West Bengal Interim Budget 2026: বেকারদের পকেটে ১৫০০, মহিলাদের ১৭০০! ভোটের আগে মাস্টারস্ট্রোকে বিরোধীদের 'ক্লিন বোল্ড' মমতার

Banglar Yuva Sathi scheme: ভোটের আগে কল্পতরু নবান্ন! অন্তর্বর্তী বাজেটে ঘোষিত হলো 'বাংলার যুব সাথী' বেকার ভাতা প্রকল্প। বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ও সিভিকদের বেতন। অন্যদিকে, ডিএ মামলায় রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মেটানোর ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Banglar Yuva Sathi scheme: ভোটের আগে কল্পতরু নবান্ন! অন্তর্বর্তী বাজেটে ঘোষিত হলো 'বাংলার যুব সাথী' বেকার ভাতা প্রকল্প। বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ও সিভিকদের বেতন। অন্যদিকে, ডিএ মামলায় রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মেটানোর ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Budget 2026, Lakshmir Bhandar scheme hike, Mamata Banerjee budget announcement, West Bengal DA hike, Seventh Pay Commission West Bengal, Bangla Yuba Sathi scheme, ASHA workers honorarium increase, civic volunteers salary hike, women welfare schemes Bengal, West Bengal assembly election budget

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Photograph: (ছবি- পার্থ পাল)

Lakshmir Bhandar 500 increase: বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করে বড় চমক দিল রাজ্য সরকার। একদিকে যেমন নতুন জনমোহিনী প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তেমনই বিভিন্ন স্তরের কর্মীদের ভাতাও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।

Advertisment

‘বাংলার যুব সাথী’: বেকারদের জন্য বড় ঘোষণা

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সম্পূর্ণ নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' আনার ঘোষণা করেছে সরকার।২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা করে বেকার ভাতা পাবেন। তৃণমূল সরকার চতুর্থবার ক্ষমতায় ফিরলে আগামী ১৫ই আগস্ট থেকেই এই প্রকল্প চালু হবে।

আরও পড়ুন- 'শূন্যে নেমে আসবে বিজেপি', লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়েই গর্জন মমতার

লক্ষ্মীর ভাণ্ডার ও সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি

লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান একধাক্কায় ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। ১লা এপ্রিল থেকে। জেনারেল ক্যাটাগরি মহিলারা ১০০০-এর বদলে পাবেন মাসে ১৫০০ টাকা। এসসি-এসটি ক্যাটাগরির মহিলারা ১২০০-এর বদলে পাবেন মাসে ১৭০০ টাকা। সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং শিক্ষা বন্ধুদের মাসিক বেতন ও ভাতাও ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়াও ভাতা বেড়েছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের।

আরও পড়ুন-Lakshmir Bhandar: ভোটের মুখে ‘লক্ষ্মীলাভ’! ৫০০ টাকা বাড়ছে ভাণ্ডারে, এপ্রিল থেকেই অ্যাকাউন্টে ১৭০০ পর্যন্ত

ডিএ নিয়ে জোড়া ধামাকা: বাজেট ও সুপ্রিম কোর্ট

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটি ছিল অত্যন্ত নাটকীয়। অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যা আগামী ১লা এপ্রিল থেকে কার্যকর হবে। এদিকে, বাজেটের দিনই শীর্ষ আদালত ডিএ মামলায় রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে। কোর্ট জানিয়েছে, আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ মেটানোর রূপরেখা ঠিক করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি ৪ সদস্যের কমিটিও গড়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন-West Bengal News Live Updates: ৩১ মার্চের মধ্যে ২৫% ডিএ! সুপ্রিম কোর্টের রায়ে কি এবার হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে?

রাজনৈতিক মহলের মতে, একদিকে বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করে নবান্ন ক্ষোভ প্রশমনের চেষ্টা করলেও, সুপ্রিম কোর্টের ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি করল। তবে নির্বাচনের মুখে বেকার ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের অর্থবৃদ্ধি শাসকদলের জন্য বড় ‘মাইলেজ’ হতে পারে।

Lakshmir Bhandar 500 increase West Bengal Interim Budget 2026 Banglar Yuva Sathi scheme