/indian-express-bangla/media/media_files/2025/11/19/wb-governor-tmc-mp-kalyan-banerjee-feud-intensifies-2025-11-19-19-00-44.jpg)
রাজ্য-রাজ্যপাল সংঘাতের নয়া মোড়।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের নয়া মোড়। রাজ্যপালের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন কল্যাণ বন্দোপাধ্যায়। বুধবার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে আইনজীবীর মারফত ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের-র মধ্যে 'লড়াই' আরও জটিল আকার ধারণ করেছে। বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানা-তে রাজ্যপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য কল্যাণের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শ্রীরামপুরের সাংসদ।
অভিযোগে তিনি বলেছেন, “সিভি আনন্দ বোস কিছু রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আঁতাত করে, রাষ্ট্রবিরোধী কার্যক্রমকে উস্কে দিতে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতার জন্য বিপজ্জনক।”
আরও পড়ুন-নীতীশের সঙ্গে শপথ আরও ২০ মন্ত্রীর? উপমুখ্যমন্ত্রী পদে মহিলা মুখে বড় বাজি?
শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবারই রাজভবনের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সশস্ত্র বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির (BNS) ১৫১ ও ১৫২ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৯৭ নম্বর ধারায়ও মামলা করা হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় কয়েকদিন আগে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজভবনের অন্দরে বোমা ও বন্দুক মজুত রয়েছে। এরপর গত সোমবার বম্ব স্কোয়াডকে ডাকা হয় এবং সিআইএসএফ ও রাজ্য পুলিশের মাধ্যমে তল্লাশি চালানো হয়। তল্লাশির পরই মঙ্গলবার থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগপত্রে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নাম, ঠিকানা ও পিতার নাম উল্লেখ করা হলেও পদটি লেখা হয়নি। শুধুমাত্র ব্যক্তি সি ভি আনন্দ বোসের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বিভিন্ন সময়ের সংবাদমাধ্যমের ভিডিও লিংকও সংযুক্ত করা হয়েছে, যেখানে রাজ্যপালের একাধিক বক্তব্যর লিঙ্ক জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- নীতীশ 'ম্যাজিকে' মাতোয়ারা বিহার, আগামীকালই শপথ, মোদীর উপস্থিতিতে জমকালো আয়োজন
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “তৃণমূল বিপজ্জনক। পুলিশও বিপজ্জনক। রাজভবনের মর্যাদা রক্ষার জন্য রাজ্যপাল নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমি কেন্দ্রীয় সংস্থার কাছে অভিযোগ করব।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us