/indian-express-bangla/media/media_files/2025/10/27/voter-list-sir-west-bengal-election-commission-announcement-2025-10-27-12-02-56.jpg)
রাজ্যে কত মৃত ভোটারের নাম আধার থেকে বাদ? কমিশনকে তথ্য দিল UIDAI
Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR)-এর কাজ। এর মাঝে কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। UIDAI জানিয়েছে, ২০০৯ সালের জানুয়ারিতে আধার কার্ড চালু হওয়ার পর থেকে রাজ্যে প্রায় ৩৪ লক্ষ আধার কার্ডধারীর মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১৩ লক্ষ ব্যক্তি ছিলেন, যাদের কখনো আধার কার্ড ছিল না, কিন্তু ইতিমধ্যে তারা মৃত।
আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?
এই তথ্য রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (CEO) মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে UIDAI-এর বৈঠকে শেয়ার করা হয়েছে। জেলায় জেলায় চলছে এনুমারেশন ফর্ম বিলির কাজ। এর মাঝে UIDAI-এর শেয়ার করা এই তথ্য বিশেষ কাজে আসবে বলে মনে করছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সমস্ত রাজ্যের CEO-দের আধার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভোটার তালিকার তথ্য যাচাই এবং অসঙ্গতি চিহ্নিত করতে বলা হয়েছিল।
আরও পড়ুন- দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভূতুড়ে ভোটার, মৃত ভোটার, অনুপস্থিত ভোটার এবং দুই বা ততোধিক স্থানে নাম থাকার একাধিক অভিযোগ বহুবার সামনে এসেছে। CEO-র অফিসের একজন শীর্ষ কর্মকর্তা বুধবার জানান, “মৃত নাগরিকদের তথ্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকা থেকে ভুল ও অযথা ব্যাক্তির নাম বাদ দিতে বিশেষ সাহায্য করবে"।
নির্বাচনী কর্মকর্তারা জানান, অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যাংক থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। শীর্ষ কর্মকর্তা বলেন, “যেসব ব্যাংক অ্যাকাউন্টের KYC বহু বছর ধরে আপডেট হয়নি, তা মৃত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করছে, যাদের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে।”
রাজ্য জুড়ে চলেছে SIR প্রক্রিয়া। বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ করছেন। ২০২৫ সালের ভোটার তালিকার ভিত্তিতে চলছে এনুমারেশন ফর্ম বিলির কাজ । CEO-র অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৮টা পর্যন্ত রাজ্যে প্রায় ৬.৯৮ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। খসড়া তালিকায় ভূতুড়ে, মৃত বা দুই বা ততোধিক স্থানে কোন ব্যাক্তির নাম থাকলে সংশ্লিষ্ট BLO-দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে কমিশন। নির্বাচনী কর্মকর্তারা ERO-দের সতর্ক করে বলেছেন যে যাচাই প্রক্রিয়ায় যথাযথ সতর্কতা ও নির্ভুলতা বজায় রাখতে হবে।
আরও পড়ুন-'১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us