WBPSC Clerkship Admit Card 2025 Out Today: আজই প্রকাশিত হতে চলেছে WBPSC ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড? জানুন পদ্ধতি

WBPSC Clerkship Admit Card 2025 Out Today: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আজ, ১৫ ডিসেম্বর কমিশনের ওয়েবসাইটে WBPSC Clerkship Admit Card 2025 প্রকাশ করতে চলেছে।

WBPSC Clerkship Admit Card 2025 Out Today: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আজ, ১৫ ডিসেম্বর কমিশনের ওয়েবসাইটে WBPSC Clerkship Admit Card 2025 প্রকাশ করতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
WBPSC Clerkship Admit Card 2025, WBPSC Clerkship Exam 2025, WBPSC Clerkship Hall Ticket, WBPSC Admit Card December 2025, psc.wb.gov.in Clerkship Admit Card, WBPSC Clerkship Part 2 Exam Date, WBPSC Clerkship Download Admit Card, West Bengal PSC Clerkship Exam

আজই প্রকাশিত হতে চলেছে WBPSC ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড

WBPSC Clerkship Admit Card 2025 Out Today: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আজ, ১৫ ডিসেম্বর কমিশনের ওয়েবসাইটে WBPSC Clerkship Admit Card 2025 প্রকাশ করতে চলেছে। যেসকল প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চলেছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। WBPSC Clerkship পার্ট–২ পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর, ২০২৫ রাজ্যজুড়ে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Advertisment

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর আগে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় একটি বৈধ ফটো পরিচয়পত্রের সঙ্গে অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। WBPSC কোনও অবস্থাতেই ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড প্রদান করবে না। তাই প্রার্থীদের যত দ্রুত সম্ভব হল টিকিট ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Admit Card 2025 ডাউনলোডের লিঙ্ক কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in–এ অ্যাকটিভ করা হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে প্রার্থীদের নিজেদের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে WBPSC–র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোমপেজে থাকা ‘Clerkship Admit Card’ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে। নির্ধারিত স্থানে লগইন সংক্রান্ত তথ্য দেওয়ার পর নতুন একটি উইন্ডোতে অ্যাডমিট কার্ড প্রদর্শিত হবে। সেখান থেকে সেটি ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। 

উল্লেখ্য, WBPSC Clerkship নিয়োগ প্রক্রিয়ায় মোট একাধিক ধাপ রয়েছে। প্রথম ধাপে থাকবে অবজেকটিভ টাইপ পার্ট–১ পরীক্ষা। এরপর পার্ট–২ হিসেবে কনভেনশনাল টাইপ পরীক্ষা নেওয়া হবে। এই দুটি ধাপের পর প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ও টাইপিং দক্ষতার পরীক্ষা দিতে হবে। সবশেষে থাকবে মেডিক্যাল টেস্ট। এই সমস্ত ধাপ অতিক্রম করেই চূড়ান্তভাবে Clerkship পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন-মারাত্মক দূষণের কবলে দিল্লি, একিউআই ৫০০ ছাড়িয়েছে!

 আরও পড়ুন-'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়     

আরও পড়ুন-ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?    

আরও পড়ুন-রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা

আরও পড়ুন-Kolkata Metro: সোম থেকেই হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো রুটে সময়সূচিতে বিরাট রদবদল, অফিস বেরোনোর আগে তড়িঘড়ি পড়ুন এই প্রতিবেদন

government of west bengal