/indian-express-bangla/media/media_files/2025/11/08/jhargram-2025-11-08-15-20-03.jpg)
Offbeat destinations: ঝটিকা সফরে একবার বেড়িয়েই আসুন অসাধারণ এই প্রান্ত থেকে।
Offbeat destinations: রোজকার জীবনের তুমুল ব্যস্ততা থেকে মাঝে মাঝে একটু নিঃশব্দ সবুজের ছোঁয়া বড়ই প্রয়োজন হয়ে পড়ে। এমন সময় মাত্র দুই দিনের ছুটিতেই যদি কোথাও ঘুরে এসে মনটা ফুরফুরে করা যায়, তবে তার চেয়ে ভালো আর কী-ই বা হতে পারে! পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত ঝাড়গ্রাম ঠিক তেমনই এক গন্তব্য—প্রকৃতিপ্রেমী কিংবা ইতিহাসপ্রেমী উভয়ের জন্যই আদর্শ জায়গা এটি।
কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় মেরেকেটে ১৭৫ কিলোমিটারের মতো। কলকাতার দিক থেকে ট্রেন অথবা গাড়ি—দুই মাধ্যমেই সহজে পৌঁছে যাওয়া যায় জঙ্গলমহলের এই প্রান্তে। হাওড়া থেকে একাধিক ট্রেন ঝাড়গ্রামে যায়। ট্রেনে ঝাড়গ্রামে যেতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘণ্টার মতো। এছাড়া সড়কপথেও NH-6 ধরে গাড়িতে আরামে পৌঁছনো যায় এই ঝাড়গ্রামে।
ঝাড়গ্রামে পৌঁছেই আপনাকে স্বাগত জানাবে শাল, সেগুন ও মহুয়ার ঘন বনভূমি। সকালবেলায় পাখির কলতান আর হালকা কুয়াশা মিলিয়ে তৈরি হয় এক স্বপ্নময় পরিবেশ। প্রথম দিনে ঘুরে দেখা যেতে পারে বিখ্যাত ঝাড়গ্রাম রাজবাড়ি, যার স্থাপত্যে রাজস্থানি আর ইউরোপীয় রীতির সংমিশ্রণ চোখে পড়ার মতো। রাজবাড়ির ভিতরে এখন একটি হেরিটেজ হোটেলও রয়েছে, যেখানে থাকতে পারেন পর্যটকরা।
আরও পড়ুন- Travel: মায়াবী পরিবেশে মন্ত্রমুগ্ধকর অনুভূতি! বেড়ানোর সেরার সেরা ঠিকানা বাংলার এই পাহাড়ি গ্রাম
দ্বিতীয় দিনে ঘুরে দেখা নিতে পারেন চিল্কিগড় রাজবাড়ি এবং কনকদুর্গা মন্দির। কাছেই রয়েছে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক, যেখানে হরিণ, ময়ূর ও বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। একটু দূরে গেলে পাওয়া যাবে ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টার—পরিবার বা বন্ধুদের সঙ্গে পিকনিকের জন্য এক আদর্শ স্থান। প্রকৃতিপ্রেমীদের জন্য কেন্দু ও বেলপাহাড়ি পাহাড়ের অঞ্চল বিশেষ আকর্ষণীয় এখানকার সূর্যাস্তের দৃশ্য মন জয় করে নেয়।
খাবারের ক্ষেত্রে স্থানীয় ঝাল-মশলাদার রান্না, বিশেষ করে মুড়ি-ঘুগনি, মাছের ঝোল বা দেশি মুরগির ঝাল, আপনাকে ভোলার নয় এমন স্বাদ দেবে। সব মিলিয়ে, শহুরে ক্লান্তি থেকে মুক্তি পেতে আর দূর পাহাড়ের ডাক না শুনে, মাত্র দুই দিনের ছুটিতেই ঝাড়গ্রাম হতে পারে আপনার পরের নিখুঁত গন্তব্য। শান্তি, ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন যে জায়গায় একসঙ্গে মেলে—সেই জায়গার নামই ঝাড়গ্রাম।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us