/indian-express-bangla/media/media_files/2024/11/14/34M5n6wtT5yyE4y8g68O.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Bengal govt holiday list: ২০২৫ সালে সরকারি কর্মচারীরা দুর্গাপূজায় টানা ১৪ দিনের ছুটি পেয়েছিলেন। তবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে কমে যাচ্ছে পুজোর ছুটি। রবিবারের গেরোয় সেই ছুটির সংখ্যা ১৪ দিন থেকে কমে দাঁড়াচ্ছে ১২ দিনে। রাজ্যের অর্থ দপ্তর প্রকাশিত নতুন ছুটির তালিকায় এই তথ্য স্পষ্ট হয়েছে।
অর্থ দপ্তর জানিয়েছে, আগামী বছর দুর্গাপূজার ছুটি শুরু হবে ১৫ অক্টোবর চতুর্থীর দিন থেকে এবং চলবে ২৬ অক্টোবর লক্ষ্মীপূজোর পরের দিন পর্যন্ত। এর মধ্যে ২২, ২৩ ও ২৪ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া ২০২৬ সালে কালীপুজো ও ভাইফোঁটা মিলিয়ে পাঁচ দিনের ছুটি থাকলেও কালীপুজো রবিবার পড়ায় কার্যত একদিন ছুটি কমে যাচ্ছে। আগামী বছর কালীপুজো ৮ নভেম্বর এবং সেই ছুটি থাকবে ১২ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
নতুন ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব পড়েছে রবিবারে। যেমন শিবরাত্রি, সপ্তমী, লক্ষ্মীপূজা, ছট পুজো, বিরসা মুন্ডা জন্মজয়ন্তী। ফলে এই দিনগুলিতে সরকারি কর্মচারীরা অতিরিক্ত ছুটি পাবেন না।
এছাড়াও আগামী বছর শনিবার পড়েছে ঈদ, স্বাধীনতা দিবস, মহালয়া ও রবীন্দ্রজয়ন্তী। যেহেতু শনিবার অনেক সরকারি দপ্তর এমনিতেই বন্ধ থাকে, তাই এই দিনগুলিতেও আলাদা ছুটি ঘোষণার সম্ভাবনা নেই। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তাই ইতিমধ্যেই পুজোর ছুটি কমে যাওয়া নিয়ে ক্ষোভ ও হতাশার সুর শোনা যাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us