West Bengal interim budget 2026 : ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বেকার ভাতার ঘোষণা রাজ্যের

West Bengal interim budget 2026 Live: ভোটের মুখে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এদিনের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা ৫০০ টাকা বাড়ানো হল। অর্ন্তবর্তী বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা।

West Bengal interim budget 2026 Live: ভোটের মুখে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এদিনের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা ৫০০ টাকা বাড়ানো হল। অর্ন্তবর্তী বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

West Bengal Budget news live: নজর রাজ্য বাজেটে Photograph: (ছবি- পার্থ পাল)

West Bengal interim budget 2026 Live: ভোটের মুখে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এদিনের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা ৫০০ টাকা বাড়ানো হল। অর্ন্তবর্তী বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা। এসসি,এসটি মহিলারা পাবেন ১৭০০ টাকা। পাশাপাশি ৪ শতাংশ বাড়ানো হল ডিএ। ১ লা এপ্রিল থেকেই এই ভাতা কার্যকর হবে। এর সঙ্গেই আশাকর্মী, প্যারা টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বাড়ানো হল ১০০০ টাকা। 

Advertisment

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের জন্য ৪.০৬ লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেন, যা ভোটের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

বাজেটে ঘোষণা করা হয়েছে, রাজ্যের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে উপভোক্তাদের মাসিক ভাতা আরও ৫০০ টাকা বাড়ানো হবে। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তা সরাসরি উপকৃত হবেন।

এছাড়াও বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি কর্মহীন যুবক-যুবতীরা চাকরি না পাওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন।

রাজ্য সরকারি কর্মীদের জন্য বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সম্মানিক এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। রাজ্য সরকারের এই ঘোষণাগুলিকে সামনে রেখে সরকারি কর্মী, মহিলা ও যুব সমাজের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন- West Bengal Weather:ভোরের শিশিরে শীতের মায়া, বসন্তের আগে ফের কি কাঁপবে বাংলা? 

আরও পড়ুন- দার্জিলিং গিয়েও এই 'স্বর্গ' দেখেননি? আফসোস করবেন! পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এক রূপকথার জগত 

আরও পড়ুন- DA মামলায় আজ 'ফাইনাল ডেস্টিনি'! সুপ্রিম কোর্টের রায়ে কি মুখে হাসি ফুটবে কর্মচারীদের?

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ২০২৬–২৭ আর্থিক বছরের জন্য পেশ করা এই অন্তর্বর্তী বাজেটের মোট পরিমাণ ৪.০৬ লক্ষ কোটি টাকা। বাজেটে একাধিক জনমুখী ও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বেকার যুবক-যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় কর্মসংস্থান না পাওয়া যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। পাশাপাশি জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অধীনে মহিলাদের জন্য মাসিক অনুদান বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্পে অতিরিক্ত ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানোর কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে ঘোষিত এই সিদ্ধান্তগুলির ফলে রাজ্যের সরকারি কর্মী, মহিলা ও যুব সমাজের বড় অংশ উপকৃত হবেন বলেই মত রাজনৈতিক মহলের। 

  • Feb 05, 2026 15:41 IST

    West Bengal interim budget 2026 LIVE: বাজেটে পেনশন-ভোগীদের জন্য বড় ঘোষণা

    রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য সুবিধা দিয়েছে অন্তর্বর্তী বাজেটে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে দু' লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পান। এবার দু' লক্ষ টাকার বেশি খরচ হলে তার ৭৫ শতাংশ টাকা ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে বলে জানিয়েছে রাজ্য।



  • Feb 05, 2026 15:41 IST

    West Bengal interim budget 2026 LIVE: চার লক্ষ কোটির বাজেট

    বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এবার চার লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে রাজ্য সরকার।



  • Feb 05, 2026 15:41 IST

    West Bengal interim budget 2026 LIVE: শিক্ষা বন্ধুদের ভাতা বাড়ছে

    এবার রাজ্যের শিক্ষা বন্ধুদের ভাতা মাসে হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন বাজেটে। সেই সঙ্গে ভাতা বাড়ছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদেরও। তাদেরও মাসে হাজার টাকা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে।



