/indian-express-bangla/media/media_files/2026/01/07/cold-2026-01-07-09-35-59.jpg)
West Bengal cold wave: বাংলার শহর থেকে জেলা, সর্বত্র জমাটি শীত। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
West Bengal Weather Update 7 January 2026: বাংলা জুড়ে শীতের ভয়াল দাপট। উত্তর থেকে দক্ষিণ, সবত্রই কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে গোটা রাজ্য। কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রিতে, কোথাও আবার ১০ ডিগ্রির ঘরে। শীতের করাল গ্রাসে জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়।
গতকাল কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে, আজও তাপমাত্রার পারদ গতকালের আশেপাশেই ঘোরাফেরা করছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। টানা কয়েক দিন ধরে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা।
আরও পড়ুন- Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’
কোথায় কতটা নামতে পারে তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী চার দিনের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে রাত, সব সময়ই কনকনে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে শীত আরও জাঁকিয়ে বসবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত অন্তত পাঁচ দিন এই পরিস্থিতির কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সপ্তাহের শেষ দিক পর্যন্ত একাধিক জেলায় সকালবেলা ঘন কুয়াশার দাপট থাকবে।
পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ একাধিক জেলায় আগামী কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন-কোষাগার ফাঁকা, চাকরি ছাঁটাই! শতাব্দী প্রাচীন পুরসভায় অচলাবস্থা চরমে
কলকাতার আবহাওয়া
কলকাতা শহরেও শীতের দাপট অব্যাহত। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। মেঘমুক্ত আকাশের সঙ্গে উত্তরের হাওয়া বইছে জোরে। ফলে হুহু করে ঠান্ডা বাড়ছে তিলোত্তমা মহানগরীতে। আপাতত কলকাতায় এই পরিস্থিতির বদলের কোনও ইঙ্গিত নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ জুড়ে বইছে প্রবল ঠান্ডা স্রোত। দার্জিলিঙে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামীকালও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us