/indian-express-bangla/media/media_files/2026/01/03/electoral-roll-revision-row-hits-bar-council-2026-01-03-10-58-23.jpg)
বার কাউন্সিলে SIR-এর ছায়া
রাজ্য বার কাউন্সিলের ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রায় ১৭ হাজারেরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। নাম বাদের বিষয়টি এমন এক সময়ে সামনে এসেছে যখন নতুন কমিটি নির্বাচনের আর দু’মাসও বাকি নেই। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট আইনজীবীর নামও। কাউন্সিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক বাদ পড়া ভোটার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেছেন।
সূত্রের খবর, নাম বাদ যাওয়ার পর বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় ৯০ হাজারের কাছাকাছি। সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গত সপ্তাহে। আগামী ১৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা। ভোটের মাধ্যমে ২১ জন সদস্য নিয়ে নতুন নির্বাহী কমিটি গঠিত হবে। এই মামলার শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। বড়দিন ও নববর্ষের ছুটি শেষে সোমবার আদালত পুনরায় খুলছে।
মামলাকারীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট আইনজীবীদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এক মামলাকারী বলেন, “যদি তাঁদের সক্রিয় আইনজীবী না হওয়ার যুক্তিতে নাম বাদ দেওয়া হয়, তাহলে একই কারণে বার কাউন্সিলের চেয়ারম্যানের নামও বাদ পড়া উচিত। কিন্তু তাঁর নাম এখনও তালিকায় রয়েছে।” এ বিষয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
SIR: দেশছাড়া হতে হবে স্ত্রীকে? SIR নোটিসের আতঙ্কেই নিভল জীবন-প্রদীপ!
এছাড়াও মামলায় নির্বাচন সংক্রান্ত জামানতের অঙ্ক হঠাৎ বাড়ানোর সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আগে যেখানে প্রার্থী হতে জমার অঙ্ক ছিল ৩০ হাজার টাকা, সেখানে তা বাড়িয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা করা হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, রাজ্য বার কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া নজরদারি করে বার কাউন্সিল অব ইন্ডিয়া। প্রতিটি রাজ্য থেকে একজন প্রতিনিধি জাতীয় বার কাউন্সিলে পাঠানো হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে সেই প্রতিনিধি হলেন অশোক দেব।
আবেদনে অভিযোগ করা হয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে হাজার হাজার যোগ্য আইনজীবীর নাম বাদ পড়েছে। সেই কারণে আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি নির্ধারিত বার কাউন্সিল নির্বাচনের আগে সংশোধিত ও নির্ভরযোগ্য ভোটার তালিকা প্রকাশের আবেদন জানানো হয়েছে।বিচারপতি কৃষ্ণা রাও বিষয়টি জরুরি মামলার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন এবং জানান, আগামী ৭ জানুয়ারি এই মামলার শুনানি হবে।উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের শেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। বর্তমানে রাজ্যে বার কাউন্সিলের সদস্য সংখ্যা ৮০ হাজারেরও বেশি, যার মধ্যে প্রায় ১৪ হাজার আইনজীবী কলকাতা হাই কোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন। কলকাতা হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, খসড়া ভোটার তালিকা থেকে ৭ হাজারেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে।এদিকে, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ২০২৫ সালের নভেম্বর মাসে চূড়ান্ত হওয়া দেশব্যাপী নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ১৫ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচন সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছে।
ল্যান্ডিংয়ের সময় নেপালের বিমানবন্দরে ভয়াবহ মুহূর্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us