BREAKING NEWS : বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন নীতিন নবীন, আনুষ্ঠানিক ঘোষণা আগামীকালই

West Bengal News Updates 19 January 2026: পশ্চিমবঙ্গের আজকের সব বড় খবর! বারাসাতে আজ অভিষেক ব্যানার্জির মেগা সভা। অন্যদিকে স্বাভাবিক ছন্দে ফিরছে বেলডাঙা। সপ্তাহের শুরুতেই কি বিদায় নিচ্ছে শীত? জানুন কলকাতা ও জেলাগুলির সব তাজা খবর এবং লাইভ আপডেট।

West Bengal News Updates 19 January 2026: পশ্চিমবঙ্গের আজকের সব বড় খবর! বারাসাতে আজ অভিষেক ব্যানার্জির মেগা সভা। অন্যদিকে স্বাভাবিক ছন্দে ফিরছে বেলডাঙা। সপ্তাহের শুরুতেই কি বিদায় নিচ্ছে শীত? জানুন কলকাতা ও জেলাগুলির সব তাজা খবর এবং লাইভ আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

নীতিন নবীন

Kolkata News Updates: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন দলের জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন। তাঁর নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল, মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে করা হবে। রিটার্নিং অফিসার ডঃ কে. লক্ষ্মণ জানিয়েছেন, জাতীয় সভাপতি নির্বাচনের সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর নীতিন নবীনকে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ৪৫ বছর বয়সি নীতিন নবীন বিহারের পাটনার বাঁকিপুর কেন্দ্র থেকে পাঁচবারের বিধায়ক। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি তিনবার বিহার সরকারের মন্ত্রী ছিলেন এবং ছত্তিশগড় বিজেপির ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির পদে ছিলেন। তিনি ১৯৮০ সালের ২৩ মে ঝাড়খণ্ডের রাঁচিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা একজন প্রাক্তন বিধায়ক এবং জেপি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন। বাবার মৃত্যুর পর নীতিন নবীন সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০০৬ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালে টানা চারবার বাঁকিপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন। বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি এবং জাতীয় সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছেন।

Advertisment

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সাতজন জওয়ান আহত হয়েছেন। সূত্রের খবর, কিস্তওয়ারের দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় জঙ্গিরা। জওয়ানরাও পাল্টা জবাব দেন এবং আহত সেনাদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয়। ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছে, প্রতিকূল ভূপ্রকৃতি ও কঠিন পরিস্থিতির মধ্যেও জওয়ানরা অত্যন্ত পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে জঙ্গি হামলার মোকাবিলা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী নামানো হয়েছে এবং পুরো এলাকায় কড়া ঘেরাও জারি রাখা হয়েছে। অভিযান দ্রুত শেষ করতে ড্রোনসহ আধুনিক নজরদারি সরঞ্জাম এবং স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে। কিছু সময় ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় চলে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই জেলা সফরে রণকৌশল সাজাতে ব্যস্ত শাসকদল। অন্যদিকে, অশান্তির মেঘ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। পাশাপাশি, আবহাওয়ার মেজাজেও বড় বদল। এক নজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো।

নদীয়ার পর এবার উত্তর ২৪ পরগনায় নির্বাচনী প্রচারের সুর বাঁধতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গতকাল চাপড়ার শ্রীনগর মোড়ে এক বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি। আজ নজর বারাসাতের দিকে। কয়েক মাস বাদেই বিধানসভা ভোট, তার আগে আজ বারাসাতের প্রকাশ্য জনসভা থেকে দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ কর্মীদের কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

এদিকে, অশান্তি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদের বেলডাঙা। পুলিশ সূত্রে খবর, অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে আজ এলাকার দোকানপাট খুলতে শুরু করেছে। বড়ুয়া মোড় সহ সংলগ্ন এলাকায় পরিস্থিতির উন্নতি হওয়ায় জনজীবন স্বাভাবিকের পথে। তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় এখনও পুলিশ পিকেট মোতায়েন রয়েছে।

আরও পড়ুন-লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন

সপ্তাহের প্রথম দিন থেকেই বিদায়বেলার সুর শীতের আমেজে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। তবে সমতলে শীত কমলেও দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় এখনও হাড়কাঁপানো ঠান্ডা বজায় রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী শুক্রবার সরস্বতী পুজোর দিনে শীতের সেই জমাটি মেজাজ অধরাই থাকবে।

