West Bengal News Updates: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন মোদী, দিলেন বড় আশ্বাস

West Bengal News Updates 1 Dec: 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সবশেষ লাইভ সংবাদ, রাজনীতি, আবহাওয়া, ক্রমবর্ধমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আপডেট পান এক নজরে।

West Bengal News Updates 1 Dec: 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সবশেষ লাইভ সংবাদ, রাজনীতি, আবহাওয়া, ক্রমবর্ধমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আপডেট পান এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Narendra Modi, Most Popular Global Leader, Morning Consult Survey 2025, Donald Trump Ranking, Giorgia Meloni, Emmanuel Macron, Global Approval Rating, Javier Milei, Lee Jae-myung, Modi Global Popularity

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন মোদী

Kolkata News Updates: বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সঙ্কটজনক’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, তাঁর হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে সেদেশের অন্তর্বর্তী সরকার। এবার এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এক্স হ্যান্ডেলে এক পোষ্টে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, "বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত"।

সুপ্রিম নির্দেশে মাস দুয়েক আগেই নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক ও  গ্রুপ C ও গ্রুপ D–র দাগি প্রার্থী তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তবে এবার সকল 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিন্‌হা এই নির্দেশ দেন। এর আগে আগস্টে ১,৮০৬ জন ‘দাগি’ প্রার্থীর নাম ও রোল নম্বর প্রকাশ করেছিল কমিশন। পরে নভেম্বর মাসে আরও ৩,৫১২ জন অশিক্ষক কর্মীর পৃথক তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ, এখনও পর্যন্ত কমিশন সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, সুপ্রিম কোর্ট মোট ৭,২৯৩ জন ‘দাগি’ প্রার্থীকে  চিহ্নিত করেছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩,৫১২ জনের নাম প্রকাশ করেছে কমিশন। এরপরই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দেন। 

Advertisment

'পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অ্যাডমিট জাল করার অভিযোগে মোট ১৪৭ জনকে গ্রেফতার করল ধনবাদ পুলিশ। তবে এখনও গ্রেফতার অধরা এই চক্রের মূল দুই মাথা আজাদ ও বিশ্বজিৎ। তদন্তে ধৃতেরা জানিয়েছে, প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ২ থেকে ৫ লক্ষ টাকা নেওয়া হতো। তাদের ধনবাদে এনে লজে রাখা হতো এবং প্রশ্ন–উত্তর মুখস্থ করিয়ে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হতো। ইতিমধ্যে ১০০-র বেশি পরীক্ষার্থীকে এইভাবে পাঠানো হয়েছে বলে স্বীকারোক্তি মিলেছে। সিটি এসপি জানান, লজ মালিক রাজশেখর গোস্বামী ও তাঁর ছেলে ঋষি গোস্বামী পরীক্ষার্থীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করছিল। চক্রের একজন সদস্যের কাজ ছিল পরীক্ষার্থীদের আসানসোলে পৌঁছে দেওয়া, তারপর সেখান থেকে আরেক সদস্য তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিত।

CEO দফতরের সামনে টানটান উত্তেজনা। "SIR প্রক্রিয়াকে প্রভাবিত করছে Ipac", দাবি বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর। SIR প্রক্রিয়া অনিয়মের অভিযোগ বিজেপি বিধায়কদের। CEO দফতরে আসতে বাঁধা দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিজেপি বিধায়কদের দল বনাম তৃণমূল পন্থী বিএলও, নির্বাচন কমিশনের সামনে 'ব্যাটল ফিল্ড'।  দফায় দফায় উত্তেজনা। সাতদিন সময় বাড়ানো হলেও তা যথেষ্ট নয়, দাবি বিএলও দের। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ৫ দফা দাবি পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৬,২৭, ২৮ তারিখের এন্টি অডিট করার দাবি বিরোধী দলনেতার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাতারাতি প্রায় ১ কোটি ২৫ লক্ষ এন্ট্রি ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন AERO, ERO এবং আইপ্যাকের সদস্যরা। গোটা ঘটনাকে তিনি দুর্নীতি বলে উল্লেখ করেন। শুভেন্দুর প্রশ্ন, সারা দেশে যেখানে এসডিও র‌্যাঙ্কের আধিকারিকরাই ERO-র দায়িত্বে থাকেন, সেখানে পশ্চিমবঙ্গে কীসের যুক্তিতে ভূমি দফতরের এক ককর্তাকে ERO-র দায়িত্ব দেওয়া হল? তিনি পরিষ্কার জানান, "এটা নিয়মবহির্ভূত। এই কাজ শুধুমাত্র SDO র‌্যাঙ্কের আধিকারিকেরই করার কথা, অন্য কেউ পারেন না।”  SIR প্রক্রিয়ায় আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে  প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। শুভেন্দু অভিযোগ করেন, SIR-এর নাম করে অসংখ্য বাংলাদেশি মুসলিম ও মৃত ব্যক্তির নাম তালিকায় ঢোকানো হয়েছে।  

