West Bengal News Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড়

West Bengal News Updates, 10 november 2025: আজকের পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ আপডেট—রাজ্য রাজনীতি, প্রশাসনিক খবর, আবহাওয়া থেকে শুরু করে শহরের সর্বশেষ ঘটনাবলি। ১০ নভেম্বর ২০২৫-এর গুরুত্বপূর্ণ খবর জেনে নিন এক নজরে।

West Bengal News Updates, 10 november 2025: আজকের পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ আপডেট—রাজ্য রাজনীতি, প্রশাসনিক খবর, আবহাওয়া থেকে শুরু করে শহরের সর্বশেষ ঘটনাবলি। ১০ নভেম্বর ২০২৫-এর গুরুত্বপূর্ণ খবর জেনে নিন এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Delhi Red Fort blast, Red Fort explosion, Delhi metro station blast, Delhi explosion news, লাল কেল্লা বিস্ফোরণ, দিল্লি বিস্ফোরণ খবর, লাল কেল্লা মেট্রো বিস্ফোরণ, দিল্লি পুলিশ তদন্ত, Red Fort fire, দিল্লি আতঙ্ক

বিস্ফোরণের পর দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা

kolkata News updates:  দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার সামনে একটি গাড়িতে জোরদার বিস্ফোরণ হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যাবেলা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আশপাশের বাড়িতে জানলা-দরজা ভেঙে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে এসেছে দমকলবাহিনী। দিল্লিতে নিরাপত্তা বেড়ে গিয়েছে। 

Advertisment

সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে প্রবল বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির দরজা-জানালা ভেঙে যায় এবং এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের জেরে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ।সূত্রের খবর, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরই আশেপাশে থাকা আরও তিনটি গাড়িতেও আগুন ধরে যায়। দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে।

চাকরি দুর্নীতি মামলায় জেলমুক্তি! জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের বহু আলোচিত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের একদা প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কলকাতার বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। প্রায় তিন বছর ধরে ‘চাকরি দুর্নীতি মামলায়' জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পার্থবাবু। প্রয়োজনীয় নথিপত্র জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছলেই তাঁকে মুক্তি দেওয়া হবে। ২০২২ সালের ২৩ জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায়। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। প্রথম ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১.৯ কোটি টাকা নগদ এবং অন্য একটি ফ্ল্যাট থেকে ২৭.৯ কোটি টাকা নগদ ও প্রায় ৪.৩ কোটি টাকার সোনার গয়না। পরে অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়, যদিও পরে তিনি জামিন পান। ২০২৪ সালের অক্টোবরে পার্থ চট্টোপাধ্যায়কে আবার সিবিআই হেফাজতে নেয়। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে রাজ্যের সরকারী ও সরকার-পোষিত স্কুলে শিক্ষক এবং গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগেই মূলত এই গ্রেফতারি। সুপ্রিম কোর্ট এই মামলায় চলতি বছরের আগস্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল, তবে নির্দেশ দিয়েছিল যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া যাবে না। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সোমবার সিবিআই আদালত তাঁর জামিনের নির্দেশ দেয়।

Advertisment

এস আই আর (SIR) প্রক্রিয়া চলার মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মামলা দায়ের করেছিল— মূল দাবি ছিল, পশ্চিমবঙ্গের যেসব নাগরিক সিএএ অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন যেন এসআইআরের ক্ষেত্রেও বৈধ হিসেবে গণ্য করা হয়।

এই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে সিএএ অনুযায়ী যারা নাগরিকত্বের আবেদন করেছেন, তাঁদের আবেদন আগামী ১০ দিনের মধ্যেই খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন- Bihar Election 2025: 'দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করব', বঙ্গে SIR-এর মাঝে ভয়ঙ্কর হুঁশিয়ারি অমিত শাহের

উল্লেখ্য, এনজিওর তরফে অভিযোগ জানানো হয়েছিল যে, দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁদের আবেদনগুলির বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। এখন এসআইআর কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় এই আবেদনকারীদের নাগরিকত্ব সংক্রান্ত অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আদালতে সেই প্রেক্ষিতেই কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই সমস্ত আবেদন পর্যালোচনা সম্পন্ন করা হবে।

আরও পড়ুন- Suvendu Adhikari: “রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে তৃণমূল সরকার”, মমতাকে তুলোধনা করে ফের বিস্ফোরক শুভেন্দু