আরও পড়ুন-Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী

  • Jan 19, 2026 16:14 IST

    Kolkata News Live Updates: বেহালায় খুন সংগীতশিল্পী

    এবার বেহালায় খুন সংগীতশিল্পী। সোমবার সকালে পর্ণশ্রীর আবাসনে নিজের ফ্ল্যাট থেকে বছর পঁয়ষট্টির অনিতা ঘোষ নামে ওই সংগীত শিল্পীর মৃতদেহ উদ্ধার হয়েছে। শিল্পীর স্বামী ডিমেনশিয়া রোগে আক্রান্ত বলে জানা গিয়েছে। স্বামীর পাশেই অনিতা ঘোষের মৃতদেহ পড়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লুঠের উদ্দেশ্যেই অনিতা দেবীকে খুন করে থাকতে পারে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Jan 19, 2026 14:31 IST

    Shubman Gill: কার কাঁধে বন্দুক রাখলেন অধিনায়ক শুভমান গিল?

    ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের অন্তিম ম্য়াচে নিউজিল্যান্ড ৪১ রানে জয়লাভ করে। আর সেইসঙ্গে সিরিজও তারা ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ভারতের (Indian Cricket Team) মাটিতে ওয়ানডে সিরিজ জিতল কিউয়ি ব্রিগেড। এর আগে কখনও তারা ভারতের মাটিতে ৫০ ওভারের সিরিজ জিততে পারেনি। অন্যদিকে, এই সিরিজ হাতছাড়া হওয়ার পর রাগে-ক্ষোভে কার্যত ফেটে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।



  • Jan 19, 2026 14:30 IST

    West Bengal News Live Updates: SIR শুনানিতে ডাক ডাকাবুকো মন্ত্রীর

    রাজ্যে বিধানসভা ভোটের মুখে এবার নির্বাচন কমিশনের স্ক্যানারে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তথ্যে অসঙ্গতি বা এসআইআর (SIR) শুনানির জন্য এবার খোদ মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নোটিশ পাঠাল কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা।



  • Jan 19, 2026 14:29 IST

    Gold and Silver Price: সব রেকর্ড ভেঙে দিল! তিন লাখ পার রূপা

    গত মাসে দাম কিছুটা কমার পর নতুন বছরের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার চাহিদার উপর। ফলে শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে বিনিয়োগকারীরা আবারও সোনায় বিনিইয়োগের দিকে ঝুঁকছেন, যার জেরে আন্তর্জাতিক ও দেশীয় উভয় বাজারেই সোনার দাম আগুন। 



  • Jan 19, 2026 14:29 IST

    WB News Live: চারধাম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল প্রশাসন

    চলতি বছরের চারধাম যাত্রায় মন্দিরের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করতে বিরাট সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী চার ধামে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রিল ও ভ্লগ তৈরিকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলিতে বারবার বিতর্ক ও অশান্তির ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।



  • Jan 19, 2026 14:28 IST

    Bangladesh News Updates: বাংলাদেশে ফের হিন্দু খুন

    বাংলাদেশে ফের হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত চাঞ্চল্য ছড়ালো। কিশোর এক কর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক হিন্দু দোকানদার। শনিবার বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লিটন চন্দ্র ঘোষ (৫৫)। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি ওই এলাকায় একটি হোটেল চালাতেন।



  • Jan 19, 2026 14:27 IST

    West Bengal News Live Updates: SIR নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর (SIR) নিয়ে এক ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যের গরমিল নিয়ে চলা বিতর্কের মাঝে সোমবার বড়সড় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' (Logical Discrepancy) বা তথ্যের অসঙ্গতির কারণে কতজনের নাম তালিকায় রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা জাতীয় নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে।



  • Jan 19, 2026 13:22 IST

    Bangladesh Cricket Controversy Latest Update: বাংলাদেশকে চরম হুঁশিয়ারি ICC-র

    ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বিসিসিআই (BCCI) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে বিসিবি জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আইসিসি-র সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এই পরিস্থিতিতে আইসিসি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে চরম হুঁশিয়ারি। এই নির্ধারিত তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে BCB-কে।



  • Jan 19, 2026 13:21 IST

    Ravindra Jadeja ODI Career: এবার 'খতম' জাদেজার ওয়ানডে কেরিয়ার?

    নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ২-১ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে ভেঙে পড়েছেন। এমনকী, তাঁরা বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাঁটাইয়ের দাবিতে সোচ্চারও হয়েছেন। এই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে, ওয়ানডে ফরম্য়াটে জাদেজা একেবারেই জঘন্য় পারফরম্য়ান্স করছেন। আর সেকারণেই তাঁর পারফরম্য়ান্সের উপর বারংবার উঠতে শুরু করেছে প্রশ্নচিহ্ন। অনেকে তো আবার এও বলতে শুরু করেছেন, টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ ওয়ানডে ম্য়াচ নাকি খেলে ফেললেন রবীন্দ্র জাদেজা!



  • Jan 19, 2026 13:21 IST

    WB News Live Updates: নেতাজির প্রপৌত্রকে SIR-এর নোটিস!

    রাজ্যে এবার SIR চলাকালীন দানা বাঁধল নতুন বিতর্ক। ভোটার তালিকা সংশোধনের আওতায় এবার  কমিশনের তরফে নোটিস জারি করা হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসুকে। এই নোটিসকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক।  নির্বাচন কমিশনের তরফে পাঠানো নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন শুরু হয়েছে।



  • Jan 19, 2026 13:19 IST

    West Bengal News Live Updates: মনোনয়ন জমা দেবেন নীতিন নবীন

    ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া আজ, সোমবার  শুরু হচ্ছে। দলের কার্যকরী সভাপতি নীতিন নবীন আজ সর্বভারতীয় সভাপতি পদের জন্য তাঁর মনোনয়ন জমা দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামীকাল, ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে।



  • Jan 19, 2026 13:19 IST

    WB News Live Updates: কমিশনের নজরে নওশাদ!

    নির্বাচন কমিশনের তলবে এবার অস্বস্তিতে ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী। তথ্যে অসঙ্গতির অভিযোগে আগামী ২৭ জানুয়ারি তাঁকে এসআইআর (SIR) শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



  • Jan 19, 2026 13:18 IST

    West Bengal News Live: SIR শুনানিতে ডাক রাজ্যের মন্ত্রীর

    রাজ্যে বিধানসভা ভোটের মুখে এবার নির্বাচন কমিশনের স্ক্যানারে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তথ্যে অসঙ্গতি বা এসআইআর (SIR) শুনানির জন্য এবার খোদ মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নোটিশ পাঠাল কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা



  • Jan 19, 2026 11:58 IST

    Spain Train Accident: প্রবল ঝাঁকুনি, দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেনের একের পর এক বগি

    সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। আহত কমপক্ষে শতাধিক। স্বজন হারিয়ে কান্নার রোল, আর্তনাদ। ভয়াবহ এই দুর্ঘটনার খবর সামনেই আসতেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু যাত্রী। রবিবার সন্ধ্যায় কর্ডোবা প্রদেশের আদামুজ শহরের কাছে দুটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। আধুনিক ও সম্প্রতি সংস্কার করা রেলপথে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর ও অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন স্পেন কর্তৃপক্ষ।



  • Jan 19, 2026 11:57 IST

    Delhi Earthquake: সপ্তাহের প্রথম দিনেই কেঁপে উঠল দিল্লি!

    সপ্তাহের প্রথম দিনেই কেঁপে উঠল দিল্লি! সোমবার সকাল ৮টা ৪৪ মিনিটে দিল্লি–এনসিআরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর দিল্লিতে এবং এর গভীরতা ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা কম হলেও আচমকা দিল্লির মাটি কেঁপে ওঠায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।



  • Jan 19, 2026 11:57 IST

    West Bengal News Live Updates: মোদীকে নিজের আঁকা ছবি উপহার দিলেন 'প্রথম ভোটার'

    প্রিয় নেতাকে কাছ থেকে দেখা আর নিজের হাতে তৈরি উপহার তাঁর হাতে তুলে দেওয়া, এই স্বপ্ন নিয়েই শনিবার সারারাত দু’চোখের পাতা এক করেনি হুগলির চাঁপদানির যুবক অলোক মালি। রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সেই স্বপ্নপূরণ হলো ২১ বছরের এই কলেজ পড়ুয়ার।



