West Bengal News Live Highlights: দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়

West Bengal News Updates 12 November, 2025: কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের ডিলিট সম্মান, দক্ষিণবঙ্গে বাড়ছে ঠান্ডা, এস আই আর ফর্ম বিলির তৎপরতা সহ রাজ্যের সব গুরুত্বপূর্ণ আপডেট পড়ুন এক নজরে।

West Bengal News Updates 12 November, 2025: কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের ডিলিট সম্মান, দক্ষিণবঙ্গে বাড়ছে ঠান্ডা, এস আই আর ফর্ম বিলির তৎপরতা সহ রাজ্যের সব গুরুত্বপূর্ণ আপডেট পড়ুন এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
delhi news, red fort, blast in delhi, red fort news, red fort delhi, lal quila, lal qila, blast near red fort, lal quila blast, lal kila, lal qila news, delhi blast news, red fort explosion, lal qila blast, delhi bomb blast today, latest news delhi, delhi red fort, lal kila blast, lal quila metro station, red fort news today

News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata news : দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নয়া মোড়। এবার বিপূল পরিমাণ বিস্ফোরক উদ্ধার খোদ বাংলায়। বীরভূমের সুলতানপুরের নলহাটি রোডে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ২০,০০০ জেলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট সূত্র ধরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যানটি আটক করা হয়। তল্লাশিতে প্রচুর জেলেটিন স্টিক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরকগুলি সীমান্তবর্তী জেলা হয়ে অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কার নির্দেশে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করেছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা জানার চেষ্টা চলছে। রাজ্য গোয়েন্দা বিভাগও তদন্তে নেমেছে।

Advertisment

আজ বুধবার রাত ১০টায় SIR-নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল । কমিশন সূত্রে খবর,বুধবার বিকেল ৪টে পর্যন্ত ৬ কোটি ৮৭ লক্ষ ফর্ম বিলি হয়েছে রাজ্যে। কোন কোন জেলায় ৭৫% ফর্ম বিলিও হয়নি। এই নিয়েই আজ রাত ১০টায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন। ইআরওদের সঙ্গে বিশেষ বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকদের। 

এদিকে দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে উঠে আসছে বাংলার যোগসূত্র। বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে হাজির গুজরাট ATS-এর বিশেষ টিম। বুধবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে পৌঁছায় তদন্তকারী আধিকারিকররা। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক স্থানে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যেসব সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ফোন নম্বরের সূত্রেই বাংলায় এই অভিযান। 

Advertisment

মুর্শিদাবাদের কান্দিতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ। বুধবার দুপুরে গোকর্ণের রামেশ্বরপুরে ডালিম শেখের বাড়িতে রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।ঘটনায় অগ্নিদগ্ধ হন অন্তত ৬ জন। আহতদের মধ্যে রয়েছেন — আল্লাদী বিবি, রুলি বিবি, নুরজাহান খাতুন, আফরিন পারভীন (৩), আনিসুর শেখ ও রিজবা বিবি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে গোকর্ণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে

আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩ বছরের শিশু আফরিন পারভীনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। বাকিদের মধ্যে তিনজনকে স্থানান্তরিত করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিক অনুমান, সিলিন্ডার থেকে গ্যাস লিক করায় এই বিপত্তি।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর

এদিকে, দিন কয়েক আগে পর্যন্তও তাঁকে চিকিৎসক হিসেবেই চিনবেন সবাই। তবে এবার দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে চিকিৎসক শাহিনের গ্রেফতারিতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই ডাঃ শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- Partha Chatterjee: “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

সংবাদসংস্থা ANI-এর মুখোমুখি হয়ে তাঁর দাদা মহাম্মদ শোয়েব বলেন, “মিডিয়ায় কত কিছু দেখানো হচ্ছে তা কেবল আমিই জানি। বলা হচ্ছে যে সে (দিল্লি বিস্ফোরণে) জড়িত ছিল, কেবল সংস্থাগুলিই জানে তারা কী জানে। সে সত্যিই ভালোভাবে শিক্ষিত হয়েছিল এবং আলাদা থাকতে শুরু করেছিল। আমি এত পড়াশোনা করতে পারিনি এবং এখানেই থেকে গিয়েছিলাম। আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না।”