বীরভূমের সিউড়িতে ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। সোমবার সকালে সিউড়ি ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রামে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে ব্যাপক বচসা থেকে শুরু হয়ে যায় রণক্ষেত্রের পরিস্থিতি। জানা গিয়েছে, এলাকা দখল নিয়ে চলা দ্বন্দ্বই এই সংঘর্ষের মূল কারণ। সূত্রের খবর, শনিবার একটি বৈঠককে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই বিরোধের জেরেই রবিবার সকালে বাশ-লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় উভয় পক্ষের কর্মীরা।

আরও পড়ুন- Suvendu Adhikari: “২০১১-তে ভুল করেছিলাম, এবার আমরাই আনব আসল পরিবর্তন”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে চর্চা!

ইট ছোড়াছুড়ি ও হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষই নিজেদের এলাকায় আধিপত্য কায়েম রাখতে চাইছিল। সেই ক্ষমতা দখলের লড়াইই এদিনের সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

SIR আতঙ্কে এবার হুগলির ধনিয়াখালিতে আত্মহত্যার চেষ্টা। মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার  চেষ্টা করেন গৃহবধূ। বছর আটেক আগে হরিপালে বিয়ে হয় ওই মহিলা। কিন্তু পারিবারিক বিবাদের জেরে ৫-৬ বছর ধরে ধনিয়াখালিতেই থাকছিলেন ওই গৃহবধূ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মা-মেয়ে ভরতি রয়েছেন SSKM হাসপাতালে। 

  • Nov 10, 2025 20:15 IST

    Kolkata News Live Updates: সোনার চোরাই কারবার, উদ্ধার প্রচুর সোনা

    চোরাই সোনার কারবারের রমরমা। তাতে যুক্ত স্বর্ণ ব্যবসায়ীদের একাংশ। একাংশ সোনার দোকান থেকেই চোরাই সোনার সামগ্রীর কেনাবেচা করছেন। তেমন চক্রের হদিশ পেয়েছে পুলিশ। ৯টি মামলা রুজু হয়েছে। উদ্ধারও হয়েছে সেই চোরাই সামগ্রী।দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে চোরাই সোনার কারবারের। জেলার নানা প্রান্তে গৃহস্থ থেকে দোকান- অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। যেমন মুরারই কিছুদিন আগেই সোনার দোকান লুট হয়ে গিয়েছে। চিনপাইয়ে এক গৃহস্থের বাড়ি থেকে দুষ্কৃতিরা লুট করেছে ৩১ ভরি সোনা। ফলে চোরাই সোনার কারবারীদের সাথে পরোক্ষে এই চুরিগুলির যোগসূত্রের আভাস মিলেছে। তারই পরিসংখ্যান তুলে ধরে পুলিশি পদক্ষেপে কি সফলতা এসেছে তা সোমবার জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা। সোমবার সাংবাদিক বৈঠক করে ৯টি চুরির মামলায় উদ্ধার হওয়া সোনার গয়না সহ কাঁসার বাসনপত্রের পরিসংখ্যান দিয়েছেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করেছেন তিনি। ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল সহ শান্তিনিকেতন ও ইলামবাজার থানার ওসি, বোলপুর থানার আইসি প্রমুখরা। পুলিশ জানিয়েছেন, এই ৩টি থানায় গত দেড় মাসে ১২টি চুরির ঘটনা ঘটেছে। ১২টি মামলার মধ্যে ৯টি মামলায় সাফল্য পেয়েছে বীরভূম পুলিশ। চুরি যাওয়া সামগ্রীর প্রায় ৭০ শতাংশ উদ্ধার সহ ১৪ জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া একটি টোটোও উদ্ধার হয়েছে। সেই সাথে ভরি ভরি সোনার গয়না, ইলামবাজারে মন্দিরে চুরি যাওয়া কাঁসা-পিতলের বাসনপত্র উদ্ধার করা হয়েছে। সাংবাদিক বৈঠকে পুলিশ আধিকারিক জানান, ‘‘বোলপুরে চোরাই সোনার গয়না কেনাবেচার চক্র সক্রিয় রয়েছে। সোনার দোকানও পুলিশের নজরে আছে। বেশ কিছু স্বর্ণ ব্যবসায়ীর সরাসরি মদত আছে কারবারে।আমরা কড়া বার্তা দিতে চাই যারা এতে যুক্ত, তাদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেব। চোরাই মাল কেনাবেচা করা কেউ পাড় পাবে না।“



