SIR: ভোটার তালিকা না কি মরণফাঁদ? পরিবারের ৯ জনের নাম ‘বিচারাধীন’ শুনেই হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ

Voter List Death: ভোটার তালিকায় নাম নিয়ে চরম আতঙ্ক মুর্শিদাবাদে! পরিবারের ৯ জনের নাম 'বিচারাধীন' থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বৃদ্ধ আব্দুল শেখের। ঘটনার প্রতিবাদে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামল তৃণমূল।

Voter List Death: ভোটার তালিকায় নাম নিয়ে চরম আতঙ্ক মুর্শিদাবাদে! পরিবারের ৯ জনের নাম 'বিচারাধীন' থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বৃদ্ধ আব্দুল শেখের। ঘটনার প্রতিবাদে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামল তৃণমূল।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad Voter List Death,  Abdul Sheikh Death Murshidabad,  TMC Road Blockade Murshidabad  ,Voter List Under Review Panic,  Gyanesh Kumar Effigy Burnt  ,Shaoni Singha Roy Protest  ,Murshidabad Assembly Booth 244,  West Bengal Election 2026 Voter List Issues  ,Harirampur-Berhampore State Highway Blockade,মুর্শিদাবাদ ভোটার তালিকায় নাম আতঙ্ক  ,আব্দুল শেখের মৃত্যু মুর্শিদাবাদ,  ভোটার লিস্টে নাম বাদ পড়ার আতঙ্ক , তৃণমূলের পথ অবরোধ মুর্শিদাবাদ,  মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ  ,শাওনী সিংহ রায়ের বিক্ষোভ  ,গুধিয়া বকুলতলা মোড় প্রতিবাদ  ,মুর্শিদাবাদ বিধানসভা বুথ ২৪৪ আপডেট,  ভোটার তালিকায় নাম নিয়ে মৃত্যু

TMC Road Blockade Murshidabad: পথ অবরোধে তৃমমূল।

মুর্শিদাবাদে ভোটার তালিকা বিভ্রাটকে কেন্দ্র করে ঘনিয়ে এল মর্মান্তিক পরিণতি। পরিবারের সদস্যদের নাম চূড়ান্ত তালিকায় 'বিচারাধীন' থাকার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের। মৃতের নাম আব্দুল শেখ (৭০)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

Advertisment

জানা গেছে, আব্দুল শেখ মুর্শিদাবাদ বিধানসভার ২৪৪ নম্বর বুথের ভোটার ছিলেন। পরিবারের অভিযোগ, নতুন ভোটার তালিকায় পরিবারের ৯ জন সদস্যের নামই 'বিচারাধীন' (Under Review) হিসেবে রাখা হয়েছে। এই তালিকা দেখার পর থেকেই চরম আতঙ্কে ছিলেন আব্দুল শেখ। তৃণমূল নেতৃত্বের দাবি, সেই আতঙ্ক থেকেই গত রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- West Bengal News Live: দিল্লির নজর নবান্নে! শাহ-রাজনাথের উপস্থিতিতে আজ থেকে গেরুয়া ঝড়ের প্রস্তুতি বঙ্গে

Advertisment

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকে গুধিয়া বকুলতলা মোড়ে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন। অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কিছু গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- West Bengal Weather: গরম না কি বৃষ্টি? দোলের দিন আবহাওয়া কার পক্ষে? জেনে নিন এক ক্লিকে!

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়-সহ ব্লকের অন্যান্য প্রথম সারির নেতারা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, যার বলি হলেন এই বৃদ্ধ।

আরও পড়ুন- JP Nadda: 'তৃণমূল জমি দিচ্ছে না, তাই থামছে না অনুপ্রবেশ!', মমতার সরকারকে তুলোধনা জেপি নাড্ডার

খবর পেয়ে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও সকাল ১০টা পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ ছিল। তৃণমূল নেতৃত্বের সাফ হুঁশিয়ারি, সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ না হলে আন্দোলন আরও তীব্রতর হবে।

Bengali News Today Murshidabad Voter List Death TMC Road Blockade Murshidabad