/indian-express-bangla/media/media_files/2025/11/16/wbssc-xi-xii-teacher-interview-list-2025-2025-11-16-11-02-02.jpg)
একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ SSC-এর, আপনার নাম লিস্টে আছে তো?
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর—পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) উচ্চ মাধ্যমিক (XI-XII) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যা নাগাদ প্রকাশিত এই তালিকার নজর ছিল হাজার হাজার চাকরি প্রার্থীর। রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২,০০০-এর বেশি শূন্যপদ পূরণের জন্য মোট ২০,০০০-এরও বেশি প্রার্থী শর্টলিস্টেড হয়েছেন বলে কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন- বীরভূমের শ্যুটআউট,পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবতীকে লক্ষ্য করে পরপর গুলি, কারণ নিয়ে ধোঁয়াশা
কমিশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ইন্টারভিউ রাউন্ডের জন্য মোট ২০,০০০-এরও বেশি প্রার্থী শর্টলিস্টেড হয়েছেন। মোট ১,১৬১ পাতার এই তালিকায় প্রার্থীদের নাম, রোল নম্বর, লিখিত পরীক্ষার (OMR) নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৮০-এর মধ্যে প্রাপ্ত নম্বরের বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে।
কমিশন সূত্রে জানানো হয়েছে, যেসব প্রার্থীর নাম বা রোল নম্বর প্রকাশিত লিস্টে রয়েছে, তারা এখন সিলেকশনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণের জন্য যোগ্য।
আরও পড়ুন-ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ
লিস্ট কিভাবে চেক করবেন:
১. পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২. হোমপেজের “Latest News” বা “Notices” সেকশন খুঁজুন।
৩. “Interview List for Recruitment of Teachers for Classes XI-XII” লিঙ্কটি ক্লিক করুন।
৪. PDF ফাইলটি ডাউনলোড করে আপনার নাম বা রোল নম্বর খুঁজে বের করুন।
আরও পড়ুন- রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান
শর্টলিস্টেড প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা ইন্টারভিউ সময়সূচি, স্থান এবং ডকুমেন্ট যাচাই সংক্রান্ত সকল নির্দেশ জানতে পারেন। ইন্টারভিউর প্রক্রিয়া শুরু হবে ১৮ নভেম্বর থেকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us