/indian-express-bangla/media/media_files/2026/01/01/cold-2026-01-01-08-05-48.jpg)
West Bengal weather update: ছবিটি AI প্রযুক্তি দ্বারা তৈরি।
West Bengal weather update: নতুন বছর ২০২৬-এর শুরুতেই বাংলাজুড়ে শীতের দাপট। কনকনে ঠান্ডা ও কুয়াশার চাদরে মোড়া গোটা রাজ্য। গতকাল, বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। আজ পয়লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতের অনুভূতিতে বিশেষ কোনও ভাটা নেই।
কুয়াশার দাপট রাজ্যজুড়ে
নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ছাড়াও পশ্চিমাঞ্চলের বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কুয়াশার প্রভাব স্পষ্ট। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভোরের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে।
আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তন নয়
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বছরের শুরুর কয়েকদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শীতের এই পরিস্থিতি বজায় থাকবে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে নতুন করে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও জোরালো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সকালের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়লেও, রাতের শীতের অনুভূতি বজায় থাকবে।
কলকাতার আবহাওয়া আপডেট
গতকাল বুধবার ছিল এই মরশুমের সবচেয়ে শীতল দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। আজ নতুন বছরের প্রথম দিনে সেই পারদ সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিন কলকাতায় এমনই ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। দার্জিলিঙে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শীতের দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us