আরও পড়ুন-Weekend Getaway: কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

অন্যদিকে, রাজ্যজুড়ে এখন শীতের দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল-সন্ধ্যায় ঠান্ডার আমেজ স্পষ্ট। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামের রাতের তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

আরও পড়ুন-Kolkata News: এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক, লিভার-কিডনির সঙ্গে এবার হার্টও সংরক্ষণ হবে!

আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমার ধারা বজায় থাকলেও, আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

  • Nov 12, 2025 20:18 IST

    West Bengal News Live Updates: রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন পাপিয়া মুখার্জি

    প্রায় তিন বছর ফাঁকা থাকার পর অবশেষে পূর্ণ হল রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ। বুধবার এই গুরুত্বপূর্ণ পদে শপথ নিলেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া মুখার্জি। স্বামী অভ্র মুখার্জি ও কন্যা অদৃকা মুখার্জিকে সঙ্গে নিয়ে পৌরসভায় এসে শপথ নেন তিনি।

    শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাসের দপ্তরে। উপস্থিত ছিলেন CIC সদস্য নজরুল আলি মণ্ডল, সোনালী রায়, শিবানী ঘোষ, কাউন্সিলার বানী নাগ, মিলন সরকারসহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। শপথবাক্য পাঠ করান চেয়ারম্যান পল্লব কুমার দাস নিজে।

    পাপিয়া মুখার্জি দায়িত্ব গ্রহণের পর বলেন, “আমাকে এই পদে দায়িত্ব দেওয়ার জন্য আমি দলের নেতৃত্ব ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। আমার ওপর যে ভরসা রাখা হয়েছে, তা সার্থক প্রমাণ করার চেষ্টা করব। পৌর এলাকার মানুষের স্বার্থে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।”

    দীর্ঘদিন ধরে ভাইস চেয়ারম্যানের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজকর্মে কিছুটা ব্যাঘাত ঘটছিল বলে সূত্রের খবর। পাপিয়া মুখার্জির শপথগ্রহণের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হওয়ায় কর্মী ও কাউন্সিলারদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে নতুন ভাইস চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।



  • Nov 12, 2025 19:44 IST

    West Bengal News Live Updates: সাম্মানিক ডি-লিট (D.Litt) পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

     জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট (D.Litt) উপাধি পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ উন্নয়ন, মহিলা ক্ষমতায়ন, সংস্কৃতি এবং মানবিক উদ্যোগে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্যই এই সম্মান প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার কলকাতায় মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জানান, “দরিদ্র মহিলা ও শিশুদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাঁকে এই সম্মান জানানো হচ্ছে।” সম্মান গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জাপানের সঙ্গে বাংলার সম্পর্ক বহু পুরনো। ওকায়ামা বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।” 



  • Nov 12, 2025 18:49 IST

    West Bengal News Live Updates: বুধবার রাত ১০টায় SIR-নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

    আজ বুধবার রাত ১০টায় SIR-নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল । কমিশন সূত্রে খবর,বুধবার বিকেল ৪টে পর্যন্ত ৬ কোটি ৮৭ লক্ষ ফর্ম বিলি হয়েছে রাজ্যে। কোন কোন জেলায় ৭৫% ফর্ম বিলিও হয়নি। এই নিয়েই আজ রাত ১০টায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন। ইআরওদের সঙ্গে বিশেষ বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকদের। 



