SIR List: ৫৮ লক্ষ নাম বাদ! 'মুখ্যমন্ত্রীর চক্রান্তে বিভ্রান্ত উদ্বাস্তুরাও, দায় তাঁকেই নিতে হবে', হুঁশিয়ারি সুকান্তর

SIR voter list deletion: পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিতর্ক। SIR প্রক্রিয়ায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের।

SIR voter list deletion: পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিতর্ক। SIR প্রক্রিয়ায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal draft voter list  ,SIR voter list deletion,  58 lakh voters deleted,  Sukanta Majumdar statement  ,Mamata Banerjee criticism,  Electoral roll revision WB  ,CAA voter list controversy,  Election Commission of India,  West Bengal politics news,  Assembly election voter list,খসড়া ভোটার তালিকা,  এসআইআর প্রক্রিয়া  ,৫৮ লক্ষ ভোটার বাদ  ,সুকান্ত মজুমদারের মন্তব্য,  মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ,  ভোটার তালিকা বিতর্ক  ,CAA ফর্ম বিতর্ক  ,নির্বাচন কমিশনের তালিকা,  পশ্চিমবঙ্গ রাজনীতি  ,বিধানসভা ভোটের প্রস্তুতি

SIR voter list deletion: মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের।

58 lakh voters deleted: অবশেষে মঙ্গলবার বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় জমা পড়া প্রায় ৫৮ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্মকে ‘আনকলেক্টেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।

Advertisment

ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, SIR প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি রয়েছে এবং এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনই দায়ী।

আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

সুকান্ত মজুমদার বলেন, “৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি ধরা পয়েছে। এই অসঙ্গতিই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গত কয়েক বছরে যেভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে, তার পাশাপাশি ওপার বাংলা থেকে প্রাণ ও ধর্ম রক্ষার জন্য যারা এপারে এসেছেন, সেই বাঙালি উদ্বাস্তুদেরও মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন। মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হয়েছে, যাতে কেউ CAA-এর ফর্ম ফিলাপ না করেন।”

আরও পড়ুন-Arup Biswas resignation: মেসি-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস

তিনি আরও প্রশ্ন তোলেন, “এখন যদি কারও নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ যায় ও তারা সময়মতো CAA-র ফর্মও পূরণ করেননি, তার দায়িত্ব কি মুখ্যমন্ত্রী নেবেন? না কি তিনি এমন কোনও ব্যবস্থা করবেন যাতে এসআইআর-এ তাঁদের নাম আবার অন্তর্ভুক্ত হয়? এই দায়িত্ব তাঁকেই নিতে হবে। ছাড়া হবে না।”

আরও পড়ুন-SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন

সুকান্ত মজুমদারের আরও দাবি, মুখ্যমন্ত্রী আগে CAA-র ফর্ম পূরণ করতে মানুষকে বারণ করেছিলেন। এখন তাঁর উচিত নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ভোটার তালিকায় বাদ পড়া সকলের নাম ফের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা। বিশেষ করে ওপার বাংলা থেকে আসা বাঙালি হিন্দুদের নাম নিশ্চিতভাবে তালিকায় রাখতে হবে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন-Messi visit Kolkata chaos: যুবভারতী কাণ্ডে তদন্তের ঝড়, একের পর এক পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা

উল্লেখ্য, SIR প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫৮ লক্ষ ২১ হাজার ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪.১৭ লক্ষ, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯.৮৮ লক্ষ, নিখোঁজ বা খুঁজে না পাওয়া ভোটারের সংখ্যা ১২.২০ লক্ষ এবং নকল বা ভুয়ো ভোটারের সংখ্যা ১.৩৮ লক্ষ।

আরও পড়ুন- SIR voter list: ভোটার লিস্টে ভূমিকম্প! মৃত, স্থানান্তরিত ও ভুয়ো মিলিয়ে বাদ লক্ষ লক্ষ নাম, জানুন কেন বাদ আপনি

Mamata Banerjee Sukanta Majumder Draft voter list West Bengal Check voter list online CEO West Bengal voter list ASD voter list West Bengal Form 6 voter list Name deleted from voter list Deleted voter list West Bengal Draft voter list 2026 58 lakh voters deleted West Bengal draft voter list