West Bengal News Updates: সুপ্রিম কোর্টে ED, মুখ্যমন্ত্রী থেকে ডিজি, সবার নাম মামলায়, আইপ্যাক কাণ্ডে উত্তাল রাজনীতি

West Bengal News Updates 12 January 2026: ১২ জানুয়ারি ২০২৬-এর পশ্চিমবঙ্গ ও কলকাতার সব বড় খবর এক নজরে। ব্রেকিং নিউজ, রাজনীতি, আবহাওয়া, দুর্ঘটনা ও গুরুত্বপূর্ণ ঘটনার লাইভ আপডেট পড়ুন একসঙ্গে।

West Bengal News Updates 12 January 2026: ১২ জানুয়ারি ২০২৬-এর পশ্চিমবঙ্গ ও কলকাতার সব বড় খবর এক নজরে। ব্রেকিং নিউজ, রাজনীতি, আবহাওয়া, দুর্ঘটনা ও গুরুত্বপূর্ণ ঘটনার লাইভ আপডেট পড়ুন একসঙ্গে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Supreme Court  ,IPAC Case Hearing  ,Mamata Banerjee,  Enforcement Directorate (ED)  ,West Bengal Government,  IPAC Raid,  Pratik Jain  ,TMC vs ED,  Legal News India,সুপ্রিম কোর্ট  ,আইপ্যাক মামলা,  মমতা বন্দ্যোপাধ্যায়,  ইডি (ED)  ,আইপ্যাক তল্লাশি,  প্রতীক জৈন,  পশ্চিমবঙ্গ সরকার,  তৃণমূল কংগ্রেস,  ১০ ফেব্রুয়ারি শুনানি

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata news today: আইপ্যাক কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ইডি। পাশাপাশি ইডির আরও তিন আধিকারিক পৃথকভাবে আরেকটি মামলা দায়ের করেছেন। এই দুই মামলাতেই রাজ্য সরকার ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisment

ইডির অভিযোগ, আইপ্যাকে অভিযান নিয়ে কেন্দ্রীয় সংস্থার কাজকর্মে বাধা দেওয়া হয়েছে এবং আইনানুগ কর্তব্য পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সেই কারণেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই মামলাতেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- Kolkata News: রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

এদিকে, আইপ্যাকে ইডির অভিযানকে ঘিরে কলকাতা হাইকোর্টেও একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় অভিযানের বৈধতা এবং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে। ফলে আপাতত আইনি লড়াইয়ে একাধিক স্তরে মুখোমুখি রাজ্য সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- Swami Vivekananda: ‘ফাইল চোর, গরু চোর’ বনাম ‘নোট চোর, ভোট চোর’, বিবেকানন্দের জন্মদিনে শিমলা স্ট্রিটে স্লোগান যুদ্ধ

এদিকে, প্রজাতন্ত্র দিবসের আগে চূড়ান্ত সতর্কতায় জম্মু ও কাশ্মীর। রবিবার সন্ধ্যায় উপত্যকার আকাশে পরপর বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন দেখা যায়। ড্রোনগুলি নজরে আসা মাত্রই সেগুলিকে লক্ষ্য করে গুলি চালায় সেনা। যদিও পরে আর ড্রোনগুলির কোনও খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে নিরাপত্তা বাহিনী। গোটা উপত্যকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি অভিযান। একযোগে তল্লাশি চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, বিএসএফ এবং এসওজি।

আরও পড়ুন- West Bengal Weather: ১২ ডিগ্রিতে কাঁপছে কলকাতা! মকর সংক্রান্তিতে কি আরও বাড়বে ঠান্ডা? কী ইঙ্গিত আলিপুরের?

অন্যদিকে, নতুন সপ্তাহের শুরুতেই ফের জোরালো কামব্যাক শীতের। রবিবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫ ডিগ্রির ঘরে। কিন্তু সোমবার ভোরে ফের একবার ঠান্ডার দাপট বেড়েছে মহানগরীতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

আরও পড়ুন-Samir Putotundu Death: প্রয়াত সমীর পুততুণ্ড, বামপন্থী আন্দোলনের এক অধ্যায়ের অবসান

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ঠান্ডার রেশ কতদিন থাকবে? মকর সংক্রান্তিতে কি আরও বাড়বে শীত? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মিলছে সেই ইঙ্গিতই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও নামতে পারে। ফলে শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল, বিরাট উদ্যোগ অভয়ার বাবা-মা'র, আবেগঘন মুহূর্তে রাজ্যবাসীর চোখে জল

  • Jan 12, 2026 15:39 IST

    Kolkata News Live Updates: বাংলা পক্ষের সমাবেশ

    ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কলকাতার ধর্মতলায় বিশাল সমাবেশ করলো বাংলা পক্ষ। বিভিন্ন জেলা থেকে বাঙালিরা কলকাতায় এই সমাবেশে ভিড় জমিয়েছিল। কিছু রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে রোজ মার খাচ্ছে এবং খুন হচ্ছে বাংলাদেশী সন্দেহে। SIR এর মাধ্যমে উদ্বাস্তু বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ এই সংগঠনের। বাঙালিদের হয়ে এমনই কিছু সওয়াল তুলে ও গুচ্ছ গুচ্ছ অভিযোগ এনে কলকাতায় সমাবেশ বাংলা পক্ষের।



