/indian-express-bangla/media/media_files/2025/10/08/cv-2025-10-08-16-13-15.jpg)
CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বদলে গেল রাজভবনের নাম। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের প্রশাসনিক ঐতিহ্যে বড় পরিবর্তন আনলেন। কলকাতায় অবস্থিত রাজ্যপাল আবাস, যা এতদিন ‘রাজভবন’ নামে পরিচিত ছিল, তার নাম সরকারিভাবে বদলে করা হয়েছে ‘লোকভবন’। রাজ্যের সাংবিধানিক প্রধানের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের কার্যকলাপ গত কয়েক মাসে যথেষ্ট নজর কেড়েছে। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন, যেখানে তিনি সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। সাধারণত রাজ্যপালদের এমন সফর আলোড়ন তোলে, আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি দৃশ্য ভাইরাল হয়, রাজ্যপালকে সাধারণ যাত্রীর মতো ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়। তাঁর এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া–ধরনের আচরণে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
ট্রেন ভ্রমণের সময় তাঁর সঙ্গে দেখা হয় রাজ্যের এক শিক্ষিকার। সেই শিক্ষিকার অনুরোধে রাজ্যপাল পরবর্তী সময়ে তাঁর স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। রাজ্যের সাংবিধানিক দায়িত্বে থেকেও তিনি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন, এমন ধারণাও একাংশের মধ্যে তৈরি হয়েছে।
আরও পড়ুন-SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী
On March 27, 2023 Hon’ble President of India Smt. Droupadi Murmu handed over a symbolic key of the then Raj Bhavan to Hon’ble Chief Minister Mamata Banerjee, on the request of Hon’ble Governor Dr. C. V. Ananda Bose, heralding a new era of people’s Raj Bhavan – THE JANA RAJ… pic.twitter.com/5GRLetuj4u
— Lok Bhavan, Kolkata, Social Media (@BengalGovernor) November 29, 2025
এবার রাজ্যপাল নিজের সরকারি আবাসের নাম পরিবর্তন করে ফের চর্চায়। তাঁর মতে, ‘লোকভবন’ নামটি মানুষের প্রতি আরও নিবিড় সংযোগের প্রতীক। যদিও তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক শ্রেণির একাংশের মতে, রাজ্যপালের এই পদক্ষেপ সংবিধানসম্মত হলেও এর পিছনে রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকতে পারে।
আরও পড়ুন-Airbus grounded: হঠাৎ নামিয়ে আনা হল হাজার-হাজার Airbus! ভয়াবহ সৌর ঝড়ে কাঁপছে বিমান বিশ্ব
এদিকে এই ইস্যুতে রাজ্যবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রাজ্যপাল ভবনে নাম পরিবর্তনের সিদ্ধান্ত সরকারি নির্দেশিকায় উল্লেখ হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা চলছে। রাজ্য প্রশাসনের কিছু সূত্র জানাচ্ছে, শিগগিরই নতুন নামের ফলকও স্থাপন করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us