সপ্তম পে কমিশন, কবে থেকে কার্যকর হচ্ছে বাংলায়? বেতন বৃদ্ধি ও ডিএ নিয়ে বড় আপডেট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ২০২৬ সালের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার অবশেষে সপ্তম পে কমিশনের ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ২০২৬ সালের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার অবশেষে সপ্তম পে কমিশনের ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal 7th Pay Commission, 7th Pay Commission Bengal update, West Bengal govt employees salary hike, 7th pay commission latest news, West Bengal DA update, govt staff salary revision Bengal, fitment factor West Bengal, ROPA 2019 salary, West Bengal interim budget 2026, state government employees news

সপ্তম পে কমিশন, কবে থেকে কার্যকর হচ্ছে বাংলায়?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ২০২৬ সালের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার অবশেষে সপ্তম পে কমিশনের ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তবে প্রশ্ন একটাই নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে এবং বেতন কতটা বাড়তে পারে?

Advertisment

৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশের সময় রাজ্য সরকার ৭ম পে কমিশন গঠনের কথা জানায়। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর এই ঘোষণা কর্মীদের মধ্যে স্বস্তি এনেছে। সাধারণত কেন্দ্র ও রাজ্য উভয়ই প্রায় ১০ বছর অন্তর নতুন পে কমিশন গঠন করে। রাজ্যে বর্তমানে চালু ৬ষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৫। সেই হিসেবে নিয়ম মেনে ১ জানুয়ারি ২০২৬ থেকেই ৭ম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা।

তবে বাস্তবে কবে থেকে নতুন বেতন মিলবে, তা এখনও নিশ্চিত নয়। কারণ বাজেটে কেবল কমিশন গঠনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে, বাস্তবায়নের প্রক্রিয়া বেশ দীর্ঘ। আগে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে কমিশন গঠন করতে হবে, তারপর চেয়ারম্যান ও সদস্যদের নাম ঘোষণা করা হবে। কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রিপোর্ট রাজ্যের অর্থ দফতরে জমা দেবে। অর্থ দফতরের অনুমোদনের পরেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

Advertisment

এদিকে বেতন বৃদ্ধির অঙ্ক ঘিরেও চলছে জল্পনা। যে কোনও পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যে রাখতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি মেলেনি। যদি এই হারে বেতন পরিকাঠামো সংশোধন হয়, তবে কর্মীদের বেসিক পে কার্যত তিনগুণ পর্যন্ত বাড়তে পারে।

উদাহরণ হিসেবে বলা যায়, কারও বর্তমান বেসিক বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে ২.৯১ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক দাঁড়াতে পারে প্রায় ৫২,৩৮০ টাকা। আর ৩.১৫ হলে তা বেড়ে প্রায় ৫৬,৭০০ টাকা হতে পারে। বেসিক বাড়ার সঙ্গে সঙ্গে হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA)-ও উল্লেখযোগ্য হারে বাড়বে।

সব মিলিয়ে ৭ম পে কমিশন নিয়ে আশার আলো দেখলেও, রাজ্য সরকারি কর্মীদের এখনও কিছুটা অপেক্ষা করতেই হবে। কমিশনের রিপোর্ট জমা ও সরকারি অনুমোদনের পরেই চূড়ান্তভাবে জানা যাবে কবে থেকে এবং ঠিক কতটা বাড়ছে বেতন ও ডিএ।

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন- মার্কিন–ইজরায়েল বিমান হামলায় নিহত আলি খামেনেই, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো, বিশ্বজুড়ে তোলপাড়

আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ 

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

West Bengal Government