Holidays:অক্টোবরে ছুটিই ছুটি! হাতেগোনা কয়েকদিন অফিসে গেলেই হল! বাংলার সরকারি কর্মচারীদের আরামই আরাম!

Durga Puja holidays: অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পরপর লাগাতার ছুটি। জেনে নিন সেই তালিকা।

Durga Puja holidays: অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পরপর লাগাতার ছুটি। জেনে নিন সেই তালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal government holidays 2025  ,Durga Puja holidays West Bengal,  Diwali holidays West Bengal  ,Kali Puja holiday 2025  ,Government employee holiday list West Bengal,পশ্চিমবঙ্গ সরকারি ছুটি ২০২৫,  দুর্গাপূজা ছুটি ২০২৫  ,দীপাবলি ছুটি ২০২৫ , কালীপূজা ছুটি  ,সরকারি কর্মচারী ছুটি তালিকা

Government employee holiday list West Bengal: প্রতীকী ছবি।

Government employee holiday list West Bengal: অক্টোবরে ছুটিই ছুটি! আর মাত্র কয়েকদিন পর চলতি মাসের শেষ থেকেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। তারপরই গোটা অক্টোবর মাস জুড়ে উৎসবের ঘনঘটা! ছুটিই ছুটি রাজ্যের সরকারি কর্মচারীদের।

Advertisment

অক্টোবরে কবে কবে ছুটি?

আগামী ১ অক্টোবর বুধবার মহানবমী, ওই দিন সরকারি অফিসে ছুটি থাকবে। পরের দিন ২ অক্টোবর একদিকে গান্ধী জয়ন্তী ও অন্যদিকে ওই দিন বিজয়া দশমী। স্বাভাবিক নিয়মেই ওই দিন সরকারি ছুটি। আগামী ৩ অক্টোবর দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। আগামী ৪ অক্টোবর শনিবারেও দুর্গাপুজোর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি।

আরও পড়ুন- খোদ মমতার বিধানসভাতেই হাজারে হাজারে নাম বাদ! পরিসংখ্যান জানলে চমকে যাবেন, কড়া অবস্থানে শাসক দল

আরও পড়ুন-বিকট শব্দে ভরদুপুরে সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে মৃত্যু, তুমুল চাঞ্চল্য, তোলপাড়

আগামী ৬ অক্টোবর সোমবার লক্ষ্মীপুজোর ছুটি। আগামী ৭ অক্টোবর মঙ্গলবার লক্ষ্মীপুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য। এরপর আগামী ২০ অক্টোবর সোমবার কালীপুজোর ছুটি। ২১ অক্টোবর মঙ্গলবার ও ২২ অক্টোবর বুধবারেও কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য। 

আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ার ছুটি। ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার ভ্রাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটি। এরপর আগামী ২৭ অক্টোবর সোমবার ছট পুজোর ছুটি দিয়েছে রাজ্য সরকার। পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।

এছাড়াও শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন তো রয়েছে। সব মিলিয়ে অক্টোবর মাস পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ছুটির মাস। হাতেগোনা মাত্র কয়েকদিন অফিসে যেতে হবে। বাকি সময়টায় আরামই আরাম! তাই অনেকেই অক্টোবর মাসের ছুটির দিনগুলিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আগেভাগেই সেরে রেখেছেন।

আরও পড়ুন-South 24 Parganas News: মাছ ধরতে নামলেই ‘টাকা দাও’! সুন্দরবনেও লাগামছাড়া 'তোলাবাজি'তে ফুঁসছেন মৎস্যজীবীরা 

আরও পড়ুন-SIR List: ‘আমি বেঁচে আছি!’ ভোটার তালিকায় মৃত দেখানোয় শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ কাউন্সিলরের 

October Bengali News Today Holidays