  • Nov 12, 2025 18:18 IST

    West Bengal News Live Updates: উমরের দ্বিতীয় গাড়ি ইকো স্পোর্ট উদ্ধার

    উমরের দ্বিতীয় গাড়ি, একটি লাল ইকো স্পোর্ট, উদ্ধার করা হয়েছে। এটি ফরিদাবাদে পার্ক করা অবস্থায় পাওয়া গেছে। ফরিদাবাদ পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে, একটি লাল ইকো স্পোর্ট, যার নম্বর DL 10 CK 0458, খান্ডাওয়ালি গ্রামের কাছে পার্ক করা অবস্থায় খুঁজে পেয়েছে।



  • Nov 12, 2025 18:18 IST

    West Bengal News Live Updates:প্রধানমন্ত্রীর বাসভবনে সিসিএস সভা চলছে

    প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে কেন্দ্রীয় সচিবদের (সিএস) একটি বৈঠক চলছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন। দিল্লি বোমা হামলার পর এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।



  • Nov 12, 2025 17:29 IST

    West Bengal News Live Updates: কাউকেই ছাড় নয়, বার্তা প্রধানমন্ত্রী মোদীর

    লাল কেল্লা বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে বুধবার (১২ নভেম্বর, ২০২৫) দিল্লির এলএনজেপি হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং বলেন, “যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে, তাদের কাউকেই ছাড়া হবে না — সবাইকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে।”



  • Nov 12, 2025 15:42 IST

    West Bengal News Live Updates:শাহি সাক্ষাৎ সুকান্তর

    গতকাল সন্ধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দিল্লির বাড়িতে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রায় ৩০ মিনিটের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ।



  • Nov 12, 2025 15:22 IST

    Kolkata News Live Updates: ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

    আগামী মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনার জেরে বুধবার ভারতে সোনা ও রূপার দামে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ১,২৫,৮৫০ টাকা, আর ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,১৫,৩৬০ টাকা। এই দামে জিএসটি ও মেকিং চার্জ অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে, রূপা প্রতি কেজিতে বিক্রি হয়েছে ১,৬০,১০০ টাকায়। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ১০টা ১০ মিনিটে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,২৪,৪৬০ টাকা প্রতি ১০ গ্রাম এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,১৪,০৮৮ টাকা প্রতি ১০ গ্রাম। একই সময়ে রূপার দাম ছিল প্রতি কেজি ১,৫৬,০৪০ টাকা। তথ্য বলছে, গত ২০ বছরে সোনার দামে প্রায় ১,২০০% বৃদ্ধি হয়েছে। ২০০৫ সালে যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৭,৬৩৮ টাকা, সেখানে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,২৫,০০০ টাকা। ফলে এই সময়কালে বিনিয়োগকারীরা সোনায় নিয়মিত ইতিবাচক রিটার্ন পেয়েছেন। চলতি বছরে সোনার বার্ষিক মূল্যবৃদ্ধি প্রায় ৫৬%।

    বিস্তারিত পড়ুন- Gold prices today Wednesday, 12 November: মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে! ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, আজ কলকাতায় কতটা দামি হলুদ ধাতু দর?



  • Nov 12, 2025 15:20 IST

    Kolkata News Live Updates: মাদ্রাসার পরীক্ষায় কৃতীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, "আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল (মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উচ্চমাধ্যমিক) পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সকল সফল ছাত্র-ছাত্রীকে জানাই আমার শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল পরীক্ষা হল, এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।"



  • Nov 12, 2025 15:16 IST

    WB News Live: প্রায় ১৫ শতাংশ ভোটার SIR ফর্ম হাতে পাননি

    রাজ্যজুড়ে SIR (Summary Revision of Electoral Rolls)-এর কাজ চলছে জোর তৎপরতায়। নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে প্রতিটি ভোটারের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার কথা ছিল। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৬ কোটি ৫৬ লক্ষ ভোটারের কাছে ফর্ম পৌঁছে গিয়েছে।তবে এখনও প্রায় ১৫ শতাংশ ভোটার এই ফর্ম হাতে পাননি। ফলে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এই ফর্ম কবে হাতে পাবেন বাকি ভোটাররা, তা নিয়ে প্রশ্ন উঠছে। বুথ লেভেল অফিসাররা (BLOs) দ্রুত কাজ শেষ করতে দিনরাত প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।



