/indian-express-bangla/media/media_files/2026/01/10/suvendu-adhikari-attack-video-west-midnapore-tmc-allegation-2026-01-10-22-20-25.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news updates: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি। বিরোধী দলনেতার অভিযোগ, তাঁর কনভয়ের উপর তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালিয়েছে। শুভেন্দুর দাবি শনিবার রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোণা রোড এলাকায় পৌঁছনোর সময় এই ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিত ভাবে তাঁর উপর হামলা চালানো হয়। আরও অভিযোগ, ঘটনার সময় পুলিশকর্মীরা ঘটনাস্থলে থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই হামলাকে তিনি শুধু তাঁর উপর নয়, গোটা পশ্চিমবঙ্গে বিরোধী কণ্ঠস্বরের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন। ঘটনার পর শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় ধর্নায় বসেন এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও কড়া পদক্ষেপের দাবি জানান। এদিকে, গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, যা দ্রুত ভাইরাল হয়ে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারীর দফতরের পক্ষ থেকে জানানো হয়, “আইনের রক্ষকরাই এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এটি শুধু শুভেন্দু অধিকারীর উপর হামলা নয়, বরং পশ্চিমবঙ্গে বিরোধী দলের প্রতিটি কণ্ঠস্বরের উপর আক্রমণ।” পাশাপাশি জানানো হয়, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে"।
বঙ্গে SIR প্রক্রিয়া আরও শক্তিশালী করার উদ্দেশ্যে চার আইএএস কর্মকর্তাকে বিশেষ রোল ওবসারভার (SRO) হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ECI)। শনিবার কমিশন তাদের পৃথক চিঠিতে জানিয়েছে যে, এই নিয়োগের লক্ষ্য হল যেন কোনো যোগ্য নাগরিক নির্বাচনী তালিকায় বাদ না পড়ে এবং অবৈধ ভোটার অন্তর্ভুক্ত না হয়।
এর আগে, ডিসেম্বর মাসের শুরুতে ECI রাজ্যে চলমান এসআইআরের কাজে পাঁচজন সিনিয়র আইএএস কর্মকর্তাকে প্রথম দফায় নিয়োগ করেছিল। এই কর্মকর্তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা, অর্থ, গ্রামোন্নয়ন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে। তাদের কাজ ছিল মাইক্রো ওবসারভার হিসেবে রাজ্যের বিভিন্ন বিভাগে SIR প্রক্রিয়া তদারকি করা।
নতুন নিয়োগকৃত চারজন SRO হলেন ডঃ শৈলেশ, ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি সেক্রেটারি; রতন বিশ্বাস, ত্রিপুরা সেনসাস অপারেশন-এর ডিরেক্টর; সন্দীপ রেওয়াজী রাঠোর, যুব এবং ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর এবং বিকাশ সিংহ, সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের কর্মকর্তা। সকলেই কলকাতায় পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য ইতিমধ্যেই বিশেষ রোল–অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্ত (Subrata Gupta) দায়িত্বে রয়েছেন।
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৮ লাখ মৃত, নকল, স্থায়ীভাবে স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৪ লাখ। নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে, চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল এবং প্রয়োজনীয় সকল ত্রুটি দূর করা হয়েছে।
পাশাপাশি, নির্বাচনী পর্যবেক্ষকরা নিশ্চিত করবেন যে কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে এবং মৃত, নকল বা অনুপস্থিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়।
ব্যক্তিগতভাবে অপমান ও মানহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
শুভেন্দু অধিকারীর পাঠানো নোটিসে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যে অভিযোগ প্রকাশ্যে করেছেন, তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেই প্রমাণ দিতে ব্যর্থ হলে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়লা দুর্নীতি মামলায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়িয়ে সম্প্রতি আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Today, CM Mamata Banerjee, in a desperate attempt to divert attention from an ongoing ED investigation, made absolutely baseless defamatory allegations against me, linking me to an 'alleged' coal scam alongside the Hon'ble Union Home Minister.
— Suvendu Adhikari (@SuvenduWB) January 9, 2026
These reckless statements, laced… pic.twitter.com/bCNtb4XcW7
আরও পড়ুন- West Bengal Weather: হাড় কাঁপানো ঠান্ডা বাংলাজুড়ে, শীতের ঝোড়ো ইনিংস আর কতদিন চলবে?
অন্যদিকে, আসন্ন নির্বাচনের আগে জেলা সফরে ব্যস্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোড়ায় দলীয় সভা তাঁর। উল্লেখযোগ্যভাবে, শালতোড়া বিধানসভা কেন্দ্র বর্তমানে BJP-র দখলে। এই আসন ছিনিয়ে আনতেই মরিয়া শাসক দল। অভিষেকের বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছেন দলের নেতা-কর্মীরা।
এদিকে, কলকাতা শহরে তাপমাত্রা সামান্য বাড়লেও জেলার বিভিন্ন প্রান্তে এখনও হাড় কাঁপানো ঠান্ডা অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন- বিএসএফের খপ্পর থেকে পগার পার! নদী পেরিয়ে সেফ জোনে বাংলাদেশি, তোলপাড়
- Jan 10, 2026 15:36 IST
West Bengal News Live Updates: ধুলাগড়ে গাড়িতে আগুন
ধুলাগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গতকাল রাতে। সার্ভিস রোডে পর পর দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। তেলের ট্যাঙ্কার থেকে আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। আগুনের গ্রাসে পরে পরপর চারটি লরি এবং একটি বাস। পরপর দমকলের চারটি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
- Jan 10, 2026 13:01 IST
ICC T20I World Cup 2026:তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের?
শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ওয়ানডে সিরিজ। এই সিরিজে সকলের নজর থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিলের উপর। তবে এরই ফাঁকে আন্তর্জাতিক টি-২০ সিরিজ়ের কথাও মাথায় রাখতে হবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের। বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার কাছে শেষ ওয়ার্ম-আপের সুবর্ণ সুযোগ। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হতে চলেছে।
- Jan 10, 2026 13:00 IST
West Bengal News Live: পাকিস্তান থেকে পাঠানো পিস্তল-গ্রেনেড উদ্ধার!
জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ফরোয়ার্ড এলাকা থেকে পাকিস্তান থেকে আসা ড্রোনের মাধ্যমে আনা সন্দেহভাজন অস্ত্রসামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার এই তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। উদ্ধার হওয়া অস্ত্রসামগ্রীর মধ্যে রয়েছে দুইটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড। কর্মকর্তারা জানান, আসন্ন প্রজাতন্ত্র দিবস উদযাপনে কোনও সন্ত্রাসী হানা প্রতিরোধ করতে কড়া নজরদারি নিরাপত্তার মাধ্যমে এটি উদ্ধার করা হয়েছে।
- Jan 10, 2026 12:59 IST
WB News Live Updates: হিংসার আগুনে জ্বলছে ইরান
ইরানে রাজনৈতিক সঙ্কট দিনে দিনে আরও গভীর হচ্ছে। দেশজুড়ে ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে, যার জেরে গত দু সপ্তাহের মধ্যে সবচেয়ে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতভর বিভিন্ন শহরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ক্রমবর্ধমান অস্থিরতার মোকাবিলায় সরকার সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।
- Jan 10, 2026 12:58 IST
Kolkata News Live Updates: শনিবার কোথায় কত নামল তাপমাত্রা?
জানুয়ারির তৃতীয় সপ্তাহেও শীতের দাপট অব্যাহত বাংলাজুড়ে। ঠান্ডা কমার কোনও লক্ষণ নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং শীতের লড়াইয়ে এবার উত্তরবঙ্গকে কার্যত টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছে ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।
বিস্তারিত পড়ুন- ৬ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গ! ঠান্ডার লড়াইয়ে উত্তরবঙ্গকে টেক্কা, শনিবার কোথায় কত নামল তাপমাত্রা?
- Jan 10, 2026 12:57 IST
West Bengal News Live: I-PAC কর্ণধারের বাড়ির ফুটেজ সংগ্রহ
কয়লা দুর্নীতি মামলাকে ঘিরে তদন্ত আরও জোরদার করল কলকাতা পুলিশ। আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের লাউড স্ট্রিটের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি অভিযানের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
- Jan 10, 2026 09:24 IST
WB News Live Updates: ধুন্ধুমার কাণ্ড মালদায়
নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানোর সময় বন্ডে সই করতে পারেননি বাবা। আর তারপরেই প্রায় ৮ ঘণ্টা ধরে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরেই ওই অন্তঃসত্ত্বা মহিলাকে বসিয়ে রাখার অভিযোগ উঠলো সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবশেষে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই অন্তঃসত্ত্বাকে তাঁর পরিবারের লোকেরা হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তির ব্যবস্থা করেন।
- Jan 10, 2026 09:24 IST
WB News Live: শীতের ঝোড়ো ইনিংস আর কতদিন চলবে?
জমাটি ঠান্ডায় দুরন্ত ইনিংস খেলছে শীত। গতকালের পর আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরেই রয়ে গিয়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য বেশি। কলকাতার পাশাপাশি দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও হাড় কাঁপানো শীতের দাপট বজায় রয়েছে।
- Jan 10, 2026 09:23 IST
West Bengal News Live: কুসংস্কারের নামে যুবকের গায়ে জ্বলন্ত আগুনের ছ্যাঁকা
পিণ্ড না পেয়ে ভূত হয়ে যাওয়া পূর্বপুরুষ নাকি বাড়ির ছেলের উপর ভর করেছে! তাই ভূত তাড়াতে ওই যুবক ছেলের হাত-পা দড়ি দিয়ে বাঁধিয়ে তাঁর গায়ে একের পর এক জ্বলন্ত আগুনের ছ্যাঁকা দিয়ে চললেন মহিলা ওঝা। জ্বালা যন্ত্রণায় যুবক গলা ফাটিয়ে আর্তনাদ করে চললেও মেলেনি রেহাই। স্রেফ অন্ধ-বিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে এক যুবকের উপর এমন নিষ্ঠুর অত্যাচার চালানোর ঘটনা চাক্ষুষ করে শিউরে উঠেছেন পূর্ব বর্ধমানের কালনার তালা গ্রামের বাসিন্দারা। ঘটনা নিয়ে তোলপাড় পড়তেই তালা গ্রামের ওই মহিলা ওঝা গা ঢাকা দিয়েছেন। এই সব জেনে বিজ্ঞান মঞ্চ বসে থাকেনি। তারা কুসংস্কারের এই বীভৎসতা রুখতে তৎপর হয়েছে।
- Jan 10, 2026 09:23 IST
West Bengal News Live Updates: বিএসএফের খপ্পর থেকে পগার পার!
অবৈধ অনুপ্রবেশ ঘটেই চলেছে। বাংলাদেশি এক অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। তবে অভিযুক্তের সঙ্গে থাকা আরও এক বাংলাদেশি যুবক সীমান্ত এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ। এই ঘটনায় তোলপাড় সীমান্ত জেলা মালদা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us