West Bengal News Updates: সপ্তাহান্তে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, জানুন কলকাতায় কতটা সস্তা হলুদ ধাতুর দর?

West Bengal News Updates 15 November 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর এবং লাইভ আপডেট। ১৫ নভেম্বর ২০২৫-এ রাজ্যজুড়ে রাজনীতি, অপরাধ, আবহাওয়া এবং গুরুত্বপূর্ণ ঘটনার বিস্তারিত খবর এখানে পাবেন।

West Bengal News Updates 15 November 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর এবং লাইভ আপডেট। ১৫ নভেম্বর ২০২৫-এ রাজ্যজুড়ে রাজনীতি, অপরাধ, আবহাওয়া এবং গুরুত্বপূর্ণ ঘটনার বিস্তারিত খবর এখানে পাবেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Gold Price, Gold Price Today, Gold Price Hike, Gold Price Hike in Kolkata, Gold Price Kolkata, Gold Rate in West Bengal, ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali" />

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: ১৫ নভেম্বর সকালে সোনার দাম কমেছে। রাজধানী দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৭,১৮০ টাকায় নেমে এসেছে। দিল্লি ছাড়াও অন্যান্য শহরে সোনার দাম কমেছে। এদিকে, রূপার দামে কোন হেরফের হয়নি। আসুন জেনে নেওয়া যাক দেশের কয়েকটি প্রধান শহরের সর্বশেষ দাম...

Advertisment

দিল্লিতে সোনার দাম

দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১২৭,১৮০ টাকা, যেখানে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১১৬,৫৯০ টাকা।

মুম্বই, চেন্নাই এবং কলকাতা

বর্তমানে মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার  প্রতি ১০ গ্রামের দাম ১১৬৪৪০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১২৭০৩০ টাকা।

Advertisment

পুনে এবং বেঙ্গালুরুতে দাম

এই দুটি শহরে, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১২৭০৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১১৬৪৪০ টাকা। অপরদিকে ১৫ নভেম্বর, রূপার দাম প্রতি কিলোগ্রামে ১,৭৩,২০০ টাকায় পৌঁছেছে। 

২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের পর, দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আরা-র প্রাক্তন সাংসদ রাজ কুমার সিংকে বরখাস্ত করে। আর কে সিং বেশ কয়েকদিন ধরেই এনডিএ নেতৃত্ব, প্রার্থী এবং বিহার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে আসছিলেন। একই সঙ্গে নীতীশ সরকারের বিরুদ্ধে ৬২,০০০ কোটি টাকার বিদ্যুৎ কেলেঙ্কারির অভিযোগ আনেন তিনি। বিজেপি বলছে, দলের ভাবমূর্তি নষ্ট করা এবং জোট নেতৃত্বের উপর বারবার আক্রমণ করার জন্য তার সদস্যপদ বাতিল করা হয়েছে।

রাজ্যজুড়ে জোরকদমে চলছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। তবে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে বিএলওদের অসন্তোষ। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের পাশাপাশি সব তথ্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করার নির্দেশে ক্ষোভে ফুঁসছেন তাঁরা। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে একদল বিএলও জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, কমিশন ঘনঘন নিয়ম বদল করছে, ফলে বাড়তি চাপ পড়ছে বিএলও-দের কর্মীদের উপর। বহুবার প্রশাসনের দৌড়ঝাঁপ করেও কোনও স্পষ্ট জবাব বা সমাধান পাওয়া যায়নি বলে দাবি তাঁদের। বিএলওদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ ও নির্দেশিকায় ধারাবাহিক পরিবর্তনের ফলে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রশাসনিক স্তরে দ্রুত হস্তক্ষেপ ও সুনির্দিষ্ট নির্দেশিকা জারি না হলে ভবিষ্যতে আরও অসন্তোষ বাড়তে পারে বলেই আশঙ্কা। এদিকে রাজ্যে SIR প্রস্তুতি খতিয়ে দেখতে ১৮ নভেম্বর রাজ্যে আসছেন কমিশনের ৪ সদস্যের প্রতিনিধিদল। বার বার প্রশিক্ষেণের পর কেন সমস্যা? জানতে চাইতে পারেন কমিশনের সদস্যরা। 

দিল্লির লালকেল্লা এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে এবার উত্তর দিনাজপুর থেকে চিকিৎসক পড়ুয়া নিসার আলামকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। শুক্রবার ভোরে বিশেষ দল উত্তর দিনাজপুরের ডালখোলার সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে প্রথমে আটক করে এবং পরে গ্রেফতার করে। 