  • Nov 12, 2025 14:45 IST

    WB News Live: SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর

    বুধবার ফের একবার রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ দলের একাধিক নেতৃত্ব। রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হাতে বিস্তারিত নথি তুলে দেন তাঁরা।

    বিস্তারিত পড়ুন-Suvendu Adhikari: 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর



  • Nov 12, 2025 14:43 IST

    West Bengal News Live: রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ

    দীর্ঘ সাড়ে তিন বছরের বন্দি জীবনের পর অবশেষে মুক্তি পেয়ে নাকতলার বাড়িতে ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মুক্তি পাওয়ার পর বুধবার টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি। সেই সঙ্গে SIR নিয়েও মুখ খুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

    বিস্তারিত পড়ুন- Partha Chatterjee: “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়



  • Nov 12, 2025 12:50 IST

    WB News Live Updates:প্রায় হাজারখানেক তাজা বোমা উদ্ধার

    গত ৯ দিনে মুর্শিদাবাদ পুলিশ জেলা থেকে উদ্ধার হয়েছে ৯২৫টি তাজা বোমা। মুর্শিদাবাদ জেলা পুলিশ গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে একটি বিশেষ ফোন নং ৯১৪৪৪৫৫৫১৮ চালু করেছে। এই নম্বরে ফোন করে যে কেউ বোমার হদিশ দিতে পারে। যারা বোমার হদিশ দেবে তাঁদের বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। তারপরেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমার হদিশ সংক্রান্ত ফোন আসতে থাকে। সেই ফোন পেয়ে পুলিশ বোমা উদ্ধার করে। গত ৯ দিনে ওই বিশেষ ফোন নং-এর ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৯২৫টি বোমা উদ্ধার করা হয়। বোমা উদ্ধার সংক্রান্ত বিষয়ে ২৫টি কেস নথিভুক্ত করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



  • Nov 12, 2025 12:50 IST

    West Bengal News Live:মুখ্যমন্ত্রীকে ডিলিট সম্মান

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের সাম্মানিক ডিলিট (Doctor of Letters) উপাধি প্রদান করতে চলেছে জাপানের একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়। আজ কলকাতার ভবানীপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেখানেই মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে দেশ-বিদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজসেবা, সাহিত্য ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রীকে একাধিক সম্মাননায় ভূষিত করা হয়েছে।



  • Nov 12, 2025 11:42 IST

    West Bengal News Live Updates: BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন

    বুথ লেভেল অফিসার (BLA) নিয়োগের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যেকোনও ভোটারই সেই কেন্দ্রের অন্তর্গত অন্য বুথের বুথ লেভেল এজেন্ট (BLA) হতে পারবেন। কমিশনের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    বিস্তারিত পড়ুন-SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

     



  • Nov 12, 2025 11:20 IST

    Delhi Red Fort blast probe LIVE updates:বিস্ফোরণস্থলে কুকুর স্কোয়াডের সাহায্যে তল্লাশি জারি

    লাল কেল্লার বাইরে বিস্ফোরণস্থলে K-9 স্কোয়াড কুকুর দিয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে যাচ্ছে। ১০ নভেম্বর সন্ধ্যায় এই দিল্লির লালকেল্লার কাছে এই এলাকাতেই গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হন।



