West Bengal news Updates: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের এএসআইয়ের মৃত্যু, শোকের ছায়া পুলিশ মহলে

West Bengal News Updates 12 December 2025: ব্রেকিং নিউজ, আবহাওয়া, রাজনীতি, দুর্ঘটনা, ট্রাফিক, দমকল, পুলিশ সংবাদসহ রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়। রিয়েল-টাইম আপডেটে থাকুন এগিয়ে।

West Bengal News Updates 12 December 2025: ব্রেকিং নিউজ, আবহাওয়া, রাজনীতি, দুর্ঘটনা, ট্রাফিক, দমকল, পুলিশ সংবাদসহ রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়। রিয়েল-টাইম আপডেটে থাকুন এগিয়ে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news  ,Kolkata news live,  Kolkata breaking news,  West Bengal live updates,  Kolkata latest updates  ,WB news 12 December 2025  ,Kolkata headlines today  ,West Bengal top stories,Kolkata live breaking  ,Bengal news update,পশ্চিমবঙ্গের খবর  ,কলকাতার খবর লাইভ,  কলকাতা ব্রেকিং নিউজ  ,পশ্চিমবঙ্গ লাইভ আপডেট,  আজকের কলকাতার খবর  ,১২ ডিসেম্বর ২০২৫ কলকাতা  ,বর্তমান বাংলার খবর , কলকাতা সর্বশেষ আপডেট  ,পশ্চিমবঙ্গ শীর্ষ খবর  ,লাইভ নিউজ কলকাতা

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata news Updates: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাসের। বৃহস্পতিবার গভীর রাতে বৈরামপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। ধাক্কার ফলে বাইক থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমেছে পুলিশ মহলে।

Advertisment

অন্যদিকে, একই রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত প্রায় দেড়টা নাগাদ বাজারের বেশ কয়েকটি দোকানে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪০টি দোকান।

আরও পড়ুন- West Bengal Weather: দার্জিলিং ৪ ডিগ্রি! পাহাড়ে শীতের সুনামি, সমতলেও হাড়-কাঁপানো ঠান্ডা কবে থেকে?

 খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল বিভাগ সূত্রে জানা গেছে, শর্ট সার্কিটসহ একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-Kolkata traffic alert: রবিবার কলকাতায় আসছেন? বন্ধ থাকবে এই রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা ফাঁসতে হতে পারে ট্র্যাফিকেই!

এদিকে শীতের দাপট বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ থেকে নেমে আসা ঠান্ডা হাওয়ার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তবে আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-West Bengal Weather: দার্জিলিং ৪ ডিগ্রি! পাহাড়ে শীতের সুনামি, সমতলেও হাড়-কাঁপানো ঠান্ডা কবে থেকে?

  • Dec 12, 2025 15:39 IST

    West Bengal News Live Updates: বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের

    মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের জায়গায় শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের দাবি করলেন সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, লক্ষাধিক মানুষ আজ নামাজ পড়তে সেখানে উপস্থিত ছিলেন। নামাজ শেষে বহু মানুষকে খিচুড়ি পরিবেশনও করা হয় বলে জানান তিনি।



  • Dec 12, 2025 14:26 IST

    WB News Live: রুপোর দামে ঝড়!

    দেশজুড়ে প্রতিদিন ওঠানামা করছে সোনা ও রুপোর দাম। তবে রুপোর দামে যে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তা বাজারে চাঞ্চল্য তৈরি করেছে। পরপর কয়েকদিন ধরে রুপোর দামে লাগাতার উত্থান অব্যাহত। শুক্রবার, ১২ ডিসেম্বরও রুপোর দামে সামান্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।

    বিস্তারিত পড়ুন-silver price today: রুপোর দামে ঝড়! সব শহরে নতুন রেট দেখে হতবাক সাধারণ মানুষ



  • Dec 12, 2025 14:25 IST

    Kolkata News Live Updates: ChatGPT আপগ্রেড!

