SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য

2208 suspicious booths: পশ্চিমবঙ্গের ২,২০৮ বুথে মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার না থাকায় নির্বাচন কমিশন সন্দেহে নজরদারি শুরু করেছে। এসআইআর পর্বে প্রায় পুরো রাজ্যে ভোটার তালিকা যাচাই চলছে। বুথভিত্তিক রিপোর্ট তলব করেছে ইসি। বিস্তারিত জানতে পড়ুন।

2208 suspicious booths: পশ্চিমবঙ্গের ২,২০৮ বুথে মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার না থাকায় নির্বাচন কমিশন সন্দেহে নজরদারি শুরু করেছে। এসআইআর পর্বে প্রায় পুরো রাজ্যে ভোটার তালিকা যাচাই চলছে। বুথভিত্তিক রিপোর্ট তলব করেছে ইসি। বিস্তারিত জানতে পড়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal voter list 2025  ,WB voter list SIR,  Check voter form online , Enumeration Form status  ,BLO upload voter form,  West Bengal election 2026,  Draft electoral roll WB  ,Final voter list West Bengal,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৫  ,ভোটার এনামারেশন ফর্ম যাচাই,  BLO ভোটার ফর্ম আপলোড,  খসড়া ভোটার তালিকা ২০২৫,  চূড়ান্ত ভোটার তালিকা পশ্চিমবঙ্গ  ,ভোটার তালিকা অনলাইন যাচাই,  পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬  ,SIR ভোটার তালিকা

Special Intensive Revision SIR: রাজ্যের ২২০৮ বুথে নির্বাচন কমিশনের কড়া নজর।

SIR 2025-West Bengal: রাজ্যের মোট ২,২০৮টি বুথে নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন (EC)। কারণ, এই বুথগুলিতে বিতরণ করা সমস্ত এনুমারেশন ফর্মই পূর্ণ অবস্থায় ফেরত এসেছে, এবং রিপোর্ট অনুযায়ী, একটিও মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই। এমন অস্বাভাবিকভাবে ‘একেবারে পরিষ্কার’ তালিকা EC-র সন্দেহ বাড়িয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Advertisment

সবচেয়ে বেশি সন্দেহজনক বুথ রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় ৭৬০টি, তারপরে পুরুলিয়ায় ২২৮, মুর্শিদাবাদে ২২৬টি। হাওড়ায় মোট ৯৪টি এবং কলকাতায় মাত্র ১টি বুথ এই তালিকায় রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭৮ হাজারেরও বেশি বুথ, যা ২৯৪টি বিধানসভা কেন্দ্রজুড়ে বিস্তৃত।

আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়ার সুস্থতার জন্য মোদীর আন্তরিক বার্তা, কৃতজ্ঞতা প্রকাশ বিএনপি-র

Advertisment

এক নির্বাচন কমিশনকর্তা জানান, “এই সব বুথগুলির ক্ষেত্রে কোনও মৃত ভোটার নেই, আবার নেই কোনও ডুপ্লিকেট বা অচিহ্নিত ভোটারও। এমন পরিস্থিতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের রিপোর্ট চাওয়া হয়েছে। এই বুথগুলো এখন কমিশনের বিশেষ নজরে রয়েছে।”

আরও পড়ুন-West Bengal news live Updates: SIR নিয়ে আইনি লড়াইয়ে আজ নতুন অধ্যায়, শুনানি সুপ্রিম কোর্টে

SIR চলাকালীন বিশাল পরিসংখ্যান

সোমবার দুপুর পর্যন্ত, অর্থাৎ স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর ২৭তম দিনে, মোট ৭,৬৫,৬২,৪৮৬টি ফর্ম বিতরণ হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের ৯৯.৯০% কভার করেছে। এ পর্যন্ত ৭,৩৮,৫৭,০২৩টি ফর্ম ডিজিটাল আপলোড হয়েছে, যা মোট বিতরণ ও সংগ্রহীত ফর্মের ৯৬.৩৭%।

আরও পড়ুন-West Bengal Weather Update: ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের, পারদ পতনে কাঁপবে বঙ্গ, আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ

SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম বিতরণের সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে।খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ করা হয়েছে।

বিরোধী দলগুলির অভিযোগ, এত “স্বল্প সময়সীমা”র মধ্যে সাধারণ ভোটার ও মাঠপর্যায়ের BLO-রা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রেক্ষিতে নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে EC।

kolkata news election commission Bengali News Today news in west bengal news of west bengal SIR voter list 2025 Voter List 2002