  • Nov 12, 2025 11:19 IST

    Delhi Red Fort blast probe LIVE updates:আল ফালাহ মেডিকেল কলেজে আতঙ্কের পরিবেশ

    ফরিদাবাদের ধৌজের আল ফালাহ মেডিকেল কলেজের বেশিরভাগ এমবিবিএস শিক্ষার্থীর সাথে ইনস্টিটিউটের জরুরি বিভাগে কর্মরত জুনিয়র রেসিডেন্ট ডাক্তার ডঃ মুজাম্মিল গণাইয়ের কোনও বাস্তব যোগাযোগ ছিল না। জম্মু ও কাশ্মীর পুলিশ তাকে "আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মডিউল" এর সাথে যুক্ত করার পর ৩০ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। "স্নাতক হওয়ার পর আমাদের চাকরির সম্ভাবনা নিয়ে আমরা চিন্তিত। এই গ্রেপ্তারের পর কে নিয়োগ করতে চাইবে," কলেজের তৃতীয় বর্ষের এমবিবিএস শিক্ষার্থী বলেন। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী নিয়ে পাঁচটি ব্যাচের এমবিবিএস কোর্স পরিচালিত হয়। ১৯৯৭ সালে একটি ডিসপেনসারি হিসেবে প্রতিষ্ঠিত এই কলেজটি ২০০৩ সালে কলেজ হিসেবে বিটেক কোর্স শুরু করে। ২০১৪ সালে, এটি বিশ্ববিদ্যালয় মর্যাদায় উন্নীত হওয়ার পর ইউজি এবং পিজি ডিগ্রি কোর্স শুরু করে। ২০১৯ সালে, এটি ইউজি মেডিকেল ক্লাস শুরু করে এবং দুই বছর আগে, এটি পিজি মেডিকেল ক্লাসও শুরু করে। এটি NAAC থেকে 'A' গ্রেডের স্বীকৃতি পেয়েছে।



  • Nov 12, 2025 11:16 IST

    Delhi Red Fort blast probe LIVE updates:বিস্ফোরণের ৩ দিন আগে বাড়িতে ফোন উমর নবীর

    ৭ নভেম্বর, লাল কেল্লার কাছে একটি আই২০ গাড়ি বিস্ফোরণের তিন দিন আগে, ডাঃ উমর নবী ভাট, যিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে, তিনি পুলওয়ামায় তার শ্যালিকাকে ফোন করে বলেন যে তিনি তিন দিনের মধ্যে বাড়ি ফিরে আসবেন।সোমবার রাতে, পুলওয়ামার কোয়েল গ্রামের পরিবার যখন উমরের ফিরে আসার অপেক্ষায় ছিল, তখন পুলিশ এসে তার ভাই জহুর ইলাহিকে জিজ্ঞাসা করে। তারা তাকে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তার বড় ভাই আশিক হুসেনকে নিয়ে যেতে ফিরে আসে। ভাটরা বলে যে তাদের কোনও কারণ জানানো হয়নি। উমরের বাবা গুলাম নবী ভাটকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হয়েছিল এবং তার মাকে নিয়ে যাওয়া হয়েছিল, জানা গেছে ডিএনএ নমুনার জন্য।



  • Nov 12, 2025 11:14 IST

    Delhi Red Fort blast probe LIVE updates:লাল কেল্লা এলাকায় মুজাম্মিলের বারবার উপস্থিতি

    সম্প্রতি ধরা পড়া হোয়াইট-কলার সন্ত্রাসী মডিউলের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজনদের মধ্যে একজন ডঃ মুজাম্মিল গণাই, এই বছরের জানুয়ারিতে লাল কেল্লা এলাকায় একাধিকবার গিয়েছিলেন। পুলিশ তার মোবাইল ডাম্প ডেটা বিশ্লেষণ করে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ডঃ মুজাম্মিলের মোবাইল ফোন থেকে উদ্ধার করা ডাম্প ডেটার চলমান বিশ্লেষণে জানুয়ারির প্রথম সপ্তাহে লাল কেল্লা এলাকায় এবং তার আশেপাশে তার বারবার উপস্থিতি দেখা গেছে।



  • Nov 12, 2025 11:13 IST

    Delhi Red Fort blast probe LIVE updates:দিল্লি বিস্ফোরণের মহূর্তের CCTV ফুটেজ

    দিল্লিতে বিস্ফোরণের সঠিক মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। 
    সোমবার সন্ধ্যায় লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি ট্র্যাফিক সিগন্যালে একটি ধীর গতির গাড়িতে বিস্ফোরণ ঘটে। যাতে ১৩ জন নিহত, অনেকে আহত এবং বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়।



