Sonarpur News: সোনারপুর দক্ষিণে একি কাণ্ড! একই বাড়ির বড়দের নাম আছে, অথচ ব্রাত্য তিন সন্তান? ভোটার তালিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন

SIR: সোনারপুরে ভোটার তালিকা বিভ্রাট! বাবা-মায়ের নাম থাকলেও ডিলিট তিন ছেলের নাম। রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মিলন পল্লিতে সাউ পরিবারের দুশ্চিন্তা তুঙ্গে। বাম আমলের আগে থেকে বসবাস করেও কেন SIR তালিকায় নাম বাদ গেল?

SIR: সোনারপুরে ভোটার তালিকা বিভ্রাট! বাবা-মায়ের নাম থাকলেও ডিলিট তিন ছেলের নাম। রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মিলন পল্লিতে সাউ পরিবারের দুশ্চিন্তা তুঙ্গে। বাম আমলের আগে থেকে বসবাস করেও কেন SIR তালিকায় নাম বাদ গেল?

author-image
Mina Mondal
New Update
Voter List Name Deletion Sonarpur,  Sonarpur South Assembly Election 2026,  Milan Palli Voter List Issue,  Rajpur Sonarpur Municipality Ward 13 News,  Special Intensive Revision (SIR) West Bengal  ,Family Voter Name Deleted Sonarpur  ,West Bengal Voter Helpline  ,Missing Names in Voter List 2026,সোনারপুর দক্ষিণ ভোটার তালিকায় নাম বাদ , রাজপুর সোনারপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড সংবাদ  ,মিলন পল্লি ভোটার লিস্ট বিভ্রাট,  ভোটার তালিকা থেকে নাম ডিলিট সোনারপুর  ,এসআইআর (SIR) তালিকা নিয়ে বিতর্ক,  ২০২৬ বিধানসভা নির্বাচন ভোটার কার্ড সমস্যা,  সোনারপুর দক্ষিণ বিধানসভা আপডেট  ,ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি ২০২৬

Voter List Name Deletion Sonarpur: ভোটার তালিকায় নাম নেই এই তিন ভাইয়ের।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) ঘিরে রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে। এবার সেই তালিকার গেরোয় পড়ে চরম দুশ্চিন্তায় সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের একটি পরিবার। দীর্ঘ কয়েক দশক ধরে এলাকায় বসবাস করলেও, নতুন তালিকায় একই পরিবারের তিন ভাইয়ের নাম রহস্যজনকভাবে 'ডিলিট' বা বাদ হয়ে যাওয়ায় দিশাহারা অবস্থা তাঁদের।

Advertisment

রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মিলন পল্লি এলাকার বাসিন্দা রাজকুমার সাউ এবং মঞ্জু সাউ। প্রকাশিত নতুন ভোটার তালিকায় এই দম্পতির নাম থাকলেও বাদ পড়েছে তাঁদের তিন সন্তানের নাম। ওই পরিবারের তিন ছেলে, রজত সাউ, মনিষ সাউ এবং শুভম সাউ, প্রত্যেকের নামই ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: দিল্লির নজর নবান্নে! শাহ-রাজনাথের উপস্থিতিতে আজ থেকে গেরুয়া ঝড়ের প্রস্তুতি বঙ্গে

Advertisment

ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে, তাঁরা বাম আমলের আগে থেকেই সোনারপুরের মিলন পল্লি এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পরিবারের তিন ছেলের মধ্যে কেউ ব্যবসা করেন, আবার কেউ বেসরকারি সংস্থায় কর্মরত। এই পরিস্থিতিতে অফিস বা কাজ বন্ধ করে কোথায় গেলে আবার নাম তোলা যাবে, বা আদৌ ২০২৬-এর নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তাঁরা।

আরও পড়ুন-JP Nadda: 'তৃণমূল জমি দিচ্ছে না, তাই থামছে না অনুপ্রবেশ!', মমতার সরকারকে তুলোধনা জেপি নাড্ডার

সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন হঠাৎ করে SIR লিস্টে নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন তুলছে সাউ পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় জেলায় প্রচুর মানুষের নাম বাদ পড়ছে, যা সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ভয়ের সৃষ্টি করছে।

আরও পড়ুন-West Bengal Weather: গরম না কি বৃষ্টি? দোলের দিন আবহাওয়া কার পক্ষে? জেনে নিন এক ক্লিকে!

সাউ পরিবারের সদস্যরা জানিয়েছেন, "আমরা বংশানুক্রমে এখানে আছি। বাবা-মায়ের নাম থাকল, অথচ আমাদের তিন ভাইয়ের নাম কাটা গেল কীভাবে, তা বুঝতে পারছি না।" এখন পুনরায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরা ছাড়া আর কোনো পথ দেখছেন না তাঁরা।

Bengali News Today Sonarpur SIR