West Bengal news updates: SIR নোটিসে আতঙ্ক! বিষ্ণুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

Kolkata latest news today: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ লাইভ খবর এক নজরে। রাজনীতি, প্রশাসন, আবহাওয়া, নবান্ন ও ব্রেকিং নিউজের তাজা আপডেট পেতে চোখ রাখুন।

Kolkata latest news today: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ লাইভ খবর এক নজরে। রাজনীতি, প্রশাসন, আবহাওয়া, নবান্ন ও ব্রেকিং নিউজের তাজা আপডেট পেতে চোখ রাখুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news live updates  ,West Bengal news live updates 1 january 2026, Kolkata news live  ,West Bengal breaking news,  Kolkata latest news today,  West Bengal political news  ,Kolkata administration news,  Bengal government updates,  Nabanna news today  ,West Bengal election updates,  Kolkata weather and city news  ,West Bengal headlines live  ,Bengal top stories today,পশ্চিমবঙ্গ লাইভ নিউজ  ,কলকাতা লাইভ খবর  ,আজকের বাংলা খবর , পশ্চিমবঙ্গের তাজা খবর  ,কলকাতার সর্বশেষ সংবাদ  ,নবান্নের খবর  ,বাংলার রাজনৈতিক খবর , রাজ্যের বড় খবর,  কলকাতা ব্রেকিং নিউজ  ,পশ্চিমবঙ্গ আজকের আপডেট

News in Bengal গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata latest news today: রাজ্যে ফের এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল। এবারের ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। মৃত বৃদ্ধার নাম রহিমা বিবি। তিনি বিষ্ণুপুরের লেদার ঘাট গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিতে না পারায় SIR সংক্রান্ত শুনানির জন্য ডাকা হয়েছিল রহিমা বিবিকে। ওই বছরের কোনও নথি বা তথ্য হাতে না থাকায় দীর্ঘদিন ধরেই চরম উদ্বেগ ও মানসিক চাপে ভুগছিলেন তিনি। 

Advertisment

পরিবারের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিস পাওয়ার পর আতঙ্ক আরও বেড়ে যায়। যদিও রহিমা বিবির কাছে ভোটার কার্ড ও আধার কার্ড, দুটিই ছিল। তবুও শুনানির ডাক পাওয়ার পর মানসিক চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

শুনানির দিন আসার আগেই বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত আতঙ্ক ও মানসিক চাপের কারণেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

এদিকে, নতুন বছর ২০২৬-এর প্রথম দিনেই নবান্নে প্রশাসনিক রদবদল। বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ নন্দিনী চক্রবর্তীর। তিনিই হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব। একইসঙ্গে রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বে জগদীশ মিনা। উল্লেখযোগ্যভাবে, আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই প্রশাসনের শীর্ষস্তরে এই গুরুত্বপূর্ণ বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান মুখ্য সচিব মনোজ পন্থ এই পদ থেকে সরে এসে এবার মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে কাজ করবেন।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজ্যজুড়ে মহা আড়ম্বরে দলের প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল। সকালে কলকাতার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 

আরও পড়ুন- West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা

আরও পড়ুন-ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ?, “অভিষেককে পুজো দিতে দেব না”, হুঁশিয়ারি শান্তনুর

আবহাওয়ার দিক থেকে, গতকাল বুধবার ছিল চলতি মরশুমের সবচেয়ে শীতল দিন কলকাতায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে ধীরে ধীরে শীতের দাপট কিছুটা কমতে পারে।

আরও পড়ুন-Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, মান্থলি থেকে লোকাল টিকিট, বড় ছাড়ের ঘোষণা, কবে থেকে মিলবে এই সুবিধা?

আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফের একবার দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • Jan 01, 2026 10:08 IST

    Kolkata Nrews Live: “অভিষেককে পুজো দিতে দেব না”, হুঁশিয়ারি শান্তনুর

    বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়ল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়িতে অভিষেককে পুজো দিতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।



  • Jan 01, 2026 10:08 IST

    WB News Live: জানুয়ারিতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

    নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই-এর ব্যাঙ্ক হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি ২০২৬ মাসে দেশের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকতে পারে। তবে এর অর্থ এই নয় যে, দেশের সব রাজ্যে সব ব্যাংক টানা ১৬ দিন বন্ধ থাকবে। রাজ্যভেদে স্থানীয় উৎসব ও বিশেষ দিনের কারণে ব্যাংক ছুটির তালিকা আলাদা আলাদা হবে।

    বিস্তারিত পড়ুন- January 2026 Bank Holidays: জানুয়ারিতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি আর্থিক লেনদেনের আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা



  • Jan 01, 2026 10:07 IST

    WB News Live Updates: জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা

    নতুন বছর ২০২৬-এর শুরুতেই বাংলাজুড়ে শীতের দাপট। কনকনে ঠান্ডা ও কুয়াশার চাদরে মোড়া গোটা রাজ্য। গতকাল, বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। আজ পয়লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতের অনুভূতিতে বিশেষ কোনও ভাটা নেই।

    বিস্তারিত পড়ুন- West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা



  • Jan 01, 2026 10:07 IST

    Kolkata News Live: ১ জানুয়ারি কি ব্যাংক বন্ধ?

    নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক সংক্রান্ত নানান কাজ এবং ব্যাঙ্কের ছুটির তালিকা নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন। ২০২৬ সালে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে তা আগে ভাগে জানা থাকলে সময়মতো প্রয়োজনীয় ব্যাঙ্কের কাজ সেরে ফেলা সহজ হয়। এই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র প্রকাশিত ব্যাঙ্ক হলিডে লিস্ট গ্রাহকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিস্তারিত পড়ুন- Bank Holidays in January 2026: ১লা জানুয়ারি কি ব্যাংক বন্ধ? জরুরি কাজে বেরনোর আগে জানুন ছুটির সম্পূর্ণ তালিকা



  • Jan 01, 2026 10:06 IST

    West Bengal News Live: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর

    নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। দৈনন্দিন যাত্রী থেকে শুরু করে স্বল্প দূরত্বে ভ্রমণকারী সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই ডিজিটাল টিকিট বুকিংকে উৎসাহিত করতে নতুন এক ছাড়ের ব্যবস্থা চালু করেছে রেলওয়ে। আগামী ১৪ জানুয়ারি থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে যাত্রীরা সরাসরি ছাড়ের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে রেলের তরফে।



  • Jan 01, 2026 10:05 IST

    Kolkata News Live Updates: একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

    নতুন বছর ২০২৬-এর শুরুতেই সাধারণ মানুষের জন্য বড়সড় ধাক্কা। পয়লা জানুয়ারি থেকেই বাড়ানো হল এলপিজি গ্যাসের দাম। আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। প্রতিমাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের ওঠানামা বিশ্লেষণ করে দেশের তেল সংস্থাগুলি এলপিজি সহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণ করে থাকে। সেই নিয়ম মেনেই ২০২৬ সালের প্রথম দিনে বাড়ানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম।

    বিস্তারিত পড়ুন- LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম



  • Jan 01, 2026 10:05 IST

    West Bengal News Live Updates: আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস!

    ১ জানুয়ারি ২০২৬। নতুন বছরের প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের এই দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটির জন্ম দিয়েছিলেন, আজ তা পশ্চিমবঙ্গের শাসক দল এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস।



tmc kolkata news weather latest news Breaking news Latest news