ধৃত নিসার আলম হরিয়ানার আলফালাহ মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্র। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা হলেও নিসারের পৈতৃক বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলার কোনাল গ্রামে। জানা গেছে, এক আত্মীয়ের বিয়েতে ডালখোলায় এসেছিল নিসার। NIA সূত্রে জানা গেছে, নিসারের বিরুদ্ধে লালকেল্লা বিস্ফোরণ মামলায় গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তার শিক্ষা ও ভ্রমণ ইতিহাসও তদন্তকারীদের নজরদারিতে রয়েছে। উত্তর দিনাজপুরের স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলো নিসারের গ্রেফতারি-পর্বে সহযোগিতা করেছে।

আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯

এদিকে, ফের রাজ্যে এসআইআর-এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির রাজগঞ্জ। কামারভিটায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ভুবন রায়ের বয়স ৫৫ বছর। মৃতদেহের স্ত্রী জানান, তাদের মেয়ের নামে SIR-এর ফর্ম আসেনি।

বিষয়টি নিয়ে স্বামী গভীর চিন্তায় ছিলেন। স্ত্রী ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভুবন রায় অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন, তাঁর মৃত্যুর নেপথ্যে SIR নিয়ে আতঙ্কই দায়ী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!

অন্যদিকে, রাজ্যজুড়ে শীতের আমেজ বাড়ছে। পার্বত্য জেলা দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে সাত ডিগ্রিতে। কালিম্পংয়ে রাতের তাপমাত্রা ১০-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। শহর কলকাতাতেও সকাল ও সন্ধ্যার পর শীতের আমেজ তীব্রভাবে অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলিতে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।

আরও পড়ুন-West Bengal Weather Update: দার্জিলিঙের পারদ ৭ ডিগ্রিতে, কাঁপছে শ্রীনিকেতনও! আগামী সপ্তাহ থেকেই মারকাটারি ঠান্ডা রাজ্যজুড়ে?

  • Nov 15, 2025 19:37 IST

    WB News Live: পাঁচদফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষর মহামিছিল

    আজ শিলিগুড়িতে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষর ডাকে কয়েক হাজার বাঙালি ও ভূমিপুত্র জনজাতির মহামিছিল অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটের সময় এই মিছিল শুরু হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বা NBDD র ভবনের সামনে থেকে শেষ হয় বিধান মার্কেট অটোস্টাণ্ডে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে এই মিছিল এগিয়ে চলে- 
    ১) শিলিগুড়িকে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক
    ২) জলপাইগুড়ির দোমোহিনীতে AIIMS
    ৩) নেপাল বর্ডার সিল করা
    ৪) শিলিগুড়ি, জলপাইগুড়ি, আরিপুরদুয়ার বা কোচবিহারের কোন একটি জায়গায় কলকাতার পিজি হাসপাতালের সমমানের হাসপাতাল
    ৫) সাম্প্রতিক বন‍্যায় ক্ষতিগ্রস্ত উত্তরের জেলাগুলোর জন‍্য কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ। 



  • Nov 15, 2025 19:35 IST

    WB News Live: প্রয়াত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পরিবেশকর্মী

    পরিবেশ আন্দোলনের কিংবদন্তি এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সালুমারাদা তিম্মাক্কা, শুক্রবার ১১৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় তাঁর অসামান্য অবদানের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ২০১৯ সালে পরিবেশ সংরক্ষণে অসামান্য কাজের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।



  • Nov 15, 2025 17:50 IST

    WB News Live: পাঞ্জাবের ট্রাক চালকের মৃত্যু হুগলির গুড়াপে!


    পাঞ্জাব থেকে নিয়ে আসা আলুবীজ খালি করে কলকাতা থেকে সরষের তেল নিয়ে যাওয়ার সময় হুগলির গুড়াপে অস্বাভাবিক মৃত্যু ট্রাক চালকের।মৃতের নাম সুখিন্দর সিং(৩১) বাড়ি চন্ডীগড়। পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতায় আলু বীজ খালি করে সরষের তেল নিয়ে পাঞ্জাব ফিরছিলেন ট্রাক চালক ক্যাপ্টেন সিং ও তার ভাইপো সুখিন্দর।আজ ভোর রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গুড়াপের একটি পেট্রোল পাম্পে ট্রাক দাঁড় করিয়ে খাবার আনতে যান সুখিন্দর।অনেকক্ষন না ফেরায় খোঁজ শুরু করে তার কাকা।এদিকে রাস্তার ধার থেকে  তার মৃতদেহ করে টহলদারী পুলিশ।পুলিশ জানিয়েছে শরীরে আঘাতের চিহ্ন আছে।প্রাথমিক ভাবে অনুমান দূর্ঘটনা হতে পারে।তবে মৃতদেহের ময়না তদন্ত হলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন।পুলিশ আরো জানিয়েছে,আলু বীজের ব্যবসা করতেন সুখিন্দর।বাংলায় সেই বীজ নিয়ে আসতেন।ট্রাক চালাতেন তার কাকা যিনি প্রাক্তন সেনা কর্মি।সুখিন্দরের মৃত্যুর খবর পেয়ে বর্ধমানে থাকা তার আত্মীরা গুড়াপে আসেন।চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্ত হবে পরিবারের উপস্থিতিতে।



