রাজীবের পর এবার কে? পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট, ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে UPSC

West Bengal DGP appointment: রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে জট আরও বাড়ল। ক্যাটের সময়সীমা চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গেল ইউপিএসসি। ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসরের আগে কি মিলবে স্থায়ী ডিজি? জানুন বিস্তারিত।

West Bengal DGP appointment: রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে জট আরও বাড়ল। ক্যাটের সময়সীমা চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গেল ইউপিএসসি। ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসরের আগে কি মিলবে স্থায়ী ডিজি? জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal DGP appointment  ,UPSC vs CAT  ,Rajeev Kumar retirement  ,Delhi High Court,  IPS panel news  ,WB Police DG crisis,  Supreme Court guidelines,পশ্চিমবঙ্গ পুলিশ ডিজি,  ইউপিএসসি বনাম ক্যাট,  রাজীব কুমার,  দিল্লি হাইকোর্ট  ,নবান্ন,  আইপিএস প্যানেল,  পুলিশ মহানির্দেশক নিয়োগ

UPSC vs CAT: রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে আইনি জটিলতা বাড়ল।

পশ্চিমবঙ্গের পরবর্তী পুলিশ মহানির্দেশক বা ডিজি (DG) কে হবেন, তা নিয়ে আইনি জটিলতা আরও গভীর হলো। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ‘ক্যাট’ (CAT)-এর বেঁধে দেওয়া সময়সীমাকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এর ফলে রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ পদে স্থায়ী নিয়োগ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।

Advertisment

আগামী বৃহস্পতিবার, ২৯ জানুয়ারির মধ্যে রাজ্যের কাছে পরবর্তী ডিজির জন্য তিনজনের নামের প্যানেল পাঠানোর কথা ছিল ইউপিএসসি-র। কিন্তু তার আগেই আদালতের দ্বারস্থ হওয়ায় সেই প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন- চিনের ঘুম হারাম! ইউরোপের সঙ্গে হাত মেলাল ভারত, নয়া চুক্তিতে এমন কী আছে যা বিশ্বকে তাক লাগাচ্ছে?

গত ২১ জানুয়ারি রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ সংক্রান্ত মামলায় ক্যাট একটি অন্তর্বর্তী নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশে বলা হয়েছিল, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে তাদের প্রস্তাবিত আইপিএস অফিসারদের নামের তালিকা ইউপিএসসি-কে পাঠাতে হবে। সেই তালিকা খতিয়ে দেখে ২৯ জানুয়ারির মধ্যে তিনজনের চূড়ান্ত প্যানেল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠাতে হবে ইউপিএসসি-কে।

আরও পড়ুন-Anandapur Fire News: আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৮! ৩২ ঘণ্টা পর ঘটনাস্থলে দমকলমন্ত্রী, বিজেপির বিক্ষোভে উত্তাল এলাকা

কমিশনের দাবি, ক্যাট যেভাবে তাড়াহুড়ো করে সময়সীমা বেঁধে দিয়েছে, তাতে সুপ্রিম কোর্টের আগের নির্দেশিকা বা গাইডলাইন লঙ্ঘিত হচ্ছে। শীর্ষ আদালতের প্রকাশ প্রকাশ সিং মামলার রায় অনুযায়ী ডিজি নিয়োগের যে নির্দিষ্ট পদ্ধতি ও সময়সীমা রয়েছে, ক্যাটের বর্তমান নির্দেশ তার পরিপন্থী বলে মনে করছে কমিশন। এই যুক্তি দেখিয়েই ন্যায়বিচারের আশায় দিল্লি হাইকোর্টে মামলা করেছে তারা।

বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের কোনও স্থায়ী ডিজি নেই। ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসরের দিন ধার্য রয়েছে। নিয়ম অনুযায়ী, তার আগেই নতুন স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাঞ্ছনীয়।

আরও পড়ুন-West Bengal News Live: দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা?

কিন্তু হাতে মাত্র কয়েক দিন বাকি থাকতেই ইউপিএসসি-র এই আইনি পদক্ষেপে গোটা প্রক্রিয়াটি বিশ বাঁও জলে চলে গেল বলে মনে করছে প্রশাসনিক মহল। এখন দিল্লি হাইকোর্ট এই মামলায় কী রায় দেয় এবং ৩১ জানুয়ারির মধ্যে জট কাটে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে নবান্ন।

Delhi High Court Rajeev Kumar retirement UPSC vs CAT West Bengal DGP appointment