/indian-express-bangla/media/media_files/2026/01/13/ls-2026-01-13-12-04-16.jpg)
Madhyamik exam preparation tips: প্রতীকী ছবি।
Madhyamik 2026 Life Science suggestion: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান বিষয়ের উপরে পরীক্ষার্থীদের জন্য দুরন্ত টিপস! এই বছরের পরীক্ষার্থীদের জন্য বাছাই কিছু প্রশ্নের ডালি সাজিয়ে দিলেন বিশিষ্ট শিক্ষক ডক্টর উৎপল অধিকারী। তিনি পূর্ব বর্ধমানের আঝাপুর হাইস্কুলের সহকারী শিক্ষক। ২০২৬ সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কোন বিষয়গুলিতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
শিক্ষক ডক্টর উৎপল অধিকারীর মতে, এবছর মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে হলে পাঠ্যবইয়ের মূল ধারণা ও চিত্রভিত্তিক প্রশ্নের ওপর বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি।
আরও পড়ুন- জড়তা, ভয় কাটিয়ে মাধ্যমিকে ইংরাজিতে ফাটাফাটি নম্বর চাই? মানতেই হবে এই সিক্রেট টিপস!
প্রথম অধ্যায়: জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
এই অধ্যায় থেকে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন, অক্সিন ও জিব্বেরেলিন হরমোনের ভূমিকা, প্রতিবর্ত ক্রিয়া, চোখের ত্রুটি (মায়োপিয়া ও হাইপারোপিয়া), হরমোনের ফিডব্যাক পদ্ধতি, বহুমূত্র ও মধুমেহের পার্থক্য, সাইনাপস, নিউরোগ্লিয়া, রানভিয়ারের পর্ব প্রভৃতি বিষয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় অধ্যায়: জীবনের প্রবাহমানতা
এখানে ডিএনএ-র দ্বিস্তর গঠন, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য, মাইটোসিস ও মিয়োসিস, ক্রসিং ওভার, সপরাগ ও ইতর পরাগযোগ, সপুষ্পক উদ্ভিদের নিষেক, জনুক্রম ও কোষ বিভাজন সংক্রান্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ।
তৃতীয় অধ্যায়: বংশগতি ও সাধারণ জিনগত রোগ
মেন্ডেলের সূত্র, লিঙ্গ নির্ধারণ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা সংক্রান্ত ক্রস ও চেকার বোর্ড ভিত্তিক প্রশ্ন ভালো করে অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে।
চতুর্থ অধ্যায়: অভিব্যক্তি ও অভিযোজন
ওপারিন তত্ত্ব, মিলার-ইউরে পরীক্ষা, ল্যামার্ক ও ডারউইনের মতবাদ, অভিযোজনের উদাহরণ, মৌমাছির নৃত্য ও শিম্পাঞ্জির টুল ব্যবহারের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষক।
আরও পড়ুন-Chungthang: সিকিমের হৃদয়ে এক লুকোনো রত্ন চংথাং! আধুনিকতার ছোঁয়া ছাড়া চিনুন পাহাড়ি জীবন
পঞ্চম অধ্যায়: পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ
নাইট্রোজেন চক্র, অ্যাসিড বৃষ্টি, ইউট্রোফিকেশন, শব্দ দূষণ, জীববৈচিত্র্য হটস্পট, সুন্দরবনের পরিবেশ সমস্যা এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM) থেকে প্রশ্ন আসতে পারে।
চিত্রভিত্তিক প্রশ্ন
নিউরন, প্রতিবর্ত পথ, আদর্শ ক্রোমোজোম এবং সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন ও লেবেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে, পাঠ্যবই অনুসরণ, নিয়মিত অনুশীলন এবং চিত্রের প্রস্তুতিই এবছর জীবন বিজ্ঞানে ভালো ফলের চাবিকাঠি, এমনটাই মত শিক্ষক উৎপল অধিকারীর।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us