বাংলায় কবে, কত দফায় ভোটগ্রহণ? সামনে এল তোলপাড় ফেলা ব্রেকিং আপডেট

নির্বাচনী রীতি অনুযায়ী, ভোটের দিন ঘোষণা করার আগে সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ সফর করে পরিস্থিতি খতিয়ে দেখে। ইতিমধ্যেই তামিলনাডু এবং অসমে-এ এই সফর সম্পন্ন হয়েছে।

নির্বাচনী রীতি অনুযায়ী, ভোটের দিন ঘোষণা করার আগে সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ সফর করে পরিস্থিতি খতিয়ে দেখে। ইতিমধ্যেই তামিলনাডু এবং অসমে-এ এই সফর সম্পন্ন হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
National Voters Day, PM Modi letter, youth voters India, first time voters, voter awareness, Indian democracy, My Bharat platform, women participation in voting, Election Commission India

বাংলায় কবে কত দফায় ভোটগ্রহণ?

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে রাজ্যে জল্পনা তুঙ্গে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে। শনিবার রাজ্যের সিইও দফতরের এক আধিকারিক জানান, নির্বাচনের নির্ঘন্ট মার্চের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা হতে চলেছে। 

Advertisment

নির্বাচন কত দফায় হবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কমিশনের ওই আধিকারিকের দাবি, তিন দফার বেশি ভোটগ্রহণের সম্ভাবনা নেই। অর্থাৎ, চলতি বছরের বিধানসভা নির্বাচন সর্বোচ্চ তিন দফাতেই সম্পন্ন হতে পারে বলে ইঙ্গিত মিলছে। যদিও এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়েছিল বাংলায় তিন থেকে চার দফাতেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এদিকে কমিশন চাইছে এক বা দু'দুফায় ভোট করতে, সেক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে পর্যাপ্ত বাহিনী। এখন কত দফায় নির্বাচন চলেছে তার জন্য মার্চের মাঝামাঝি অপেক্ষা করতেই হবে।

এদিন তিনি আরও জানান, ১ মার্চ রাজ্যে পূর্ণাঙ্গভাবে আসছে না কমিশনের পূর্নাঙ্গ বেঞ্চ। দোলযাত্রা ও হোলি উৎসব শেষ হওয়ার পরেই নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ রাজ্য সফরে আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।

Advertisment

নির্বাচনী রীতি অনুযায়ী, ভোটের দিন ঘোষণা করার আগে সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ সফর করে পরিস্থিতি খতিয়ে দেখে। ইতিমধ্যেই তামিলনাডু এবং অসমে-এ এই সফর সম্পন্ন হয়েছে। তবে এখনও পর্যন্ত বাংলায়  কমিশনের পূর্ণ বেঞ্চ সফর করেনি।

কমিশনের আধিকারিকের মতে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই কমিশনের পূর্ণ বেঞ্চ রাজ্যে আসতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মার্চের মাঝামাঝি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন- মার্কিন–ইজরায়েল বিমান হামলায় নিহত আলি খামেনেই, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো, বিশ্বজুড়ে তোলপাড়

assembly election 2026