  • Jan 12, 2026 14:46 IST

    WB News Live: CAA-র দৌলতে দাস পরিবারের নতুন পরিচয়

    নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে কেন্দ্রের  বিরোধিতায় এখনও অনড় রয়েছে বাংলার তৃণমূল সরকার। এসআইআর(SIR) লাগু হওয়ার পর সেই
    দ্বন্দ্ব আরও প্রকট পৌঁছেছে। এমন আবহের মধ্যেই সিএএ (CAA)-তে আবেদন করে ভারতীয় নারিকত্ব পেলেন বাংলাদেশ থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বড়গাছি গ্রামে এসে বসবার করা দাস পরিবার। সিএএ-তে আবেদন করার অল্প দিনের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে দাস পরিবার বেজায় খুশি। আর তা নিয়েই এখন তৃণমূলকে টিপ্পনিতে বিঁধে চলেছে BJP নেতৃত্ব। 



  • Jan 12, 2026 14:46 IST

    West Bengal News Live Updates: উত্তর হাওড়ায় শুটআউট

    উত্তর হাওড়ার উড়িয়া পাড়ায় শুটআউট, গুলিবিদ্ধ ১। বহিরাগত দুষ্কৃতীরা এসে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।



  • Jan 12, 2026 12:40 IST

    WB News Live: ইসরোর মিশন ব্যর্থ

    ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার (১২ জানুয়ারি) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ২০২৬ সালের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ অভিযান শুরু করে। সকাল ১০টা ১৮ মিনিটে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV-C62-এর মাধ্যমে এই উৎক্ষেপণ সফল ভাবে করা হয়। তবে উৎক্ষেপণের শেষ পর্যায়ে একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে। যার ফলে উপগ্রহটিকে তার কক্ষপথে সঠিকভাবে স্থাপন করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইসরো।



  • Jan 12, 2026 12:39 IST

    WB News Live: এবার SIR শুনানিতে ডাক পেলেন প্রাক্তন নৌবাহিনী প্রধান

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) প্রক্রিয়া ঘিরে দেশজুড়ে বিতর্ক ক্রমশ তীব্র আকার নিচ্ছে। পরিচয় যাচাইয়ের দাবিতে নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ,  শামি, অভিনেতা দেবের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ। তাকেও SIR-এর আওতায় নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। 



  • Jan 12, 2026 12:39 IST

    West Bengal News Live: মোদীর সঙ্গে ঘুড়ি ওড়ালেন জার্মান চ্যান্সেলর!

    জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ তাঁর প্রথম ভারত সফরে রবিবার রাতে আহমেদাবাদে পৌঁছেছেন। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দু’দিনের এই সফরের শুরুতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ভারত ও জার্মানি কৌশলগত, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এগোচ্ছে।



  • Jan 12, 2026 12:38 IST

    Kolkata News Live Updates: রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা

    সোমবার সকালে শহর কলকাতায় মারাত্মক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন ভোরের দিকে কলকাতার ব্যস্ত রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী লরি উল্টে যায়। দুর্ঘটনার জেরে রেড রোডের একাংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।



  • Jan 12, 2026 12:37 IST

    Kolkata News Live Updates: মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় বড়সড় ত্রুটি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় বড়সড় গলদ। যাকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে। ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত তল্লাশির সময় একটি সন্দেহজনক বস্তু উদ্ধার হওয়ায় জারি করা হয়েছে সতর্কতা। রবিবার ট্রাম্প যখন তাঁর ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগো থেকে পাম বিচ বিমানবন্দরের দিকে রওনা দিচ্ছিলেন, সেই সময়ই এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। 



  • Jan 12, 2026 12:37 IST

    West Bengal News Live: বাঘাযতীন স্টেশনে আগুন

    সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড বাঘাযতীন রেল স্টেশনে। সোমবার ভোরে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি অস্থায়ী দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। সাতসকালে দাউ দাউ করে জ্বলে ওঠে পরপর দোকানগুলি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।



  • Jan 12, 2026 10:36 IST

    West Bengal News Live: প্রজাতন্ত্র দিবসের আগে পাকিস্তান ঘৃণ্য প্রচেষ্টা

    প্রজাতন্ত্র দিবসের আগে পাকিস্তান ঘৃণ্য প্রচেষ্টা, গুলি চালালো ভারতীয় সেনা। রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় একাধিক সন্দেহজনক ড্রোনের দেখা মিলতেই তৎপর হয় ভারতীয় সেনা। সেনা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, ড্রোনগুলি পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কয়েক মিনিট চক্কর খাওয়ার  করার পর আবার ফিরে যায়। এই ঘটনার পরই সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।



  • Jan 12, 2026 10:35 IST

    Kolkata News Live: ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন

    ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন। রবিবার অসমের কাছাড় জেলায় বাংলাদেশি বেলুনের দেখা মিলতেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার একটি হাই স্কুলের নাম লেখা ছিল।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,  অস্বাভাবিকভাবে বড় আকারের ওই বেলুনটিকে একটি কৃষিজমিতে  পড়ে থাকতে দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পৌঁছনোর আগেই সেখানে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান। 