  • Jan 19, 2026 11:11 IST

    Vijay Hazare Trophy Final: ফাইনালে লজ্জার পরাজয় সৌরাষ্ট্রের

    শেষ হল ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি। গত রবিবার অর্থাৎ ১৮ জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়েছিল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে বিদর্ভ এবং সৌরাষ্ট্রের মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হয়। ফাইনাল ম্য়াচে সৌরাষ্ট্রকে কার্যত কুপোকাত করে খেতাব জয় করে বিদর্ভ। এই ম্য়াচে বিদর্ভ প্রথমে ব্যাট করতে নেমে ৩১৭ রান করেছিল। বিদর্ভর হয়ে ২৫ বছর বয়সি এক ব্যাটারের দুরন্ত শতরানই গোটা ম্যাচে পার্থক্য গড়ে দেয়।



  • Jan 19, 2026 11:11 IST

    Rohit Sharma ODI Performance: আদৌ বিশ্বকাপে সুযোগ পাবেন রোহিত?

    মাস দেড়েক আগের ঘটনা। আরও নিখুঁতভাবে বলতে গেলে, ৬ ডিসেম্বর ২০২৫। বিশাখাপত্তনমে রোহিত শর্মা (Rohit Sharma) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। ওই একই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক যথাক্রমে ৫৭ এবং ১৬ রানের আরও দুটো ইনিংস উপহার দেন। তিন ম্যাচে তার ব্যাট থেকে বেরিয়ে আসে মোট ১৪৮ রান। গড় ৪৯.৩৩। এই সিরিজের পর প্রশংসার বন্যায় বয়ে গিয়েছিলেন রোহিত শর্মা।



  • Jan 19, 2026 11:11 IST

    Gautan Gambhir: কোচ গম্ভীরের উপর বাড়ল কলঙ্কের বোঝা

    ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচিং থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর সেই সিংহাসনে বসানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর একাধিক রেকর্ড কায়েম করেছেন গম্ভীর। কিন্তু সমস্যা হল, প্রত্যেকটা রেকর্ডই যথেষ্ট লজ্জার। এবার সেই তালিকায় যুক্ত হল, ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দেশের মাটিতে পরাজয়।



  • Jan 19, 2026 10:49 IST

    WB News Live Updates: SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন

    সাধারণ ভোটারদের সুবিধার্থে এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। এবার থেকে 'এসআইআর' (SIR) সংক্রান্ত শুনানি বা কোনও নোটিশ জারি হয়েছে কিনা, তা জানার জন্য আর সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করতে হবে না। স্রেফ একটি ক্লিকের মাধ্যমেই নিজের স্ট্যাটাস যাচাই করতে পারবেন ভোটাররা।



  • Jan 19, 2026 10:49 IST

    West Bengal News Live Updates: BLO-কে শুনানি নোটিশ

    ভোটার তালিকা নির্ভুল করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। তবে এবারের প্রক্রিয়ায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সোনারপুর ব্লকের পূর্ব মথুরাপুর এলাকা। যে বিএলও (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হিয়ারিং বা শুনানির নোটিশ বিলি করছেন, আগামী ৩০ জানুয়ারি তাঁকেও হাজির থাকতে হচ্ছে নিজেরই শুনানিতে!



  • Jan 19, 2026 10:48 IST

    Jharkhand Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, রক্তে লাল পাহাড়ি রাস্তা, মৃত ৯

    রবিবারের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো ঝাড়খণ্ডের লাতেহারে। ছত্তিশগড় থেকে আসা একটি বিয়ের যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মহিলা। এই ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।



  • Jan 19, 2026 10:47 IST

    Kolkata News Live Updates: এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি!

    ভারতীয় রেলের মুকুটে নয়া পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের বাণিজ্যিক পথচলা শুরু হতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) অধীনে এই সেমি-হাই-স্পিড ট্রেনটি দীর্ঘ পাল্লার নৈশভ্রমণে এক নতুন মাত্রা যোগ করবে।

    বিস্তারিত পড়ুন- Vande Bharat: এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ



Latest news weather latest news west bengal latest news kolkata news Bengali News Today Beldanga Violence bjp tmc SIR abhishek banerjee