West Bengal interim budget 2026: সরকারি কর্মচারীদের জন্য বাজেটে বিরাট ঘোষণা মানবিক মমতার, ডিএ বৃদ্ধি থেকে সপ্তম বেতন কমিশন গঠনের সুপারিশ রাজ্যের

West Bengal interim budget 2026:প্রত্যাশা ছিলই, তবে বৃহস্পতিবার সরকারিভাবে এই ঘোষণা হতেই খুশির জোয়ার রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে। সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করলেন মমতা।

West Bengal interim budget 2026:প্রত্যাশা ছিলই, তবে বৃহস্পতিবার সরকারিভাবে এই ঘোষণা হতেই খুশির জোয়ার রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে। সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করলেন মমতা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal Budget 2026, Lakshmir Bhandar scheme hike, Mamata Banerjee budget announcement, West Bengal DA hike, Seventh Pay Commission West Bengal, Bangla Yuba Sathi scheme, ASHA workers honorarium increase, civic volunteers salary hike, women welfare schemes Bengal, West Bengal assembly election budget

সরকারি কর্মচারীদের জন্য বাজেটে বিরাট ঘোষণা মানবিক মমতার( ছবি-পার্থ পাল)

West Bengal interim budget 2026: প্রত্যাশা ছিলই, আর বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষণা হতেই রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে খুশির জোয়ার বইতে শুরু করে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঘোষণা করা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা মাসিক অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন। ফলে জেনারেল ক্যাটাগরির মহিলারা এখন থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা এবং এসসি ও এসটি শ্রেণির মহিলারা ১,৭০০ টাকা করে পাবেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে মহিলা ভোটারদের মন জয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ।

আরও পড়ুন-৩১ মার্চের মধ্যে ২৫% ডিএ! সুপ্রিম কোর্টের রায়ে কি এবার হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে

একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে। পাশাপাশি আশাকর্মী, প্যারা টিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক সম্মানিক এক হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের আশা কর্মীদের সম্মানিকও অতিরিক্ত এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-Balloon explosion: লিফটে হাইড্রোজেন বেলুন নিয়ে ওঠাই কাল! ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ২ 

এদিনের বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প ‘বাংলা যুব সাথী’-র ঘোষণাও করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কর্মসংস্থান না পাওয়া যুবক-যুবতীরা চাকরি পাওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন।

অন্তর্বর্তী বাজেটে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরেই বেতন কাঠামো সংশোধন ও ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। বাজেট বক্তৃতায় এই ঘোষণা সামনে আসতেই কর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-Weekend Destinations: দার্জিলিং গিয়েও এই 'স্বর্গ' দেখেননি? আফসোস করবেন! পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এক রূপকথার জগত 

সব মিলিয়ে ভোটের আগে একের পর এক জনমুখী প্রকল্প ও আর্থিক সুবিধার ঘোষণায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এদিন বিধানসভায় বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি শূন্যে নেমে আসবে।” রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।



Advertisment
mamata Budget