  • Nov 15, 2025 15:28 IST

    WB News Live:এখনই বাতিল হচ্ছে না ১৫ বছর পার হওয়া বাস

    এখনই ১৫ বছর পার হয়ে যাওয়া বাস বাতিল করতে হবে না। বাস মালিকদের সংগঠনের আবেদনের সাড়া দিয়ে এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এক্ষেত্রে উচ্চ আদালত বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে।



  • Nov 15, 2025 15:28 IST

    Kolkata News Live:'গৃহবন্দী' পার্থ

    জামিন পাওয়ার পর বাড়ি গিয়ে একের পর এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গরমা-গরম সাক্ষাৎকার দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরপর সেই সাক্ষাৎকার টিভি সহ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে তারপর থেকেই একেবারে মুখে কুলুপ তৃণমূলের প্রাক্তন মহাসচিবের। আপাতত নিজেকে প্রায় 'ঘরবন্দি' রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়।



  • Nov 15, 2025 15:27 IST

    West Bengal News Live Updates:মিছিল করে গ্রেফতার

    বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের উচ্ছ্বাস ছড়িয়েছে এ রাজ্যেও। গতকাল বিহারে বিজেপির জয়ের পর কোচবিহারে মিছিল বের করার চেষ্টা করেন বিজেপির কর্মীরা। সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতিহীন সেই মিছিল বের করার চেষ্টা হলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। গতকাল রাতেই কোচবিহারের বিজেপি জেলা সম্পাদক অজয় রায়কে গ্রেফতার করে পুলিশ।



  • Nov 15, 2025 15:27 IST

    Kolkata News Live Updates:অবৈধ হলে ভেঙে দেব:ফিরহাদ

    বড়বাজারের এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আবার নতুন করে প্রশ্নের মুখে বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা। ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে আগামী সপ্তাহের মধ্যে বৈঠকে বসা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধ নির্মাণের অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে নির্মাণ ভেঙে দেওয়া হবে বলেই জানিয়েছেন মেয়র।



  • Nov 15, 2025 15:27 IST

    WB News Live Updates:একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে আজই ইন্টারভিউয়ের তালিকা

     রাজ্যের একাদশ এবং দ্বাদশ শিক্ষক নিয়োগে আজই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, লিখিত পরীক্ষার নম্বরের পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা মূলত এই তিনটি বিষয়ের উপর প্রাপ্ত নম্বরের নিরিখেই ইন্টারভিউয়ের তালিকা তৈরি করা হয়েছে। আজ বিকেলের পরেই সেই তালিকা প্রকাশিত হতে পারে।



  • Nov 15, 2025 15:14 IST

    West Bengal news Live Updates: বিজেপির স্লোগান ঘিরে হাসির রোল!

    বর্ধমানের কার্জন গেটের সামনে একদল বিজেপি কর্মী-সমর্থকের স্লোগান ঘিরে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল! ছড়িয়ে পড়া ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে একদল লোক বিজেপির পতাকা হাতে বলছেন, "ছাব্বিশের নির্বাচন, বিজেপির বিসর্জন"। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।



  • Nov 15, 2025 13:13 IST

    West Bengal News Live Updates: মমতাকে কটাক্ষ সুকান্তর

    ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করলেন BJP নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবার লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সমালোচনায় সুকান্ত মজুমদার।

    বিস্তারিত পড়ুন- Sukanta Majumdar: 'পশ্চিমবঙ্গের সব লক্ষ্মীদের মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে রেখেছেন', কটাক্ষ সুকান্তর



