Kolkata News Updates: টার্গেট মতুয়া ভোট: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই নড়েচড়ে বসল কেন্দ্র, বড় ঘোষণা শাহের!

West Bengal News Updates 3 March 2026: আজকের পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ। হোলির দিনেই কলকাতায় চন্দ্রগ্রহণ, জানুন সঠিক সময়। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

West Bengal News Updates 3 March 2026: আজকের পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ। হোলির দিনেই কলকাতায় চন্দ্রগ্রহণ, জানুন সঠিক সময়। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata News Live, Kolkata Building Collapse,West Bengal Assembly Election 2026, Lunar Eclipse Kolkata 2026, SIR Voter List Deletion, Mamata Banerjee Protest, CAA West Bengal, Dol Jatra 2026, Central Forces Bengal,Dol Yatra 2026, Holi 2026, Holi Wishes 2026, পশ্চিমবঙ্গ সংবাদ,  কলকাতার খবর ,৩ মার্চ ২০২৬ ব্রেকিং নিউজ,  কলকাতার আবহাওয়া ,  আজকের রাশিফল

News in Bengal Highlights : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Today: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক মুখে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ও ভোটাধিকার ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে, বহু মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈধ নাগরিকত্ব না থাকলে ভোটাধিকার পাওয়া সম্ভব নয়। এই জটিল পরিস্থিতিতে মতুয়াদের ক্ষোভ প্রশমিত করতে এবং নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত করতে চারটি বিশেষ কমিটি গঠন করেছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 'এমপাওয়ার্ড কমিটি' বা ক্ষমতাপ্রাপ্ত কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। মূলত প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানেই এই যাচাইকরণ প্রক্রিয়া চলবে যাতে ভোট উৎসবের আগেই মতুয়াদের বড় অংশকে আইনি সুরক্ষা দেওয়া যায়।

Advertisment

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা নাগাদ পার্ক স্ট্রিট এলাকায় একটি অত্যন্ত পুরনো বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। বিকট শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় বাড়ির বাসিন্দারা বাড়ির বাইরে থাকায় বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন- Israel Iran War: মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরি! তেহরানের হৃদপিণ্ডে ইসরায়েলি মিসাইল, ১৬৫ জনের মৃত্যুতে স্তব্ধ ইরান

Advertisment

বাসিন্দাদের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি কলকাতায় যে ভূমিকম্প অনুভূত হয়েছিল, তাতেই এই পুরনো বাড়িটি আরও দুর্বল হয়ে পড়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

আরও পড়ুন-রঙের উৎসবে রাজনীতির মহড়া! ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে কাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু?

অন্যদিকে, উৎসবের মাঝেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে উত্তেজনা। এসআইআর (SIR)-এর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। অভিযোগ উঠছে, সাধারণ মানুষের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিত্বের নামও বাদ পড়েছে এই তালিকা থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই নিয়ে ক্ষোভ ও অভিযোগ জমা পড়ছে প্রশাসনের কাছে।

আরও পড়ুন-Purba Bardhaman News: দেশ স্বাধীন হতে দেখেছেন, দেখেছেন হাওড়া ব্রিজের তৈরি হওয়া, আজ নিজের দেশেই 'অচেনা' বর্ধমানের ১০৪ বছরের বৃদ্ধ!

  • Mar 03, 2026 15:34 IST

    Rahul Sinha:এবার সংসদীয় রাজনীতির পথে রাহুল সিনহা

    এবার সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দলের এই দীর্ঘদিনের নেতাকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির আদি ও নিষ্ঠাবান মুখ হিসেবে পরিচিত রাহুল সিনহার নাম ঘোষিত হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।



  • Mar 03, 2026 13:10 IST

    Israel Iran War: তেহরানের হৃদপিণ্ডে ইসরায়েলি মিসাইল

    Khamenei killed: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রবল হয়ে উঠেছে। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলা উত্তেজনা আজ চতুর্থ দিনে পদার্পণ করেছে। পুরো অঞ্চলজুড়ে চলছে ব্যাপক গোলাবর্ষণ এবং পাল্টাপাল্টি হামলা, যার ফলে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।



  • Mar 03, 2026 10:12 IST

    Kolkata News Live Updates: দোলের সকালে ভবানীপুরে শুভেন্দু

    বসন্তোৎসবের সকালে শহর কলকাতার রাজপথে রঙের উৎসবের সঙ্গে মিশে গেল রাজনীতির চড়া রং। মঙ্গলবার দোল পূর্ণিমার সকালে খাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন গেরুয়া বসন পরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিলে পা মেলান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।



  • Mar 03, 2026 09:16 IST

    Kolkata News Live Updates: আজ দোল পূর্ণিমায় বৃষ্টির ভ্রুকুটি!

    Dol Purnima Weather: বসন্তের শুরুতেই খামখেয়ালি আবহাওয়ার মেজাজ। একদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়ছে রোদের তেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ দোল পূর্ণিমায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একটি জেলায়। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রার ধরনে বড়সড় বদল আসতে চলেছে।



  • Mar 03, 2026 09:16 IST

    Iran Israel Conflict: দুবাই বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ!

    Iran Israel War: মধ্যপ্রাচ্যজুড়ে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। সোমবার ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ফলে চরম অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে গোটা পশ্চিম এশিয়ায়। একদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র বর্ষণে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।



  • Mar 03, 2026 09:16 IST

    WB News Live: নাম বাদ দাপুটে টিএমসি নেত্রীর

    বিজেপির আনা ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ অভিযোগের জেরেই শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম ‘ডিলিট’ হল পূর্ব বর্ধমানের জামালপুর–১ পঞ্চায়েতের দু’বারের তৃণমূল সদস্য রুপালী বিশ্বাসের। শনিবার প্রকাশিত এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকায় রুপালীর নাম বাদ পড়তেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জেলার হাট কালনা ও মেড়াতাল পঞ্চায়েতের প্রধানদের নামের পাশাপাশি রুপালী বিশ্বাসের নামও ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বিজেপি শিবিরে খুশির হাওয়া বইছে। বিজেপির তরফে এবার তাঁর পঞ্চায়েত সদস্যপদ খারিজের দাবিতে সরব হওয়া হয়েছে।



  • Mar 03, 2026 09:15 IST

    West Bengal News Live Updates:চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই বাড়ছে উৎকন্ঠা

    প্রকাশিত হয়েছে এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা। আর তাতেই পুরাতন মালদা পুরসভার তিনটি ওয়ার্ডের বিপুল সংখ্যক ভোটারদের নাম বাদ গিয়েছে, আবার কোথাও বিচারাধীন রয়েছে। আর এতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট ওইসব ওয়ার্ডের শতাধিক ভোটারদের মধ্যে। আগামীতে তারা কি করবেন, তানিয়েও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।



  • Mar 03, 2026 09:15 IST

    Happy Holi 2026: দোল উপলক্ষে দিঘার জগন্নাথ ধামে বিশেষ আয়োজন

    দোল উৎসবকে ঘিরে দিঘায় পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে দিঘার জগন্নাথ ধাম-এ দর্শনার্থীদের প্রবেশের সময়সূচিতে বিশেষ পরিবর্তনের কথা জানালেন ধামের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারামণ দাস। তাঁর কথায়, দোলের দিন অর্থাৎ ৩ মার্চ সকালে ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধামে প্রবেশ করা যাবে, যা অন্যান্য দিনের তুলনায় এক ঘণ্টা বেশি। তবে ওই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকায় ধাম বন্ধ থাকবে।



West Bengal News Live Holi Festival Dol Yatra