তারাপীঠে ধুন্ধুমার! চরম চাঞ্চল্যে হুলস্থূল, ব্যাপারটা কী?

 তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় মর্মান্তিক পথদুর্ঘটনা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৬০। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিরুপুরের পিল্লাইভারপাট্টি থেকে ৫ কিলোমিটার দূরে, কুম্মানগুড়িতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। 

'৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। বাসের গুঁড়িয়ে যাওয়া অংশ থেকে বহু যাত্রীকে টেনে বের করা হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্য অত্যন্ত মর্মান্তিক। ভিডিওয় দেখা গেছে, রাস্তার ধারে সারিবদ্ধভাবে পড়ে রয়েছে মৃতদেহ।এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বাসদুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রস্তুতিকে ঘিরে 'বিস্ফোরক' অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । তিনি দাবি করেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে রাজ্য প্রশাসনের ভিতর থেকেই প্রভাবিত করা হচ্ছে। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের উপর নির্ভরশীল। কিন্তু এই প্রশাসনই ভুয়ো কারবারে লিপ্ত। ভোটার তালিকার ভিত্তিটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে।” এবার সেই অভিযোগেই আজ সোমবার নির্বাচন কমিশনের দফতরে ডেপুটেশন দিতে যাবেন তিনি। সোমবার সকাল ১১টায় বিজেপি বিধায়কদের বিধানসভায় হাজির থাকতে বলেছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সরাসরি তাঁরা যাবেন সিইও দফতরে। কথা বলবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে। বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় এবং অবৈধ ভোটারের নাম যাতে কোনওভাবেই অন্তর্ভুক্ত না হয়,এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ

  • Dec 01, 2025 13:44 IST

    WB News Live Updates: মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ৫ দফা দাবি পেশ শুভেন্দু অধিকারীর

    CEO দফতরের সামনে টানটান উত্তেজনা। "SIR প্রক্রিয়াকে প্রভাবিত করছে Ipac", দাবি বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর। SIR প্রক্রিয়া অনিয়মের অভিযোগ বিজেপি বিধায়কদের। CEO দফতরে আসতে বাঁধা দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিজেপি বিধায়কদের দল বনাম তৃণমূল পন্থী বিএলও, নির্বাচন কমিশনের সামনে 'ব্যাটল ফিল্ড'।  দফায় দফায় উত্তেজনা। সাতদিন সময় বাড়ানো হলেও তা যথেষ্ট নয়, দাবি বিএলও দের। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ৫ দফা দাবি পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৬,২৭, ২৮ তারিখের এন্টি অডিট করার দাবি বিরোধী দলনেতার। 



  • Dec 01, 2025 13:36 IST

    WB News Live Updates: সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের বিক্ষোভ, লোকসভা দুপুর পর্যন্ত মুলতবি

    আজ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধী নেতাদের স্লোগান ও বিক্ষোভের পর সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে লোকসভার স্পিকার ওম বিড়লা দুপুর পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করেছেন।



