/indian-express-bangla/media/media_files/2025/11/10/winter-2025-11-10-08-42-34.jpg)
Kolkata Weather Update: জাঁকিয়ে ঠান্ডা সময়ের অপেক্ষা!
Bengal winter forecast: রাজ্যে ঢুকে পড়তে চলেছে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের শুরুতেই জমজমাট ইনিংস খেলতে প্রস্তুত শীত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে তৈরি হওয়া মেঘ সরে যাওয়ায় এখন শীতল হাওয়া ঢোকার পথে বাধা নেই। ফলে রাজ্যে শীতের দাপট বাড়বে দ্রুতই।
নামবে তাপমাত্রা:
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতাতেও উইকএন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা। শহর লাগোয়া জেলাগুলির তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।
আরও পড়ুন- শতাধিক ভূতুড়ে কর্মীর হদিশ! শতাব্দী প্রাচীন পুরসভায় তুলকালাম, কার প্রশ্রয়ে লাগামহীন নিয়োগ?
কুয়াশার দাপট:
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা প্রবল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে শীতের দাপট বাড়বে বলেই পূর্বাভাস। পাশাপাশি ভোরের দিকে বিভিন্ন জেলায় কুয়াশার প্রাবল্য দেখা যেতে পারে। তবে বেলা বাড়লে রোদ উঠলে সেই কুয়াশা কেটে যাবে। কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন- তৃণমূল করায় সেবাইতকে বঞ্চনা! দাপুটে বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
উত্তরবঙ্গেও একই চিত্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা দেবে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই সব জেলাগুলিতেও কুয়াশার কারণে সকালবেলায় যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন- virat kohli: 'ঈশ্বরের পা ছুঁয়ে 'বিরাট' প্রণাম', 'জীবন সার্থক' আরামবাগের যুবকের
আগামী চার-পাঁচ দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। সব মিলিয়ে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের ‘মারকাটারি’ ইনিংস দেখার অপেক্ষায় বঙ্গবাসী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us