    জেনারেটিভ এআই দুনিয়ায় ক্রমবর্ধমান প্রতিযোগিতার মাঝে OpenAI আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল তাদের নতুন আপডেট GPT-5.2। তবে সংস্থার দাবি, এটি কোনও যুগান্তকারী মডেল পরিবর্তন নয়; বরং ChatGPT-কে আরও নির্ভরযোগ্য, স্থিতিশীল এবং দীর্ঘ কথোপকথনে সক্ষম করে তোলার দিকে একটি বড় পদক্ষেপ।

    বিস্তারিত পড়ুন- ChatGPT আপগ্রেড! GPT-5.2–এ এই ৫টি বদল সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে



  • Dec 12, 2025 13:00 IST

    West Bengal News Live: প্রচারের আলোয় আসার আগেই ভাইরাল মাঙ্গেরজং

    উত্তরবঙ্গের মনোরম পাহাড়ি জেলা কালিম্পঙের এক অজানা রত্ন হল মাঙ্গেরজং (Mangerjung)। দার্জিলিং–কালিম্পংয়ের ভিড়ভাট্টা থেকে অনেকটাই দূরে, প্রকৃতির কোলে অবস্থিত এই ছোট পাহাড়ি গ্রামটি এখন ধীরে ধীরে অফবিট ট্রাভেল ম্যাপের প্রথম সারিতে উঠে আসছে। নৈসর্গিক সৌন্দর্য, বিস্তীর্ণ তৃণভূমি, মনমুগ্ধকর সূর্যোদয়, আর নির্জনতার আবেশ, সব মিলিয়ে মাঙ্গেরজং আজ ভ্রমণপ্রেমীদের কাছে এক অপ্রকাশিত স্বর্গ।

    বিস্তারিত পড়ুন- Mangherjung: উত্তরবঙ্গের গোপন স্বর্গ! প্রচারের আলোয় আসার আগেই ভাইরাল মাঙ্গেরজং



  • Dec 12, 2025 11:35 IST

    West Bengal News Live Updates: ৯৯.৯৬% এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটাইজড

    রাজ্যে এসআইআর (SIR) এর প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এনুমারেশন ফর্ম বিলি সংগ্রহ এবং ডিজিটাইজেশনের কাজ গতকাল সম্পূর্ণ হয়েছে।নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল রাত ১২টার পর থেকে বিএলও অ্যাপের মাধ্যমে নতুন ফর্ম আপলোড বা সংশোধন করা যাবে না। তবে ইতিমধ্যেই জমা করা তথ্য যাচাইয়ের কাজ চলছে। 



  • Dec 12, 2025 10:16 IST

    West Bengal News Live: শিবরাজ পাতিল আর নেই

    প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল শুক্রবার তাঁর জন্মভূমি মহারাষ্ট্রের লাতুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর এই মৃত্যু হয়, তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।



  • Dec 12, 2025 10:03 IST

    WB News Live: বোনের বিয়েতে বাড়ি ফিরছেন উমর খালিদ!

    ২০২০-র দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদকে বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল দিল্লির কার্কারডুমা আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দেন অতিরিক্ত সেশনস বিচারক (ASJ) সমীর বাজপেয়ী।



  • Dec 12, 2025 10:02 IST

    Kolkata News Live Updates: রবিবার কলকাতায় আসছেন? বন্ধ থাকবে এই রাস্তা

    দ্বিতীয় হুগলি সেতু ফের বন্ধ থাকবে। আগামী রবিবার টানা কয়েক ঘণ্টার জন্য এই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে। ফের বন্ধ কলকাতা পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী রবিবার, ১৪ ডিসেম্বর বড়সড় মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়ে সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করা যাবে না।



  • Dec 12, 2025 10:02 IST

    West Bengal News Live Updates: হাড়-কাঁপানো ঠান্ডা কবে থেকে?

    রাজ্যজুড়ে ক্রমশ নামছে পারদ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সর্বত্রই দাপট বাড়াচ্ছে উত্তরের শুষ্ক হাওয়া। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষে এসেও এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত তীব্র শীতের দেখা মেলেনি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেই শীত আর বেশিদিন দূরে নয়।



kolkata news Bengali News Today news in west bengal news of west bengal SIR Breaking news