাসীর! চুরির পর পাপ খণ্ডাতে যা করল...
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত নৈশভোজে পুতিনকে স্বাগত জানান। এ সময় মোদি রুশ ভাষায় প্রকাশিত ‘শ্রীমদ্ভগবদগীতার’-র একটি সংস্করণ পুতিনকে উপহার দেন। মোদি বলেন, গীতার অনন্ত শিক্ষার প্রেরণা আজও বিশ্বের অসংখ্য মানুষের পথ দেখায়।
শুক্রবার অনুষ্ঠিত হবে ২৩তম ভারত–রাশিয়া শীর্ষ বৈঠক। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা, দুই নেতার আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা , ভারত–রাশিয়া বাণিজ্য।
পুতিনের ভারত সফরের উপর কড়া নজর রয়েছে পশ্চিমী দেশগুলির। পাশপাশি মোদী-পুতিনের আজকের হাই প্রোফাইল বৈঠকের প্রতিটি মুহূর্তে চোখ থাকবে বিশ্ব কূটনীতির।
শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর অনুষ্ঠিত হবে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন, যেখানে তেল আমদানি , পারমাণবিক শক্তি ক্ষেত্রে সহযোগিতা এবং S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও Su-57 যুদ্ধবিমান সংক্রান্ত সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা পারে। রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের সঙ্গে SMR প্রকল্প নিয়ে একটি চুক্তিও আজই চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দিনের কর্মসূচি অনুযায়ী, পুতিন সকাল ১১টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সকাল ১১টা ৩০-এ রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তিনি। সকাল ১১টা ৫০-এ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৫০-এ হায়দরাবাদ হাউসে দুই দেশের নেতারা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যোগ দেবেন পুতিন। রাত ৯টার দিকে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন।
আরও পড়ুন-গাড়ি তো নয়, যেন দুর্ভেদ্য দুর্গ, পুতিনের গাড়ি বহরে 'অরাস সেনাট', বিশেষত্ব ও দাম চমকে দেবে
এদিকে, পুতিনকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স-এ (টুইটার) লিখেছেন, “আমার বন্ধু রুশ প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আজ এবং আগামীকাল আমাদের আলোচনার অপেক্ষায় রয়েছি। ভারত-রাশিয়া বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us