  • Nov 12, 2025 10:44 IST

    West Bengal news Live: এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক

    রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত উন্মোচনের পথে পশ্চিমবঙ্গ। লিভার ও কিডনি ব্যাংকের পর এবার হার্ট ব্যাংক তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সল্টলেকের স্বাস্থ্য ভবনে মোবাইল হেলথ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ঘোষণা করেন। তাঁর কথায়, “একটা লিভার ব্যাংক হচ্ছে, একটা কিডনি আর হার্ট ব্যাংক তৈরিরও চিন্তাভাবনা চলছে। এসএসকেএম হাসপাতালে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক তৈরি করা হচ্ছে।”

    বিস্তারিত পড়ুন- Kolkata News: এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক, লিভার-কিডনির সঙ্গে এবার হার্টও সংরক্ষণ হবে!



  • Nov 12, 2025 10:18 IST

    Kolkata News Live Updates:মমতাকে চিঠি অভিমানী পার্থর

    দীর্ঘ সাড়ে তিন বছর পর অবশেষে মুক্তি পেয়ে নাকতলার বাড়িতে ফিরলেন এসএসসি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। জেলে থাকাকালীন নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই চিঠিতে কেন তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তা জানতে চেয়েছিলেন পার্থ।

    বিস্তারিত পড়ুন- Partha Chatterjee: 'অনেক অভিযুক্তদের পাশে দল থেকেছে, আমার পাশে নয় কেন?', মমতাকে চিঠি অভিমানী পার্থর



  • Nov 12, 2025 09:36 IST

    WB News Live: খুনের মামলায় সাজা ঘোষণা ৮ বাম কর্মীর

    ১৫ বছর আগে ছেলের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন নৃশংস খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম(৪০)। সেই খুনের মামলায় মঙ্গলবার চুঁচুড়া আদালত আট বাম কর্মীকে দোষী সাব্যস্ত করেছে। তাদের যাবজ্জীবন সাজা ও আর্থিক জরিমানা ঘোষণা করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা। সাজা প্রাপ্ত আসামীরা হলেন লালু হাঁসদা,লক্ষ্মীরাম বাস্কে,লক্ষ্মীনারায়ণ সোরেন,নমা টুডু,সিদ্ধেশ্বর মালিক,সনাতন মালিক,রবি বাস্কে,গণেশ মালিক। মামলা চলাকালীন দুই অভিযুক্ত অমর রুইদাস ও নেপাল মালিকের মৃত্যু হয়। 



  • Nov 12, 2025 09:33 IST

    West Bengal News Live Updates:কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শুভেন্দু

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগে নতুন নির্দেশিকা জারি করেছে। জাতীয় নির্বাচন কমিশনের সময়োপযোগী এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। পুরোনো নির্দেশিকাতে বর্ণিত ছিলো যে শুধু মাত্র উক্ত বুথের ভোটারই ওই বুথের BLA হতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন নতুন নির্দেশিকাতে উল্লেখ করেছেন যদি কোনো বুথে BLA নিয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তবে ওই বিধানসভা কেন্দ্রের অন্য যে কোনো বুথের ভোটার অন্য কোনো বুথেও BLA হতে পারবেন। নির্বাচন কমিশনের BLA নিয়োগের এই পরিধি বৃদ্ধিতে সকল রাজনৈতিক দল উপকৃত হবেন। এতে অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের চিহ্নিত করার ক্ষেত্রে আরো সুবিধা হবে। নতুন এই নির্দেশিকা শক্তিশালী ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরীতে আরো বেশী কার্যকর হবে বলে আশা করা যায়। বাস্তব পরিস্থিতিকে বিচার করে গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপের জন্যে জাতীয় নির্বাচন কমিশন কে আমি ধন্যবাদ জানাই।"



kolkata news Mamata Banerjee west bengal latest news SIR Breaking news japan university honours mamata d litt