BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা

SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। অনুপ্রবেশকারীদের নাম তোলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি প্রতিনিধি দল। শুভেন্দু অধিকারীর দাবি, প্রশাসনের একাংশ বিএলওদের বেআইনি চাপ দিচ্ছে এবং ভুয়ো ভোটার যুক্ত করা হচ্ছে।

SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। অনুপ্রবেশকারীদের নাম তোলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি প্রতিনিধি দল। শুভেন্দু অধিকারীর দাবি, প্রশাসনের একাংশ বিএলওদের বেআইনি চাপ দিচ্ছে এবং ভুয়ো ভোটার যুক্ত করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal voter list,  BJP complaint  ,TMC allegations,  illegal voters,  infiltration issue , Shuvendu Adhikari,  BLO pressure  ,Election Commission,  West Bengal politics  ,refugee voters,ভোটার তালিকা বিতর্ক,  বিজেপির অভিযোগ,  তৃণমূলের ভূমিকা  ,অনুপ্রবেশকারীর নাম  ,ভুয়ো ভোট  ,শুভেন্দু অধিকারী  ,বিএলও অভিযোগ,  নির্বাচন কমিশন,  পশ্চিমবঙ্গ রাজনীতি  ,শরণার্থী ভোটার ইস্যু

Suvendu Adhikari: সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ফের তীব্র রাজনৈতিক তরজা। শুক্রবার একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাতে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। সেই দলটির নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের নাম নিয়মিতভাবে ভোটার লিস্টে তোলা হচ্ছে, আর এই কাজে শাসকদলের সক্রিয় ভূমিকা রয়েছে।

Advertisment

শুভেন্দুর বক্তব্য, গত কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় “লক্ষ লক্ষ লোক” ভিড় করছেন এবং বিভিন্ন নামে পরিচয় দিচ্ছেন। কেউ বলছেন তাঁদের বাড়ি বাংলাদেশের খুলনা, কেউ রাজশাহী, কেউ সাতক্ষীরা, আবার কেউ পঞ্চগড়। তাঁর দাবি, “এর চেয়ে বড় প্রমাণ আর হয় না। দু’বার-তিনবার ভোট দেওয়ার স্বীকারোক্তিও অনেকেই করছেন।”

আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের সুপার অ্যাকশন মোডে ED! একসঙ্গে ২৫ জায়গায় একযোগে হানা

Advertisment

বিরোধী দলনেতা আরও জানান, এই সংক্রান্ত একাধিক তথ্য ও অভিযোগ তাঁরা ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ বারতীর কাছে জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই পশ্চিমবঙ্গের জনসংখ্যার মানচিত্র বদলে দিয়েছেন। দেশের সর্বনাশ করছেন তিনি।”

আরও পড়ুন- Kolkata earthquake: হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প

প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ:

শুধু তাই নয়, শুভেন্দু দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের সময়ে বিডিও, ডিএমসহ প্রশাসনের একাংশ বিএলওদের চাপ দিচ্ছেন। এমনকি পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানের কয়েকজন জেলা ম্যাজিস্ট্রেট নাকি সরাসরি বিএলওদের কাছ থেকে OTP চেয়েছেন, যা আইনি ভাবে সম্পূর্ণ বেআইনি। বিএলওদের অভিযোগের কপি নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছেন বলেও দাবি শুভেন্দুর। তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা এই বেআইনি চাপ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে FIR হবে না কেন?”

আরও পড়ুন-Kolkata Earthquake: বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা? বিশেষজ্ঞরা বলছেন চরম উদ্বেগের কথা!

হিন্দু শরণার্থীদের নাম তালিকায় রাখার দাবি:

এই প্রসঙ্গে শুভেন্দুর দাবি, হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, কারণ তাঁদের নাগরিকত্বের দাবি আইনত গ্রহণযোগ্য।
 অন্যদিকে “ইসমাইল খান”–এর মতো নামের সঙ্গে একাধিক জেলায় লিঙ্ক তৈরি করে “বাংলাদেশি ভোটারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে”—এমন অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন-Kolkata earthquake: কলকাতা-সহ রাজ্যজুড়ে জোরালো ভূমিকম্পে তীব্র আতঙ্ক, বহুতল ছেড়ে রাস্তায় কাতারে কাতারে মানুষ

শাসকদলকে সরাসরি নিশানা:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ আরও কড়া। তাঁর আরও দাবি, বিএলওদের মানসিকভাবে চাপে রাখা থেকে শুরু করে তাঁদের পারিশ্রমিক সংক্রান্ত ফাইল আটকে রাখা,ডেটা এন্ট্রির কাজে লোক নিয়োগের টাকার ফাইল আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী।

২০২৪ সালের লোকসভা ভোটে ক্যামেরা বন্ধ রেখে ভুয়ো ভোট করানো হয়েছিল বলে ফের একবার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। বিরোধী দলনেতার স্পষ্ট বার্তা, “আমরা আর ছাড়ব না। মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে বেআইনি কাজ আর করতে দেব না।” 

tmc kolkata news Mamata Banerjee Suvendu Adhikari Bengal BJP west bengal latest news SIR