  • Nov 10, 2025 20:14 IST

    Kolkata News Live Updates: জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

    জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলাদের সামাজিক সুরক্ষা তলানিতে তা সর্বজনবিদিত, বিশেষত কর্মরত মহিলারা কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে থাকেন, অনেকাংশে তৃণমূল নেতাদের দ্বারা, সেটাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে অজানা নয়।
    যেমন এই ভিডিও তে দেখা যাচ্ছে, জলপাইগুড়ির সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলের শিক্ষিকা কে কান ধরে উঠবোস করাচ্ছেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার নব নিযুক্ত চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি।
    ইনি আবার যে সে সভাপতি নন, একেবারে স্কুল শিক্ষা দফতরের প্রতিনিধি হিসেবে সরকারি ভাবে নিযুক্ত সভাপতি।
    ওনার আর একটা পরিচিতি রয়েছে। 

    জলপাইগুড়ির তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সম্প্রতি পদোন্নতি হয়েছে, চেয়ারম্যান পদে উন্নীত হয়েছেন উনি। মনে হয় শিক্ষিকা মহাশয়া কে অপদস্থ করার পুরস্কার প্রাপ্তি ঘটেছে !!!

    এর আগেও কলেজে মহিলা অধ্যাপিকা কে জলের জগ ছুড়ে মারার নজির রয়েছে তৃণমূল নেতার ! 

    তৃণমূলে পদ পেতে গেলে এই ধরনের কান্ড ঘটানোটাই স্বাভাবিক, এই পন্থা অবলম্বন করে আগেও অনেকে বড় বড় সব পদ পেয়েছে।
    তবে সৈকত চট্টোপাধ্যায় এর আগেও খবরের শিরোনামে উঠে আসে অন্য এক কারণে:-

    বিগত ২০২৩ সালে, জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোডের বাসিন্দা আইনজীবী সুবোধ ভট্টাচার্য এবং তার স্ত্রী অপর্না ভট্টাচার্য বিষ খেয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তাদের লিখে যাওয়া সুইসাইড নোটে তৎকালীন জেলা তৃণমূল যুব সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলরের নাম পাওয়া যায়। সেই মামলাতে জেল যাত্রাও হয় সৈকত চট্টোপাধ্যায়ের৷

    দুর্ভাগ্যের বিষয় হলো, এই রকম এক কলঙ্কিত ব্যক্তি কে জলপাইগুড়ির মতো ঐতিহ্যশালী শহরের পৌর প্রধান করেছে তৃণমূল। মাতৃশক্তির সম্মান নেই যার কাছে, সেই ব্যক্তি শহর পরিচালনা"



  • Nov 10, 2025 19:40 IST

    Kolkata News Live Updates: বিস্ফোরণের পর হতাহতের আশঙ্কা

    Kolkata News Live Updates: এই বিস্ফোরণের পর ব্যাপক ত্রাসের সঞ্চার হয়েছে। লাল কেল্লায় মেট্রো রেলের এক নম্বর গেটের সামনে বিস্ফোরণ হয়েছে। বেশ কয়েকটা গাড়িয়ে আগুন ধরে গিয়েছে।



  • Nov 10, 2025 19:28 IST

    Kolkata News Live Updates: লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক অগ্নিকাণ্ড

    Kolkata News Live Updates: দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার সামনে একটি গাড়িতে জোরদার বিস্ফোরণ হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যাবেলা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আশপাশের বাড়িতে জানলা-দরজা ভেঙে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে এসেছে দমকলবাহিনী। দিল্লিতে নিরাপত্তা বেড়ে গিয়েছে। 



  • Nov 10, 2025 15:57 IST

    Kolkata News Live Updates: বাজাজ ফাইন্যান্সের ঋণ বিতরণ ২৭% বেড়েছে

    উৎসবের মরসুমে বাজাজ ফাইন্যান্সের ঋণ বিতরণ ২৭% বেড়েছে। কোম্পানিটি প্রায় ৬৩ লক্ষ ঋণ দিয়েছে এবং ২৩ লক্ষ নতুন গ্রাহক অর্জন করেছে, যার মধ্যে ৫২% প্রথমবারের ঋণগ্রহীতা। জিএসটি সংস্কার ও আয়করের পরিবর্তনের ইতিবাচক প্রভাবে ভোক্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে। চেয়ারম্যান সঞ্জীব বাজাজ জানান, এই প্রবণতা আর্থিক অন্তর্ভুক্তি ও প্রিমিয়ামাইজেশনের দিকে ভারতের ক্রমবর্ধমান অগ্রযাত্রার প্রতিফলন।



