Adhir Chowdhury: ওয়াকফ আইন নিয়ে নয়া বিতর্ক, রাজ্যপালের দ্বারস্থ অধীর, কংগ্রেস নেতার অভিযোগে বিপাকে তৃণমূল?

ওয়াকফ আইন নিয়ে ফের তৃণমূল সরকারকে একহাত নিলেন অধীর চৌধুরী। ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন নিয়ে রাজ্য সরকারের বিভ্রান্তিকর ভূমিকার অভিযোগ তোলেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সময়সীমা বাড়ানোর আবেদন জানান কংগ্রেস নেতা।

ওয়াকফ আইন নিয়ে ফের তৃণমূল সরকারকে একহাত নিলেন অধীর চৌধুরী। ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন নিয়ে রাজ্য সরকারের বিভ্রান্তিকর ভূমিকার অভিযোগ তোলেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সময়সীমা বাড়ানোর আবেদন জানান কংগ্রেস নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Wakf Law  ,Adhir Chowdhury,  TMC Government,  West Bengal politics,  Wakf property registration  ,Digital registration deadline,  Governor CV Ananda Bose,  Muslim community issues,  West Bengal Wakf dispute  ,Political controversy Bengal,ওয়াকফ আইন  ,অধীর চৌধুরী  ,তৃণমূল সরকার,  পশ্চিমবঙ্গ রাজনীতি,  ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন , ডিজিটাল রেজিস্ট্রেশন সময়সীমা  ,রাজ্যপাল সিভি আনন্দ বোস  ,মুসলিম সমাজ,  ওয়াকফ বিতর্ক,  বাংলার রাজনৈতিক সংঘাত

Adhir Chowdhury: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

ওয়াকফ আইনকে কেন্দ্র করে ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে ওয়াকফ সম্পত্তির ডিজিটাল নথিভুক্তিকরণে সময়সীমা বৃদ্ধি করার দাবি জানান বহরমপুরের প্রাক্তন সাংসদ।

Advertisment

রাজ্য সরকার মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে: অধীর

অধীরের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার ওয়াকফ আইন নিয়ে মুসলিম সমাজকে ভুল পথে চালিত করেছে। তাঁর দাবি, “২৩ জুন কেন্দ্র থেকে নির্দেশ এসেছিল ওয়াকফ সম্পত্তিগুলোকে ডিজিটালি রেজিস্টার্ড করার। ৬ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার প্রথমে বলেছিল কাউকে কিছু করতে হবে না, সরকারই সব দেখবে।”

আরও পড়ুন- West Bengal news Live Updates: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের এএসআইয়ের মৃত্যু, শোকের ছায়া পুলিশ মহলে

অধীর বলেন, “এরপর হঠাৎ ২৭ নভেম্বর সব জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয় ৬ ডিসেম্বরের মধ্যে সব সম্পত্তি ডিজিটালি রেজিস্টার্ড করতে হবে। পশ্চিমবঙ্গে ১,৪৮,২৫৩টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এত বিপুল সম্পত্তি এত কম সময়ে নথিভুক্ত করা সম্ভব নয়।”

আরও পড়ুন- silver price today: রুপোর দামে ঝড়! সব শহরে নতুন রেট দেখে হতবাক সাধারণ মানুষ

রাজ্যপালের কাছে সময় বাড়ানোর আবেদন

অধীর চৌধুরীর বক্তব্য, শতাব্দীপ্রাচীন ওয়াকফ সম্পত্তির ডিজিটাল নথিভুক্তিকরণ রাতারাতি করা অসম্ভব। সেই কারণেই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-ChatGPT আপগ্রেড! GPT-5.2–এ এই ৫টি বদল সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে

তিনি আরও অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গের হাজার-হাজার ওয়াকফ সম্পত্তির লুঠ চলছে তৃণমূল সরকারের আমলে। রাজ্য সরকার মাদ্রাসা ও মসজিদের জমি খতিয়ান ১-এ রেজিস্টার্ড করছে। কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।”

উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি

আরও পড়ুন-Mangherjung: উত্তরবঙ্গের গোপন স্বর্গ! প্রচারের আলোয় আসার আগেই ভাইরাল মাঙ্গেরজং

অধীরের দাবি, উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেই ওয়াকফ সম্পত্তির সংখ্যা সবচেয়ে বেশি। সেই কারণেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও সময় প্রয়োজন। রাজ্যপালকে তিনি অনুরোধ করেছেন যেন রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির ডিজিটাল নথিভুক্তিকরণ শেষ না হওয়া পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়।

tmc Adhir Chowdhury cv ananda bose news in west bengal news of west bengal Waqf Amendment Act Waqf Amendment Act 2025