/indian-express-bangla/media/media_files/2025/10/16/bengal-governor-files-report-on-durgapur-gangrape-to-president-home-ministry-official-2025-10-16-07-33-08.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: কলকাতায় 'মেসি ম্যাজিক'; বদলে গেল 'মেসি ম্যাসাকারে'। যে মাঠে ফূটবলের রাজপুত্রের দাপিয়ে বেড়ানোর কথা ছিল, সেখানে দাপিয়ে বেড়ালেন উন্মত্ত জনতা।মেসিকে চোখের দেখা দেখতে না পেয়ে উত্তাল যুবভারতী। ধৈর্য্যের বাঁধ ভাঙায় 'তান্ডবে তছনছ' যুবভারতী। এদিন সন্ধ্যায় সরজোমিনে পরিস্থিতিয়ে দেখতে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, কড়া হুঁশিয়ারি রাজ্যপালের।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশেষ নিবেশ সমীক্ষা (SIR) অনুযায়ী এখন পর্যন্ত মোট ৫৮,১৮,৪৮৭ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪,১৮,৫৯৯, নিখোঁজ ভোটার ১২,১২,২৭৪ এবং স্থানান্তরিত ভোটার ১৯,৯১,৯৬৬। এছাড়াও আরও কিছু তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, কলকাতার চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের নির্মাণ সংক্রান্ত জর কাটতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মেট্রো ভবনে অনুষ্ঠিত বৈঠকে রাজ্য সরকার, মেট্রোরেল ও মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ উপস্থিত থাকবেন।
আরও পড়ুন- Kolkata Metro: যাত্রী স্বার্থে আরও এক অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত তৎপরতা দারুণ চর্চায়
বৈঠকের রিপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালত জানিয়েছে, জনস্বার্থ বিবেচনা করে সমস্যার সমাধান এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে করতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যে শৈত্য প্রবাহের আশঙ্কা বাড়ছে। আগামী সপ্তাহ থেকে জেলাভিত্তিক তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে।
আরও পড়ুন-minor girl stops marriage: রাত পোহালেই বিয়ে, ভোর হতেই থানায় হাজির নাবালিকা, বদলে গেল জীবন
- Dec 13, 2025 15:33 IST
Kolkata News Live Updates: মেসি-কাণ্ডে আটক
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আজকের অনুষ্ঠানকে ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় এবার মূল উদ্যোক্তাকে আটক করল পুলিশ। কলকাতায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে আনার প্রধান আয়োজক হিসেবে পরিচিত শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। মেসির সফরকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া 'তাণ্ডবের' জন্য উদ্যোক্তাদের দায়িত্বহীনতাকেই কাঠগড়ায় তুলেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সরাসরি শতদ্রু দত্তের নাম উল্লেখ করেননি।
- Dec 13, 2025 15:32 IST
WB News Live Updates: মেসি-কাণ্ডে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর
ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে বেনজির বিশৃঙ্খলার সাক্ষী রইল কলকাতা। স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে শেষমেষ ক্ষমা চাইতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। মেসিকে কলকাতায় আনার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্ণধারকে আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন এই বিশৃঙ্খলার তদন্তে কমিটি গঠন করেছেন। মেসিকে নিয়ে যুবভারতীতে এই লজ্জার ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিধে এবার ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- Dec 13, 2025 15:09 IST
West Bengal News Live Updates: 'যুবভারতীর ঘটনা দুর্ভাগ্যজনক', বললেন কুণাল
সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, "ঘটনা দুর্ভাগ্যজনক। কতিপয় ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন, অপরিকল্পিত আচরণের জন্য সাধারণ টিকিট কেটে আসা দর্শকরা মেসিকে সেভাবে দেখতে পেলেন না। বঞ্চিত হলেন। ক্ষুব্ধ হলেন। তাঁদের আবেগ ন্যায্য। মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য জানিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তকমিটি গঠন করে দিয়েছেন। মেসিপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এটি সম্পূর্ণভাবে আয়োজকদের চরম অব্যবস্থাপনার ফল, যাঁরা একটি বেসরকারি সংস্থা। রাজ্য সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ওই ব্যক্তিকে দরকারে আটক করে তদন্ত চলুক। ওদের কাছ থেকে স্টেডিয়াম ও জনতার ক্ষতিপূরণ নেওয়া হোক।"
- Dec 13, 2025 15:05 IST
WB News Live: মঙ্গলেই প্রকাশিত হতে চলছে খসড়া তালিকা
আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা নিয়ে উৎকন্ঠায় রয়েছেন কোটি কোটি মানুষ। কমিশন জানিয়েছে, অনলাইন ও অফলাইন দু’ভাবেই যাচাইয়ের সুযোগ থাকছে। ইতিমধ্যেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশন (ইসি) এই খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি নিয়েছে।
- Dec 13, 2025 15:05 IST
Kolkata News Live Updates: মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন মেসি-ভক্তদের কাছে
ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আছড়ে পড়েছিল ক্ষোভের আগুন। বেনজির বিশৃঙ্খলায় লজ্জায় মুখ ঢেকেছে কলকাতা। এর আগে এমন চূড়ান্ত অব্যবস্থা শেষ কবে হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। মেসি স্টেডিয়াম ছাড়তেই এদিন রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল যুবভারতী। চেয়ার, বোতল, গ্যালারির আসবাবপত্র ভেঙে চুরমার করেছেন ক্ষুব্ধ দর্শক। মেসির আগমনকে কেন্দ্র করে এই নজিরবিহীন বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ক্ষোভের কথা স্পষ্ট করেছেন। সেই সঙ্গে এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেছেন মুখ্যমন্ত্রী।
- Dec 13, 2025 13:53 IST
Kolkata News Live Updates: ফুটবলের ঈশ্বর এলেন, লজ্জায় ডুবল যুবভারতী!
ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির আগমন ঘিরে শনিবার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল সাড়ে এগারোটা নাগাদ মেসির গাড়ি স্টেডিয়ামে পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেসির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ফুটবল তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তাঁদের এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন। তবে অভিযোগ, মেসি মাঠে প্রবেশের আগাগোড়া সময়ে তাঁকে ঘিরে রাখেন রাজ্য সরকারের মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা। এর ফলে গ্যালারিতে বসে থাকা দর্শকরা সরাসরি মাঠে মেসিকে দেখতে পাননি। দর্শকদের অভিযোগ, মোটা অঙ্কের টিকিট কেটেও তাঁদের মেসিকে দেখতে হয়েছে শুধুমাত্র স্টেডিয়ামে বসানো তিনটি জায়ান্ট স্ক্রিনে।
- Dec 13, 2025 13:01 IST
Kolkata News Live Updates: মেসির সামনে ভাঙচুর, উড়ল বোতল–চেয়ার!
মেসির আগমনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটা নাগাদ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন মেসি (Lionel Messi in Kolkata today)। তাঁকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। এমনকী স্টেডিয়ামেও লোকজন ঢুকে পড়েছে। একাধিকবার মাঠ ছাড়ার জন্য অনুরোধ করা হলেও কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত এই অবস্থা দেখে রীতিমতো বিরক্ত হন মেসি। তিনি ১০ মিনিটের মধ্যে মাঠ ছেড়ে বেরিয়ে যান।
- Dec 13, 2025 13:01 IST
Kolkata News Live Updates: কেরলের রাজনীতিতে বদলের আভাস
কেরলে স্থানীয় নির্বাচনের ভোটগণনা শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, শহর ও পুর এলাকাগুলিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে, অন্যদিকে গ্রাম পঞ্চায়েতগুলিতে বামফ্রন্ট (সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ) ভালো ফল করছে। একাধিক স্থানীয় সংস্থায় দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
- Dec 13, 2025 11:41 IST
West Bengal News Live: নিমেষে নিভে গেল কিশোরীর প্রাণ
মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পুর এলাকার লালপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। আনন্দের মেলায় ঘুরতে গিয়ে চলন্ত দোলনায় চুল আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে ওই নাবালিকার। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- Dec 13, 2025 11:26 IST
West Bengal News Live Updates: ১০০ দিনের সীমা ভাঙতে চলেছে MGNREGA?
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন (MGNREGA) সংস্কারের পথে এগোতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে নিশ্চিত কর্মদিবসের সংখ্যা বর্তমান ১০০ দিনের বদলে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। একই সঙ্গে আইনটির নাম পরিবর্তন করে ‘পূজ্য বাপু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন’ করার প্রস্তাবও উঠেছে।
- Dec 13, 2025 10:23 IST
West Bengal News Live: অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর
স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষার্থীদের জন্য সুখবর। ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হতে চলা ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে।
- Dec 13, 2025 10:22 IST
Kolkata News Live Updates: ভোর হতেই থানায় হাজির নাবালিকা
রাত পোহালেই নাবালিকার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। পরিবারের পক্ষ থেকে ১৬ বছরের এক স্কুলছাত্রীর সঙ্গে ৩৫ বছরের এক যুবকের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিয়ের আসরে না বসে সটান থানায় হাজির হল নাবালিকা। আর সেখানেই বদলে গেল তার ভবিষ্যতের দিশা।
- Dec 13, 2025 10:22 IST
WB News Live Updates: বাড়ছে শৈত্যপ্রবাহের আশঙ্কা
জাঁকিয়ে শীত এখনও পুরোপুরি না পড়লেও তার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট। রাজ্যের দুয়ারে কড়া শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।
- Dec 13, 2025 10:22 IST
West Bengal News Live Updates: রাজ্যকে ৩ দফা প্রস্তাব রাজ্যপালের
এস আই আর-এর প্রথম দফার কাজ শেষ হওয়ার পর এবার বুথ লেভেল অফিসার (বিএলও)দের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যকে তিন দফা প্রস্তাব পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টও SIR নিয়ে শুনানি পর্বের BLO-দের সুরক্ষায় নির্বাচন কমিশনকে সব ধরনের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিল। এবার সেই একই ইস্যুতে সরব রাজ্যপাল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us