  • Nov 10, 2025 14:46 IST

    Kolkata News Live Updates:এই দিনে লঞ্চ হতে চলেছে মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি

    দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাজারে আসতে চলেছে মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি ই-ভিটারা (Maruti e-Vitara)। কোম্পানি প্রথমে এই মডেলটি প্রদর্শন করেছিল ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। এখন ২০২৫ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। 

    বিস্তারিত পড়ুন- Maruti First Electric Car: এই দিনে লঞ্চ হতে চলেছে মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি, রেঞ্জ থেকে মাইলেজ চমকে দেওয়ার মত!



  • Nov 10, 2025 14:45 IST

    West Bengal Live:এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক

    বিশ্বজুড়ে অনেকেই তাদের গাড়ির জন্য সবচেয়ে দামি এবং অনন্য নম্বর প্লেট ব্যবহার করতে পছন্দ করেন। আম্বানি এবং আদানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে । তবে , এই দুই ব্যক্তি সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিকের তালিকায় নেই। আসুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিক কে ?

    বিস্তারিত পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন



  • Nov 10, 2025 14:43 IST

    WB News Live:রিয়া ও রাখির বিয়েতে বার্তা অভিষেকের

    দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ও বকুলতলা— এই দুই প্রান্তের দুই তরুণী, রিয়া সরদার ও রাখি নস্কর, ভেঙে দিলেন সমাজের কুসংস্কার ও সংকীর্ণতার দেওয়াল। পরস্পরের প্রতি ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সুন্দরবনের মাটিতে তাঁদের এই সাহসী পদক্ষেপ আজ সমগ্র বাংলার গর্বের প্রতীক হয়ে উঠেছে। দুই তরুণীর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

    বিস্তারিত পড়ুন- same-sex marriage: “বাংলাই পথ দেখায়”, রিয়া ও রাখির বিয়েতে বার্তা অভিষেকের



  • Nov 10, 2025 13:10 IST

    WB News Live: youtube ভিডিওতে 1K ভিউয়ে আয় কত জানেন?

    আজকের ডিজিটাল যুগে ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ কনটেন্ট ক্রিয়েটর প্রতিদিন এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিও থেকেই উপার্জন করেন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। কিন্তু নতুন ইউটিউবারদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খায়—ইউটিউবে ১,০০০ ভিউ থেকে ঠিক কত টাকা আয় হয়?

    বিস্তারিত পড়ুন- youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে



  • Nov 10, 2025 13:08 IST

    Kolkata News Live: দুধের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যকে কটাক্ষ শমীকের

    BJP সাংসদ তথা দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "মাদার ডেয়ারির নাম পাল্টে “বাংলার ডেয়ারি”। নাম পাল্টালো, কিন্তু দুধের দাম? এক লাফে লিটার প্রতি ৪ টাকা বৃদ্ধি। দেড় বছরে মোট ১০ টাকা বৃদ্ধি। দুধ মানে শুধু খাবার নয়—বাচ্চার পুষ্টি, বৃদ্ধ মায়ের ওষুধ,নিম্নবিত্তের প্রতিদিনের ভরসা। আজ সেই দুধই সাধারণ মানুষের হাতের বাইরে। সরকারের অজুহাত—বৃষ্টি হয়েছে, খরচ বেড়েছে। তাহলে প্রশ্ন— পাঁচ বছরে কৃষি–পশুপালনে পরিকল্পনা কোথায়?কাঁচামালের দাম বাড়ল—কৃষকের আয় কি বাড়ল?সরকারি দুধেই সবচেয়ে বেশি দাম কেন?নির্মাণ, বালি শেষে এখন কি দুধ সিন্ডিকেট?তৃণমূল বলেছিল “মা-মাটি-মানুষ” আজ—
    মায়ের হাতে দুধ নেই,
    মাটির উৎপাদন নেই,
    মানুষের সাধ্য নেই।

    বাংলার উত্তর স্পষ্ট—
    নাম বদল নয়,
    এবার সরকার বদলাতে হবে।"



  • Nov 10, 2025 13:04 IST

    WB News Live Updates: শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে চর্চা!

