Waqf Amendment Act: শেষমেশ ওয়াকফ সংশোধনী আইনে মান্যতা পশ্চিমবঙ্গ সরকারেরও, জোরদার তৎপরতা শুরু নবান্নের

Waqf law: ওয়াকফ সংশোধনী আইন মানল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন নির্দেশ দিয়েছে রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে। বিক্ষোভ–বিতর্ক পেরিয়ে আইন কার্যকরের তৎপরতায় প্রশাসনে চাঞ্চল্য।

Waqf law: ওয়াকফ সংশোধনী আইন মানল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন নির্দেশ দিয়েছে রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে। বিক্ষোভ–বিতর্ক পেরিয়ে আইন কার্যকরের তৎপরতায় প্রশাসনে চাঞ্চল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Wakf Amendment Act,  Wakf law West Bengal,  Nabanna directive,  Central portal Wakf upload  ,Wakf property data,  Minority Affairs Department Bengal,  Supreme Court Wakf case  ,Parliament Wakf Bill,  West Bengal government order  ,Wakf controversy Bengal,ওয়াকফ সংশোধনী আইন,  নবান্ন নির্দেশ,  ওয়াকফ সম্পত্তি তথ্য,  কেন্দ্রীয় পোর্টালে আপলোড,  পশ্চিমবঙ্গ ওয়াকফ আইন,  সংখ্যালঘু বিষয়ক দপ্তর,  সুপ্রিম কোর্ট ওয়াকফ মামলা,  ওয়াকফ বিল সংসদ  ,রাজ্য সরকারের নির্দেশিকা  ,ওয়াকফ আইন বিতর্ক

Waqf Amendment Act: ওয়াকফ সংশোধনী আইন মেনে তৎপরতা শুরু।

Waqf Amendment Act 2025: বহু বিতর্ক, আন্দোলন ও রাজনৈতিক সংঘাতের পর শেষমেশ সংসদে পাস হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির সইয়ের পর এটি আইনে পরিণত হয়। এবার সেই ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল পশ্চিমবঙ্গ সরকারও। রাজ্যের সমস্ত ওয়াকফ-সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ জারি করেছে নবান্ন।

Advertisment

সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ইতিমধ্যেই সমস্ত জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Advertisment

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এ রাজ্যে ছিল প্রবল বিক্ষোভ। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় টানা আন্দোলনে নেমেছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়েছিলেন, এই আইন তিনি রাজ্যে কার্যকর হতে দেবেন না। সেই সূত্রে সুপ্রিম কোর্টেও একাধিক মামলা দায়ের হয়েছিল।

আরও পড়ুন-South 24 Pgs News: আবাস যোজনায় পার্টিই ফেভারিট! দোতলা বাড়ি থাকলেও তৃণমূলকেই পাকা-ঘর, শাসকনেতার 'ঘোষণা'য় তুঙ্গে বিতর্ক

যদিও পরপর মামলার পরেও দেশের সর্বোচ্চ আদালত আইনের ওপর কোনও স্থগিতাদেশ জারি করেনি। তবে আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন-Police Reshuffle: নবান্নের নির্দেশে জেলা পুলিশে ভূমিকম্প! একসঙ্গে ২১ আইপিএসের বদলি

এবার সেই আইনই কার্যকর করতে পদক্ষেপ শুরু করেছে রাজ্য। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য আগামী ছয় মাসের মধ্যে একটি নির্দিষ্ট কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ ডিসেম্বর। তাই তার আগেই জরুরি ভিত্তিতে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ শুরু করার তৎপরতা দেখা গেছে নবান্নে।

kolkata news Mamata Banerjee Bengali News Today West Bengal News news in west bengal news of west bengal west bengal latest news Waqf Amendment Act 2025