  • Jan 12, 2026 10:34 IST

    Kolkata News Live Updates: বিবেকানন্দের জন্মদিনে শিমলা স্ট্রিটে স্লোগান যুদ্ধ

    স্বামী বিবেকানন্দের জন্মদিনে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। কলকাতার শিমলা স্ট্রিটে স্বামীজীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোডিং ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জন্মদিনের পবিত্র মুহূর্তেও শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে চরম বাকযুদ্ধ দেখা গেল। বিবেকানন্দের বাড়ির চত্বরে রাজনৈতিক প্রচারের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণে নেমেছে শাসক দলও।



  • Jan 12, 2026 09:59 IST

    Kolkata News Live Updates: বিরাট উদ্যোগ অভয়ার বাবা-মা'র

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালের আগস্টে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। সেই ঘটনার পরিপ্রেক্ষিপ্তে এবার এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছেন অভয়ার বাবা-মা। তাঁদের ব্যক্তিগত শোককে সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের কাজে লাগানোর অঙ্গীকারে নিলেন এক বিরাট সিদ্ধান্ত। শনিবার তাঁরা ঘোষণা করেন, নদিয়া জেলার কৃষ্ণনগরে মেয়ের স্মৃতিতে গড়ে তোলা হবে একটি অলাভজনক হাসপাতাল। এই উদ্যোগের মাধ্যমে অভয়ার স্মৃতিকে বাঁচিয়ে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।



  • Jan 12, 2026 09:58 IST

    West Bengal News Live: প্রয়াত সমীর পুততুণ্ড

    বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড আর নেই। রবিবার রাতে দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



  • Jan 12, 2026 09:58 IST

    WB News Live: মকর সংক্রান্তিতে কি আরও বাড়বে ঠান্ডা?

    নতুন সপ্তাহের শুরুতেই ফের কামব্যাক শীতের। রবিবার কলকাতার পারদ উঠেছিল ১৫ ডিগ্রিতে। কিন্তু সোমবার ভোরে ফের একবার ঠান্ডার দাপট বাড়ল মহানগরীতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। প্রশ্ন উঠছে, এই ঠান্ডার রেশ কতদিন থাকবে? মকর সংক্রান্তিতে কি আরও বাড়বে শীত? সেই ইঙ্গিতই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।



  • Jan 12, 2026 09:58 IST

    West Bengal News Live Updates: বিবেকানন্দের জন্ম-জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

    এক্স পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "ভারতের স্বাদেশিক আধ্যাত্মিক চেতনার প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। 

    স্বামী বিবেকানন্দ আমাদের স্বদেশভক্তি ও সকল সমাজকর্মের অনুপ্রেরণা। তাঁর দেশপ্রেমের আদর্শ, দরিদ্রনারায়ণের সেবার বার্তা, ঐক্য, শান্তি ও সম্প্রীতির বাণী আমাকে সবসময় উদ্দীপিত করেছে। সর্ব-ধর্ম-সমন্বয়ের যে পথ স্বামীজি আমাদের দেখিয়েছিলেন, তাই আমাদের সবার পাথেয়। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাংলার সকল মানুষ একে অপরকে শ্রদ্ধা করুক ও ভালোবাসুক—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।

    স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে আমাদের সরকার অনেক কিছু করেছে। বিবেকানন্দের পৈতৃক ভিটে এবং ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত কলকাতার বাগবাজার এবং দার্জিলিং-এর দুই বাড়ি অধিগ্রহণ করে যথাক্রমে রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ সারদা মিশনের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সেগুলো এখন সংরক্ষিত হয়ে বহু মানুষের গন্তব্য হয়েছে। বাগবাজারে মায়ের বাড়ির সংস্কারও করা হয়েছে। 

    কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি-কেন্দ্রে আমরা রামকৃষ্ণ মিশন ও সংলগ্ন এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক কাজ করেছি, আরো করা হচ্ছে।   

    এছাড়াও স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে নিউটাউনে একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ‘বিবেকতীর্থ’ গড়ে তোলা হচ্ছে। এর জন্য জমি আমরা দিয়েছি। রামকৃষ্ণ মিশন এটা তৈরি করছে। নির্মাণের খরচও অনেকাংশে আমরা বহন করছি। শ্রীরামকৃষ্ণ – মা সারদা – স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত মিশনগুলির বহু শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের নিয়মিত আর্থিক আনুকূল্য আছে। নতুন প্রজন্মের কাছে স্বামীজির আদর্শ পৌঁছে দিতে প্রতি বছর তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা পালন করছি 'বিবেক চেতনা উৎসব'। স্বামী বিবেকানন্দর নামে আমরা যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প (যেমন - স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ, ইত্যাদি) করেছি। সল্টলেক স্টেডিয়ামের নাম পালটে আমরা 'বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন' করেছি। শেষে, আমি আর একবার এই মহামানবকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।"



weather Bengal Weather Forecast SIR Bengali News Bengali News Today kolkata news Breaking news