  • Dec 01, 2025 13:24 IST

    Kolkata News Live Updates: "SIR হলে তৃণমূলের আসন আরও বাড়বে": অভিষেক

    সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিরোধীদের যে কোনও দাবি বা প্রশ্নকে সরকার ‘ড্রামা’ বলে আখ্যা দিচ্ছে। SIR নিয়ে আলোচনার দাবি জানানো হলে তা উপেক্ষা করে সরকার বলছে, "এটা বিরোধীদের নাটক"। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।



  • Dec 01, 2025 12:19 IST

    Kolkata News Live Updates: SIR নিয়ে আলোচনা চাইলেই নাটক? মোদীর সুরেই জবাব অভিষেকের

    SIR নিয়ে আলোচনা চাইলেই নাটক? প্রশ্ন অভিষেকের।  SIR -এর চাপে পরপর মৃত্যু। কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেক বন্দোপাধ্যায়ের। "বিএলও দের নির্দিষ্ট কোন ট্রেনিং নেই। বিএলও অ্যাপ যথাযথ কাজ  করছে না। আমরা SIR-এর বিরোধী নই। সময় নিয়ে পদ্ধতিগত ভাবে করুক সরকার",  দাবি অভিষেকের। কেন তাড়াহুড়ো করে SIR? প্রশ্ন অভিষেকের।  "যাদের ভোটে জয়ী হয়েছে তারাই আজ অবৈধ? কেন কাশ্মীর থেকে কন্যাকুমারী SIR নয়। বাংলার ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তোপ অভিষেকের। বাংলা ভাষাকে বাংলাদেশি বলে তকমা"। 



  • Dec 01, 2025 11:58 IST

    Kolkata News Live Updates: নবান্নে মমতার সঙ্গে বৈঠক বয়কট শুভেন্দু অধিকারীর

    ১ লা ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলেছে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে সেই বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR সহ নানা ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘাতের শুভেন্দুর এই পদক্ষেপকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। 



  • Dec 01, 2025 11:20 IST

    Kolkata News Live Updates: কেমন থাকবে কলকাতা শহরের আবহাওয়া?

    বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে, বাংলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এই সপ্তাহের প্রথমে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, সোমবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শুক্রবার ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।



  • Dec 01, 2025 10:58 IST

    Kolkata News Live Updates: তারাপীঠে ধুন্ধুমার

    তারাপীঠে পুণ্যার্থীদের উপর বেধড়ক মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল। মাত্র ২০ টাকার একটি আংটি চুরির অপবাদ তুলে একদল দোকানদার আট পুণ্যার্থীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। এমনকি মহিলা পুণ্যার্থীরাও রেহাই পাননি বলে অভিযোগ। 



  • Dec 01, 2025 10:33 IST

    Kolkata News Live Updates: "হারের হতাশাকে সংসদে টেনে আনবেন না", বিরোধীদের বার্তা মোদীর


    আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশনে যোগ দিতে সংসদে  পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। শীতকালীন অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদী  বলেন, "বিহারে রেকর্ড ভোটারের উপস্থিতি গণতন্ত্রের জয়। শীতকালীন অধিবেশন দেশের অগ্রগতির প্রচেষ্টাকে আরও উজ্জীবিত করবে। পরপর পরাজয়ে হতাশায় কংগ্রেস। সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখুন, হারের হতাশাকে সংসদে টেনে আনবেন না", বিরোধীদের বার্তা মোদীর। 



  • Dec 01, 2025 10:28 IST

    Kolkata News Live Updates: SIR-এর আঁচ এবার সংসদেও?

    সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ১৪টি নতুন বিল পেশ করতে পারে বলেই সূত্রের খবর। তবে অধিবেশনের শুরুতেই SIR ইস্যুতে সরকারকে কোনঠাসা করবে বিরোধীরা।



  • Dec 01, 2025 10:07 IST

    West Bengal News Live Updates: কমে গেল LPG সিলিন্ডারের দাম

    টানা দ্বিতীয় মাসের জন্য কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।  অপরিবর্তিত রইল গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম।  

    আরও পড়ুন- হুড়মুড়িয়ে কমল LPG গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কতটা সস্তা? জানলে চমকে যাবেন

     



West Bengal Suvendu Adhikari West Bengal SIR 2025