    নন্দীগ্রাম আন্দোলনের বর্ষপূর্তিতে ফের তীব্র রাজনৈতিক বার্তা। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ শ্রদ্ধাঞ্জলি ও শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: “২০১১-তে ভুল করেছিলাম, এবার আমরাই আনব আসল পরিবর্তন”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে চর্চা!



  • Nov 10, 2025 13:03 IST

    West Bengal News Live Updates: সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর

    বিয়ের মরসুমে সারা দেশে সোনা ও রূপার দাম অনেকটাই কমেছে। গত সপ্তাহে সোনার দাম ১০০০ টাকা পর্যন্ত কমেছে। ফলে স্বাভাবিক ভাবেই ক্রেতাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। ১০ নভেম্বর রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২২,১৭০ টাকায় পৌঁছেছে। এদিকে, ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১,১২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্র মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,১১,৮৫০ টাকায়। এদিকে, ২৪  ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,২২,০২০ টাকায় লেনদেন হচ্ছে।

    বিস্তারিত পড়ুন- Gold Rate Today 10 November:সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?



  • Nov 10, 2025 13:02 IST

    Kolkata News Live: ভয়াবহ কম্পন, দুলে উঠল পৃথিবী

    সোমবার ভোরে পরপর দুটি দেশে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) জানিয়েছে, পাকিস্তানে রিখটার স্কেলে ৩.৬ এবং মায়ানমারে ৩.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভোর ২:৪২ মিনিটে পাকিস্তানে ও ১:৫৭ মিনিটে মায়ানমারে কম্পন অনুভূত হয়। দুই দেশেই ভূমিকম্পের গভীরতা ছিল যথাক্রমে ৯০ ও ১১০ কিলোমিটার।

    বিস্তারিত পড়ুন- ভয়াবহ কম্পন, দুলে উঠল পৃথিবী, প্রবল আতঙ্কে হুলস্থূল

     



  • Nov 10, 2025 11:50 IST

    WB News Live Updates: SIR-এর প্রয়োজনীয় নথি

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।

    বিস্তারিত পড়ুন- Bengal SIR: ২০০২ ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন?



  • Nov 10, 2025 11:47 IST

    Kolkata News Live Updates: পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন

    ভিন রাজ্যে বাংলা বলায় পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ পরিবারের। বাংলা ভাষায় কথা বলার জন্য খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের। গত ৩১ অক্টোবর ছত্তীশগড়ের জঙ্গল থেকে পরিচয় হাওড়ার পরিযায়ী শ্রমিক বিদ্যুৎ বেরার দেহ উদ্ধার হয়।



  • Nov 10, 2025 11:44 IST

    WB News Live: নন্দীগ্রামের ঘটনার স্মরণে মমতা

    বাম আমলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গুলি চলেছিল। একের পর এক মৃত্যুতে রক্তে লাল হয়েছিল নন্দীগ্রামের মাটি। সেই বীভৎস কাণ্ডের আরও এক বছর পার হওয়ার দিনটি স্মরণে রেখে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, "ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।"



  • Nov 10, 2025 11:39 IST

    West Bengal News Live Updates: নন্দীগ্রামের ঘটনার স্মরণে অভিষেক!

    এক্স পোস্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "২০০৭ সালের এই দুর্ভাগ্যজনক দিনে, নন্দীগ্রামের সাহসী মানুষ তৎকালীন বামফ্রন্ট সরকারের বর্বর প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের জমি, মর্যাদা এবং সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। অত্যাচারীর চেহারা বদলেছে, নিপীড়ন একই রয়ে গেছে। গতকালের হার্মাদরা আজকের জল্লাদ হয়ে ফিরে এসেছে। যেখানে একসময় বামফ্রন্ট "সায়েন্টিফিক রিগিং"-এর উপর নির্ভর করত। বাংলা বামফ্রন্টকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনও ভুলবে না, আজ আমরা দিল্লির জমিদারদের কাছে একই বার্তা পাঠাচ্ছি। বাংলা নিরলসভাবে এবং দৃঢ়তার সাথে প্রতিরোধ করবে। আমরা তাদের অহংকারকে ভোটের বাক্সে চূর্ণ করব এবং এই বর্জনের রাজনীতিকে ইতিহাসের আস্তাকুঁড়ে ফেলে দেব।"



  • Nov 10, 2025 11:15 IST

    WB News Live: 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ

    ঢাকা লকডাউন ঘিরে তপ্ত বাংলাদেশ, রায় ঘোষণার আগেই রাজধানীতে ৭০০০ পুলিশ মোতায়েন — শেখ হাসিনা নিয়ে ফের আলোচনার ঝড়। বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর নির্ধারিত “ঢাকা লকডাউন” কর্মসূচির আগে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রায় ৭০০০ পুলিশ কর্মীকে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। রাজধানীর ১৪২টি শনিবার পুলিশ মহড়া চালিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস?



