Malda News: বঞ্চনার ক্ষোভ: তৃণমূলের বিরুদ্ধে সরাসরি 'যুদ্ধের ডাক' মালদার কিষান জাতির

Kisan Jati Seva Samiti: তপশিলি উপজাতি শংসাপত্র থেকে বঞ্চনার অভিযোগে মালদায় তৃণমূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল কিষান জাতি সেবা সমিতি। ২০২৬-এর নির্বাচনে শাসকদলকে হারানোর হুঁশিয়ারি দিয়ে মানিকচক, মোথাবাড়ি সহ ৪ আসনে কোমর বেঁধে নামছে কিষান সমাজ।

Kisan Jati Seva Samiti: তপশিলি উপজাতি শংসাপত্র থেকে বঞ্চনার অভিযোগে মালদায় তৃণমূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল কিষান জাতি সেবা সমিতি। ২০২৬-এর নির্বাচনে শাসকদলকে হারানোর হুঁশিয়ারি দিয়ে মানিকচক, মোথাবাড়ি সহ ৪ আসনে কোমর বেঁধে নামছে কিষান সমাজ।

author-image
Madhumita Dey
New Update
Malda District Kisan Jati Seva Samiti,  Kisan Jati ST Certificate Demand,  West Bengal 2026 Assembly Election,  Malda Politics  ,TMC vs Kisan Jati,  Ashish Mandal Malda,  Manikchak, Mothabari, Ratua, Baishnabnagar,  Krishnendu Narayan Chowdhury , Tribal Status Protest Malda,মালদা কিষান জাতি সেবা সমিতি,  তৃণমূল বনাম কিষান জাতি,  তপশিলি উপজাতি শংসাপত্র  ,আশিষ মন্ডল,  মালদা রাজনীতি  ,২০২৬ বিধানসভা নির্বাচন,  বঞ্চনার প্রতিবাদ,  মানিকচক, মোথাবাড়ি, রতুয়া, বৈষ্ণবনগর,  কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

Malda District Kisan Jati Seva Samiti: সাংবাদিক বৈঠকে কিষাণ জাতি সমিতি।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তপ্ত মালদার রাজনৈতিক আঙিনা। দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করল মালদা জেলা কিষান জাতি সেবা সমিতি। বুধবার মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে কোমর বেঁধে ময়দানে নামছেন তাঁরা।

Advertisment

কেন এই সংঘাত?

সংগঠনের সম্পাদক আশিষ মন্ডল এক বিস্ফোরক অভিযোগে জানান, মালদা জেলায় প্রায় ২ লক্ষ ৬৫ হাজার কিষান জাতির বসবাস। দীর্ঘকাল ধরে তাঁরা তপশিলি উপজাতি (ST) শংসাপত্রের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁর অভিযোগ, রাজ্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। আশিষবাবুর কথায়, "তৃণমূল সরকার কিষান জাতিকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। আমাদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে বছরের পর বছর গড়িমসি করা হয়েছে। এবার আর আলোচনা নয়, সরাসরি লড়াই হবে।"

আরও পড়ুন- মমতার সিঙ্গুরের সভার দিনেই শক্তি দেখালো তৃণমূল, শ'য়ে শ'য়ে মানুষ যোগ দিলেন ঘাসফুলে, ফিকে পদ্ম শিবির

৪ বিধানসভা আসনে চ্যালেঞ্জ

সংগঠনের দাবি অনুযায়ী, মালদার মূলত চারটি বিধানসভা কেন্দ্রে কিষান জাতির মানুষের বড় প্রভাব রয়েছে। মানিকচক, মোথাবাড়ি, রতুয়া ও বৈষ্ণবনগর এই ৪টি আসনেই তৃণমূলকে পরাজিত করতে কিষান জাতির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব।

রাজনৈতিক চাপানউতোর

কিষান জাতির এই সরাসরি যুদ্ধ ঘোষণার পর মালদায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই এই ইস্যুতে একে অপরকে বিঁধতে ছাড়েনি।

আরও পড়ুন- কাকভোরে তোলপাড়, ব্যাগ খুলতেই চোখ ছানাবড়া, কালঘাম ছুটল দুঁদে পুলিশ অফিসারদের

 তৃণমূলের রাজ্য সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এই শংসাপত্র দেওয়ার এক্তিয়ার রাজ্য সরকারের নেই। তিনি বলেন, "তপশিলি উপজাতির তালিকাভুক্ত করার ক্ষমতা কেন্দ্রের হাতে। মালদায় তো বিজেপির সাংসদ ও একাধিক বিধায়ক রয়েছেন, তাঁরা কেন দিল্লিতে গিয়ে তদ্বির করছেন না?"

আরও পড়ুন-Mamata Banerjee: 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

অন্যদিকে, দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস কিষান জাতির আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, "তৃণমূল এতদিন ওদের ভোট নিয়ে উপহাস করেছে। এবার ওদের চোখ খুলেছে এবং মানুষ বুঝতে পেরেছে তৃণমূল শুধু বঞ্চনাই করতে জানে।"

tmc Malda West Bengal Assembly Election 2026