  • Feb 05, 2026 15:41 IST

    West Bengal interim budget 2026 LIVE: বেকার ভাতা

    মাধ্যমিক পাস যুবকদের জন্য এবার নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'বাংলার যুব সাথী'। আগামী ১৫ আগস্ট থেকে চালু হবে নতুন প্রকল্প বাংলার যুব সাথী। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা পাশে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন।



  • Feb 05, 2026 15:41 IST

    West Bengal interim budget 2026 LIVE: ভাতাবৃদ্ধি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের

    রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের সহায়করা ও মাসে হাজার টাকা করে বেশি ভাতা পাবেন। এক্ষেত্রে অন্তর্বর্তী বাজেটে বরাদ্দ করা হয়েছে মোট ২৮০ কোটি টাকা।



  • Feb 05, 2026 15:08 IST

    West Bengal interim budget 2026 LIVE: সপ্তম পে কমিশনের ঘোষণা

    রাজ্য বাজেটে সপ্তম পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। এই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর এল বাজেট থেকেই। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের দাবিতে অপেক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বাজেট বক্তৃতায় এই ঘোষণা সামনে আসতেই সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।



  • Feb 05, 2026 15:03 IST

    West Bengal interim budget 2026 LIVE: বেকার ভাতার ঘোষণা মমতা

    মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার ঘোষণা মমতা সরকারের । ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা। মাধ্যমিক পাশ ২১-৪১ বছর বয়সিরা পাবেন বেকার ভাতা। 



  • Feb 05, 2026 14:44 IST

    West Bengal interim budget 2026 LIVE: বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, মহিলা মহলে খুশির হাওয়া


    ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার, ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা। ভোটের মুখে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এদিনের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা ৫০০ টাকা বাড়ানো হল। অর্ন্তবর্তী বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা। এসসি,এসটি মহিলারা পাবেন ১৭০০ টাকা। পাশাপাশি ৪ শতাংশ বাড়ানো হল ডিএ। 



  • Feb 05, 2026 14:38 IST

    West Bengal interim budget 2026 LIVE: অনুপ্রবেশ ইস্যুতেও কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

    অনুপ্রবেশ ইস্যুতেও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, নতুন ভোটারদের নিয়ে কেন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, বিভিন্ন রাজ্যে বাঙালিদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলেও কেন্দ্র সরকার নীরব থেকেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগে যে তথ্য ভাগাভাগি হতো, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, সীমান্ত এলাকায় কেন্দ্রের অনুরোধে জমি দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও জমি দিতে রাজ্য প্রস্তুত, তবে সীমান্ত সংক্রান্ত ৫০ কিলোমিটারের নিয়ম ১৫ কিলোমিটারে নামিয়ে আনার দাবি তোলেন তিনি।



  • Feb 05, 2026 14:37 IST

    West Bengal interim budget 2026 LIVE: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

    ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর অবশেষে এই প্রকল্পে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। ইতিমধ্যেই ৩০০ কোটি টাকার কাজ শেষ হয়েছে।” রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে গর্ব প্রকাশ করে তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে ২ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কেন্দ্র গান্ধীর নামে থাকা একাধিক প্রকল্প বন্ধ করে দিলেও রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।



  • Feb 05, 2026 14:37 IST

    West Bengal interim budget 2026 LIVE: বিজেপিকে নিশানা মমতার


    আজ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট বক্তৃতায় তিনি বাংলার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, “বিজেপিকে ঘৃণা করে বাংলার মানুষ। বাংলা নিয়ে স্বপ্ন দেখবেন না। আপনারা দিল্লিই সামলাতে পারেননি, সামনে আরও অনেক আসন হারাবেন।”



  • Feb 05, 2026 14:32 IST

    West Bengal interim budget 2026 LIVE: SIR নিয়ে বিধানসভায় আলোচনার অনুমতি দিলেন না স্পিকার

