West Bengal Elections 2026: 'এবারের লড়াইটা বিজেপির সঙ্গে নয়, জনগণ বনাম TMC', নির্বাচনের আগে তৃণমূলকে নিশানা শমীকের

West Bengal Elections 2026: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেন, "তিনি যতই জেলা সফর বা রাজনৈতিক কর্মসূচি করুন না কেন, এবারের নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুত"।

West Bengal Elections 2026: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেন, "তিনি যতই জেলা সফর বা রাজনৈতিক কর্মসূচি করুন না কেন, এবারের নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুত"।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament Winter Session 2025  ,SIR protest in Parliament  ,Electoral reforms discussion  ,Opposition protest India,  Priyanka Gandhi Vadra,  Congress and TMC protest,  BJP response SIR issue,Shamik Bhattacharya, Tmc, bjp, শমীক ভট্টাচার্য, তৃণমূল,বিজেপি,সংসদ শীতকালীন অধিবেশন ২০২৫,  SIR বিক্ষোভ  ,নির্বাচনী সংস্কার আলোচনার দাবি  ,বিরোধী দলের প্রতিবাদ  ,প্রিয়াংকা গান্ধী বঢরা  ,কংগ্রেস ও তৃণমূল প্রতিবাদ  ,বিজেপির সাড়া SIR ইস্যু

Samik Bhattacharya: বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

West Bengal Elections 2026:  হাতে গোণা আর মাত্র কয়েকটা মাস। তারপরই বাংলায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। যেখানে মূল লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যুযুধান দুদলই। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া, তেমনই বিজেপিও রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতা দখলের লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর। এই আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেন, "তিনি যতই জেলা সফর বা  রাজনৈতিক কর্মসূচি করুন না কেন, এবারের নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুত"। তাঁর দাবি," এবারের লড়াই  বিজেপি বনাম তৃণমূল নয়, বরং জনগণ বনাম তৃণমূল কংগ্রেস। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জনগণই জয়ী হবে", বলে মন্তব্য করেন তিনি। 

Narendra Modi: ২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক?

মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা মুসলিম সমাজের মানুষদের জিজ্ঞাসা করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কী করেছেন? কর্মসংস্থান বা ভবিষ্যৎ গঠনের জন্য তিনি কী উদ্যোগ নিয়েছেন?” বিজেপি সভাপতির অভিযোগ, রাজ্যে মুসলমানদের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং হিংসার ঘটনায় মুসলমানরাই মুসলমানদের হাতে প্রাণ হারাচ্ছেন।

West Bengal News Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশের গাড়িতে বেপরোয়া হামলা, আহত ৩

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার যেন দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন এমনই কোনও না কোনও খবর দখল করছে সংবাদ শিরোনাম। সম্প্রতি ২০২৬ আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও এই সিদ্ধান্তের কারণে কেকেআর ম্য়ানেজমেন্টকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বাংলাদেশের একজন ক্রিকেটারকে কেন কিনল শাহরুখ খানের (Shah Rukh Khan) দল, তা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। অবশেষে বিসিসিআই KKR-কে কড়া নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব মুস্তাফিজ়ুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ় করে দেওয়া হয়।

বিসিসিআইয়ের নেওয়া সিদ্ধান্ত নিয়েও মুখ খোলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গোটা বিশ্বের সামনে স্পষ্ট। সেখানে হিন্দুদের উপর নির্যাতন চলছে, বাংলাদেশের  প্রতিষ্ঠাতা নেত্রী ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে এবং সত্যজিৎ রায়ের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে"। তাঁর মন্তব্য,  বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এবং অতীতের ইতিহাস ভুলে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে এই ধরনের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও বাড়বে বলেও ইঙ্গিত দেন তিনি"।

SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO

Abhishek Shamik Bhattacharya