  • Nov 15, 2025 12:22 IST

    Kolkata News Live:কাল বন্ধ সেকেন্ড হুগলি ব্রিজ

    কলকাতার বিখ্যাত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ১৬ নভেম্বর রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশ বৃহস্পতিবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সময়ে হুগলি রিভার ব্রিজ কমিশনারস সেতুর গুরুত্বপূর্ণ মেরামতি কাজ সম্পন্ন করবেন। এর মধ্যে রয়েছে সেতুর স্টে এবং হোল্ডিং ডাউন কেবেল পরিবর্তন, পাশাপাশি বেয়ারিংও প্রতিস্থাপন করা হবে।



  • Nov 15, 2025 11:59 IST

    West Bengal News Live Updates:পুরুলিয়ায় তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর

    রাজ্য সরকারের উদ্যোগে এবার পুরুলিয়াতেও তৈরি হতে চলেছে একটি আধুনিক বিমানবন্দর। পুরুলিয়া শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ছররা এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেন এবং তখন থেকে পরিকল্পনা শুরু হয়।

    বিস্তারিত পড়ুন- Purulia airport project: আরও কাছে অযোধ্যা, গড় পঞ্চকোট, বড়ন্তি! এবার উড়ানেই পুরুলিয়ায়, তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর



  • Nov 15, 2025 11:01 IST

    West Bengal News Live Updates:বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তিতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

    সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "মুন্ডা বিদ্রোহের বীর নেতা, ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষপূর্তিতে জানাই সশ্রদ্ধ প্রণাম। রাজ্যজুড়ে এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে।তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী সমাজের এই প্রাণপুরুষের নাম যুক্ত আছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে। তাঁকে সম্মান জানাতে উত্তরবঙ্গে তাঁর নামাঙ্কিত একটি কলেজও আমরা করেছি।"



  • Nov 15, 2025 10:48 IST

    West Bengal News Live: নীতিশের জয়ের নেপথ্যে শুধুই মহিলাদের ১০ হাজার টাকা?

    বিহারের সাম্প্রতিক নির্বাচনে স্পষ্ট হয়েছে যে ভোটাররা মূলত ২০ বছরের বরিষ্ঠ প্রধানমন্ত্রীর দিকে “পরিবর্তনের ভোট” রেখেছেন। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, প্রশাসনিক অতিপ্রভুত্ব, মদ নিষিদ্ধকরণের নীতিমালা এবং বিশেষ করে কর্মসংস্থানের অভাব—সবই ভোটারদের কাছে নীতিশ কুমারের কাছে সমাধানের দাবিতে পরিণত হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Nitish Kumar: নীতিশের জয়ের নেপথ্যে শুধুই মহিলাদের ১০ হাজার টাকা নয়! এই কারণগুলিও সমানভাবে প্রাসঙ্গিক!



  • Nov 15, 2025 10:48 IST

    WB News Live Updates:শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ

    শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে শুক্রবার রাতের শেষভাগে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এই স্টেশনে রেড ফোর্ট বিস্ফোরণ সংক্রান্ত সন্ত্রাসী মডিউল থেকে উদ্ধারকৃত বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এর শব্দ ৩০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।

    বিস্তারিত পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯



  • Nov 15, 2025 10:47 IST

    Kolkata News Live: আগামী সপ্তাহ থেকেই মারকাটারি ঠান্ডা রাজ্যজুড়ে?

    নভেম্বরের এই সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ প্রকট। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাচ্ছে। আজও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হচ্ছে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙের পারদ ৭ ডিগ্রিতে, কাঁপছে শ্রীনিকেতনও! আগামী সপ্তাহ থেকেই মারকাটারি ঠান্ডা রাজ্যজুড়ে?



  • Nov 15, 2025 10:46 IST

    Kolkata News Live Updates: কলকাতায় বিধ্বংসী আগুন

    শনিবার ভোরে কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় বাজারের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে আগুন শুরু হয়ে মুহূর্তের মধ্যে আশেপাশের বেশ কয়েকটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনাস্থলটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!



  • Nov 15, 2025 10:46 IST

    West Bengal News Live Updates:সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ

    আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছে নির্যাতিতার পরিবারের মধ্যে। শুক্রবার শিয়ালদহ আদালতে মামলার শুনানির সময় ফের বিস্ফোরক মন্তব্য করলেন নিহত চিকিৎসকের মা। প্রকাশ্য আদালতেই তিনি সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে তীব্র আক্রমণ করেন। এর আগে একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

    বিস্তারিত পড়ুন- RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের



kolkata news Suicide West Bengal News west bengal latest news SIR Breaking news