    সংশোধিত ভোটার তালিকা (SIR) ইস্যুতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় আলোচনার প্রস্তাব দিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় এ নিয়ে বিধানসভায় আলোচনা করার অনুমতি দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী, বিচারাধীন কোনও বিষয়ে সংসদীয় বা বিধানসভা আলোচনায় যাওয়া বিধিগতভাবে সঠিক নয় বলেই এই প্রস্তাব খারিজ করা হয়েছে।



  • Feb 05, 2026 14:31 IST

    West Bengal interim budget 2026 LIVE: 'আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি’: মমতা

    কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া অর্থ না দেওয়ার অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, কেন্দ্র বাংলার প্রাপ্য প্রায় দুই লক্ষ কোটি টাকা এখনো মেটায়নি। অভিযোগ আদালতের নির্দেশ সত্ত্বেও ন্যায্য পাওনা আটকে রাখা হচ্ছে। বিধান সভায় স্লোগান তুলে এদিন মমতা বলেন, 'আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি’, 



  • Feb 05, 2026 14:28 IST

    West Bengal interim budget 2026 LIVE: কিছুক্ষণেই শুরু রাজ্য বাজেট, কোন কোন দিকে নজর?

    ভোটের মুখে রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়ে কি না, সেদিকেই নজর রাজ্যবাসীর। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে। মহিলা ভোটব্যাঙ্ক তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ভিত হওয়ায়, এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি পাবে কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও বড় ঘোষণা আসে কি না, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ।



  • Feb 05, 2026 14:24 IST

    West Bengal interim budget 2026 LIVE:বাজেটে ভাতা বাড়বে সিভিকদের?

    এবার রাজ্য বাজেটের পালা। বিধানসভা ভোটের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ বাজেট। আজ বিধানসভায় পেশ 'ভোট অন অ্যাকাউন্ট'। এই বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে।



  • Feb 05, 2026 13:05 IST

    West Bengal interim budget 2026 LIVE: সংক্ষেপে ভাষণ শেষ করলেন রাজ্যপাল

    বিধানসভায় সংক্ষেপে বাজেট বক্তৃতা শেষ করেছেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। বক্তৃতার পর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত ধরে সৌজন্য বিনিময় করেন। বাজেট পেশের সময় বিজেপি বিধায়কেরাও রাজ্যপালের উদ্দেশে ‘ওয়েল ডান’ বলে হাততালি করেন। অপর দিকে, অন্তর্বর্তী বাজেট পেশের আগে বিধানসভায় বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত আলোচনাও অনুষ্ঠিত হবে। এই আলোচনার জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সময় ধার্য করা হয়েছে।



  • Feb 05, 2026 11:15 IST

    West Bengal interim budget 2026 LIVE: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর

    রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা আইনি লড়াইয়ে আজ চূড়ান্ত মোড় এল। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ আজ সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১শে মার্চের মধ্যে কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠাতে হবে। বাকি বকেয়া ডিএ-র ভবিষ্যৎ নির্ধারণে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এই কমিটি ডিএ সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখবে এবং বাকি অর্থ মেটানোর ব্যাপারে নির্দিষ্ট সুপারিশ করবে। গত সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি শেষ হয়েছিল, কিন্তু রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত।



  • Feb 05, 2026 10:41 IST

    West Bengal interim budget 2026 LIVE: রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের ভাষণের মাধ্যমে আজ শুরু হবে বাজেট অধিবেশন


    রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের ভাষণের মাধ্যমে আজ শুরু হবে বাজেট অধিবেশন। এরপর অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ বাজেটে সরাসরি নির্বাচনী এজেন্ডা এবং সরকারের উন্নয়ন ও জনমুখী প্রকল্পগুলির উপর জোর দেওয়া হবে বলেই বিশেষজ্ঞমহলের ধারণা। বাজেট থেকে সরকারি কর্মচারী, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং জনমুখী প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাবে।



West Bengal mamata Budget