SIR: আজই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তালিকায় আপনার নাম আছে তো? এখনই জানুন

voter list 2025: আজ ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ। নিজের নাম তালিকায় আছে কি না অনলাইনে বা বুথে যাচাই করতে পারবেন। মৃত, স্থানান্তরিত বা ডুয়েল এন্ট্রি সংশোধনের জন্য আবেদনও করতে পারবেন। দ্রুত যাচাই করে ভোটাধিকারের নিশ্চয়তা নিন।

voter list 2025: আজ ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ। নিজের নাম তালিকায় আছে কি না অনলাইনে বা বুথে যাচাই করতে পারবেন। মৃত, স্থানান্তরিত বা ডুয়েল এন্ট্রি সংশোধনের জন্য আবেদনও করতে পারবেন। দ্রুত যাচাই করে ভোটাধিকারের নিশ্চয়তা নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Hooghly SIR hearing,  Asit Majumdar TMC,  BLA-2 controversy  ,Election Commission guideline  ,SIR hearing stopped,  Chuchura Magra block  ,West Bengal voter list update , TMC vs Election Commission  ,Hooghly political news,হুগলি এসআইআর শুনানি  ,অসিত মজুমদার তৃণমূল  ,বিএলএ-২ বিতর্ক,  নির্বাচন কমিশন গাইডলাইন  ,এসআইআর শুনানি বন্ধ  ,চুঁচুড়া মগরা ব্লক  ,ভোটার তালিকা সংশোধন,  তৃণমূল বনাম নির্বাচন কমিশন  ,হুগলি রাজনৈতিক খবর

voter list 2025: প্রতীকী ছবি।

আজ ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। লক্ষ লক্ষ ভোটার জানতে চাইছেন, তাঁদের নাম আদৌ তালিকায় রয়েছে কি না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার অনলাইন ও অফলাইন, দু’ভাবেই ভোটাররা নিজেদের নাম যাচাই করার সুযোগ পাবেন।

Advertisment

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইনে ভোটার তালিকা যাচাই করতে হলে কমিশনের সরকারি ওয়েবসাইট eci.gov.in অথবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টাল ceowestbengal.wb.gov.in-এ যেতে হবে। সেখানে ভোটারদের নাম ও এপিক নম্বর (ভোটার আইডি নম্বর) দিয়ে খসড়া তালিকায় নিজেদের তথ্য মিলিয়ে নেওয়া যাবে। কমিশনের মতে, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে এই যাচাই সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন- Ahaladara: দার্জিলিঙের গোপন ঠিকানা ফাঁস! প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ডেস্টিনেশন আহালদারা

যাঁরা অনলাইনের সুবিধা নিতে পারছেন না, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বুথ লেভেল অফিসার বা বিএলও-র কাছে খসড়া ভোটার তালিকা থাকবে। ভোটাররা সরাসরি বিএলও-র সঙ্গে যোগাযোগ করে তাঁদের নাম তালিকায় রয়েছে কি না তা নিশ্চিত করতে পারবেন। যদি কোনও কারণে বিএলও-র সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ব্রাঞ্চ লেভেল এজেন্ট বা বিএলএ ভোটারদের সহযোগিতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-Lionel Messi Kolkata chaos: মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা! যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে আইনি লড়াই শুরু

তবে কমিশন সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম সংগ্রহ না হওয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। ১১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১টি ফর্ম সংগ্রহ করা যায়নি। এর মধ্যে প্রায় ২৪ লক্ষ ১৯ হাজার ১৫৮ জন ভোটার মৃত বলে চিহ্নিত হয়েছেন। এছাড়া ১২ লক্ষ ১০ হাজার ৪৩৪ জন ভোটারের কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রায় ১৯ লক্ষ ৯২ হাজার ৮১৬ জন স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। অন্যদিকে, ১ লক্ষ ৩৭ হাজার ৭৪৭ জন ভোটার ইতিমধ্যেই অন্যত্র নথিভুক্ত রয়েছেন এবং ৫৭ হাজার ৬৯৬টি ফর্ম অন্যান্য কারণে বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ফর্ম সংগ্রহ না হওয়ার হার সবচেয়ে বেশি কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর লোকসভা এলাকায়। এরপর রয়েছে হাওড়া এবং পশ্চিম বর্ধমান জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও প্রায় ১০ শতাংশ ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-মেসির সঙ্গে ছবি শুভশ্রীর, তারপরই ঝড় সোশ্যাল মিডিয়ায়, ট্রোল আর কুৎসার বিরুদ্ধে থানায় রাজ

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভোটাররা নাম সংযোজন, নাম বাদ দেওয়া কিংবা মৃত বা ডুয়েল এন্ট্রি সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। প্রয়োজনে কমিশন অভিযোগের শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, খসড়া তালিকা যাচাই করা প্রত্যেক ভোটারের দায়িত্ব। তাই ১৬ ডিসেম্বরের পর দ্রুত নিজের নাম যাচাই করার জন্য ভোটারদের অনুরোধ জানানো হয়েছে।

kolkata news Bangla News Bengali News Today SIR voter list 2025 Voter List 2002