  • Nov 10, 2025 11:14 IST

    West Bengal News Live: SIR ঘিরে দেশজুড়ে উদ্বেগে পরিযায়ী শ্রমিকরা

    রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। এর সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ছড়িয়ে থাকা পশ্চিমবঙ্গের হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা ও আতঙ্ক। বাড়ি ফিরতে না পারলে ভোটার তালিকায় নাম বাদ পড়তে পারে—এই আশঙ্কায় অনেকেই কাজ ছেড়ে গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

    বিস্তারিত পড়ুন- SIR: এক ভোটের জন্য কত ঝক্কি! এসআইআর ঘিরে দেশজুড়ে উদ্বেগে বাঙালি পরিযায়ী শ্রমিকরা



  • Nov 10, 2025 10:41 IST

    Kolkata News Live:মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক!

    মেডিকেল কলেজ থেকে উদ্ধার দুটি একে-৪৭ রাইফেল ও ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য গোটা দেশে। হরিয়ানার ফরিদাবাদ মেডিকেল কলেজ থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। অনন্তনাগে একজন চিকিৎসককে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশাল পরিমানে গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়। অভিযানে ফরিদাবাদের একটি ফ্ল্যাট থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয় বলে সূত্রের খবর।

    বিস্তারিত পড়ুন- মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে



  • Nov 10, 2025 10:40 IST

    West Bengal News Live: কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

    ব্যস্ত শহুরে জীবনের কোলাহল থেকে সামান্য দূরেই লুকিয়ে আছে এক শান্ত, সবুজে মোড়া ভ্রমণতীর্থ— গিরিডি। বাংলার প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের গিরিডি জেলা সদর শহরটি কলকাতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেন বা গাড়ি — দুই মাধ্যমেই খুব সহজে পৌঁছে যাওয়া যায় এই মনোরম পাহাড়ি শহরে। প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশেল গিরিডি আজ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে কলকাতাবাসীর কাছে উইকএন্ড ট্রিপের গন্তব্য হিসেবে।

    বিস্তারিত পড়ুন- weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!



  • Nov 10, 2025 10:39 IST

    WB News Live: ডোমকলে তৃণমূলে ভাঙন

    ডোমকলে তৃণমূলে ভাঙন! শতাধিক তৃণমূলের সমর্থক পরিবার যোগ দিল কংগ্রেসে। SIR ইস্যুতে ক্ষোভে দলত্যাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরও রাজ্যে SIR কার্যক্রম শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আস্থা হারিয়ে তৃণমূল ছাড়ছেন অনেকে— এমনটাই দাবি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের। রবিবার সন্ধ্যায় ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলামের হাতে তৃণমূলের একাধিক কর্মী ও সমর্থক কংগ্রেসের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 



  • Nov 10, 2025 09:37 IST

    Kolkata News Live Updates:বিমানের জরুরি অবতরণ

    কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ স্পাইসজেটের একটি বিমানের। মুম্বই থেকে কলকাতায় আসার পথে ওই বিমানটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। তারই জেরে ঘটে বিপত্তি। বিপদ বুঝেই বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। রবিবার রাতে বিমানটির জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। বিমানের যাত্রী ও ক্রু প্রত্যেকেই নিরাপদে ও সুস্থ আছেন।



  • Nov 10, 2025 09:32 IST

    West Bengal News Live Updates:'এলো শীত'! নামছে পারদ

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের শহর থেকে জেলায় ক্রমশ নামছে পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নেওয়া যাক আজকের পূর্ণাঙ্গ ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: শহর-গ্রাম একসুরে বলছে, 'এলো শীত'! নামছে পারদ, দিন কয়েকেই জাঁকিয়ে ঠান্ডা?



kolkata news Mamata Banerjee Suvendu Adhikari Bengal Weather Forecast west bengal latest news SIR Breaking news